০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

টেকনাফে ৫ কৃষক অপহরণ: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

  • Sarakhon Report
  • ১১:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • 189

জাফর আলম, কক্সবাজার 

কক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাদদেশে কৃষি কাজ করার সময় ৫ কৃষককে অপহরণ করা হয়েছে। তারপর মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করা হয়েছে। বৃহস্পতিবার ২১ মার্চ, ভোরে হ্নীলার পানখালী এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় অপরহরণকারীরা।

অপহৃতরা হলেন- হ্নীলার পানখালী এলাকার ফকির মোহাম্মদের ছেলে মো. রফিক (২২), শাহাজানের ছেলে জিহান (১৩), ছৈয়দ উল্লাহর ছেলে শাওন (১৫), আব্দুর রহিমের ছেলে মো. নুর (১৮) ও নুরুল আমিনের ছেলে আব্দু রহমান (১৫)।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ জানান, আমার ইউনিয়নের ৫ কৃষককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করা হয়েছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

অপহৃত রফিকের বড় ভাই মো. শফিকের কাছে মুঠোফোনে ৩০ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা। এ বিষয়ে শফিক বলেন, রফিক প্রতিদিনের মতো জুম চাষে পাহাড়ে যায়। কিন্তু আজকে সেহরি খেতে না আসায় তাকে খুঁজতে বের হই। পরে জানতে পারি, তাদের পাচঁজনকে ধরে নিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে ফোনে মুক্তিপণ চেয়ে ৩০ লাখ টাকা দাবি করে অস্ত্রধারীরা। বিষয়টি আমি জনপ্রতিনিধিকে জানিয়েছি।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী বলেন, ৫ কৃষককে অপহরণের বিষয়টি শুনেছি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

টেকনাফে ৫ কৃষক অপহরণ: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

১১:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪