০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে ২,৫০০ মার্কিন মেরিন মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: শিল্প ও সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: ১২ আমেরিকান সৈন্য আহত চীনের গ্রামে বিলাসবহুল পর্যটনের জোয়ার: হিমালয়ের কোলে নতুন আকর্ষণ সঙত্সাম লজ সিজং মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার, ইয়েমেন থেকে ইসরায়েলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সুইজারল্যান্ডে বিলাসবহুল ওয়েলনেস বিপ্লব: পাহাড়ের কোলে ‘হুস কুয়েল’-এ নতুন জীবনধারার সূচনা জাপানের আয়োমোরি উপকূলে মর্মান্তিক সংঘর্ষে নিহত ৪, উল্টে গেল মাছ ধরার নৌকা ডিপো থেকে তেল সরবরাহের সময় ২ ঘণ্টা এগিয়ে আনল বিপিসি মাতৃস্নেহের সুন্দরবন: এই বন আমাদের জীবন দেয়, আমাদের রক্ষা করে সংবিধান সংস্কারে জনআকাঙ্ক্ষা অগ্রাধিকার, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থাকবে কেন্দ্রবিন্দু

জিয়া অরফানেজ ট্রাষ্ট দুনীতি মামলা খালেদা জিয়ার লিভ টু আপীলের আদেশ সোমবার

  • Sarakhon Report
  • ০৯:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • 85

নিজস্ব প্রতিনিধি

দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) আদেশের জন্য আজ সোমবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রবিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে দুদকের আইনজীবী শুনানীতে বলেছেন , শুনানিতে দুদকের পক্ষে আইনজীবী মো. আসিফ হাসান আদালতকে বলেন, এই ট্রাস্টের টাকা আত্মসাৎ হয়নি। জাস্ট ফান্ডটা মুভ হয়েছে।আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদন্ড দেন। একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদন্ড দেন আদালত।

একই বছরের ২৮ মার্চ খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা আবেদনে রুল দেন হাইকোর্ট। এরপর সাজা বৃদ্ধিতে দুদকের আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ২০১৮ সালের ৩০ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন।

অন্যদিকে, ২০১৮ সালের ২৯ অক্টোবর পুরোনো কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদন্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়।

ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। গত ৪ নভেম্বর হাইকোর্ট বিভাগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের দন্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য উদ্যোগ নেয়া হয়। তার অংশ হিসেবে নিজের খরচে পেপারবুক (মামলা বৃত্তান্ত ) তৈরির আবেদন মঞ্জুর করেন হাইকোর্ট।

এদিকে, শেখ হাসিনা সরকারের পতনের পর জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দন্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতির এই ক্ষমার পরেও মামলা দুটি আইনগতভাবে লড়ার কথা জানিয়ে বিএনপির আইনজীবী বলেন বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতি তার সাজা মওকুফ করেছেন। সেখানে ক্ষমার কথা আছে। খালেদা জিয়া ক্ষমার প্রতি বিশ্বাসী নন। তিনি অপরাধ করেননি। তিনি ক্ষমাও চাননি। তাই এটা আইনগতভাবে মোকাবিলা করতে তিনি আইনজীবীদের বলেছেন।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি বলে সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী। শুনানিতে দুদকের পক্ষে আইনজীবী মো. আসিফ হাসান আদালতকে বলেন, এই ট্রাস্টের টাকা আত্মসাৎ হয়নি। জাস্ট ফান্ডটা মুভ হয়েছে। তবে সুদে আসলে অ্যাকাউন্টেই টাকাটা জমা আছে। কোনো টাকা ব্যয় হয়নি। দুদক আইনজীবী মামলায় এজাহার, অভিযোগপত্র ও সাক্ষ্যের অংশ তুলে ধরেন। তিনি মামলার ডকুমেন্টস থেকে খালেদা জিয়া এ মামলার অভিযোগের সঙ্গে সম্পৃক্ত নন এমন উপাদান পেশ করেন।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে ২,৫০০ মার্কিন মেরিন মোতায়েন

জিয়া অরফানেজ ট্রাষ্ট দুনীতি মামলা খালেদা জিয়ার লিভ টু আপীলের আদেশ সোমবার

০৯:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪