১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
চীনের বৈঠকের আগে ‘আমেরিকা প্রথম’ নীতিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্যে যুক্তরাষ্ট্র চীনা সাম্রাজ্যের ইতিহাস নিয়ে মার্কিন গবেষকদের বিরুদ্ধে বেইজিংয়ের ক্ষোভ মার্কিন এআই সরবরাহব্যবস্থা সুরক্ষার উদ্যোগ ব্যর্থ হবে: চীনা শিক্ষাবিদ চীনা কৃত্রিম বুদ্ধিমত্তায় ভরসা বাড়ছে আফ্রিকার ব্যবসায়, পাশে রাখছে পশ্চিমাকেও চাঁদের দক্ষিণ মেরুতে বরফ খুঁজতে চীনের চাং’এ-৭ অভিযান স্থগিত প্রাপ্তবয়স্ক সন্তানের স্বীকৃতির অপেক্ষায় থাকবেন না, ভালো বাবা-মা হওয়ার প্রমাণ দিতে গিয়ে সম্পর্ক নষ্ট হতে পারে কর্মজীবী বাবা-মায়ের পাশে দাঁড়ালে লাভবান হয় প্রতিষ্ঠানও দুই পক্ষের আকাশযুদ্ধে ব্যবহৃত রুশ যুদ্ধবিমান সু-২৭-এর বিস্ময়কর কাহিনি উচ্চ আদালতে শুল্ক মামলার আগে স্বাধীন যাচাই চালু করল এফবিআর বিশ্ববাজারের মূল্যঝুঁকিতে পাকিস্তানের খাদ্যনিরাপত্তা

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৬৭)

  • Sarakhon Report
  • ০৬:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • 124

সুবীর বন্দ্যোপাধ্যায়

মায়া জনজাতির ভাষা, ধর্ম, ধর্মীয় বিশ্বাস, লোকাচার, রীতি-আচার সব কিছুর মধ্যে রয়েছে প্রাচীন ভাব। মায়া-সভ্যতার বিভিন্ন স্তর তথা প্রাক্-ক্লাসিক, ক্লাসিক, ক্লাসিক- উত্তর যুগে আমরা দেখেছি লোকাচারের প্রাধান্য। এই লোকাচার এবং ধর্মীয় বিশ্বাসের মধ্যে আবার আত্মা,পূবপুরুষের প্রতি শ্রদ্ধা এবং তাদের স্মরণ করার জন্য নানা অনুষ্ঠান।

সর্বোপরি রয়েছে ভুট্টা শস্যের চাষ এবং ভুট্টাচাষকে ঘিরে আবার নানাবিধ লোকাচার। আলোচ্য পুস্তকের এই অধ্যায়ে অনুসন্ধানের মূল কেন্দ্র হল মায়াদের কিছু লোকউৎসব লোকগল্প এবং সেইসঙ্গে মায়াদের সাম্প্রতিক অবস্থা। অর্থাৎ মায়া জনগোষ্ঠী স্প্যানিশ ও ইউরোপীয় অনুপ্রবেশের পর সামাজিক, অর্থনৈতিক দিক থেকে কোনো অবস্থায় আছে।

সেই তথাও উপস্থিত করার চেষ্টা করা হয়েছে। মায়া সমাজের প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত প্রচলিত একটি জনপ্রিয় লোকউৎসবের নাম মৃতদের দিন (day of the dead- স্প্যানিশ ভাষায় একে বলা হয় (Dia de los Muerftos)। মূলত মৃতদের দিন-এর সূচনা ঘটেছিল প্রাক্-কলম্বিয়ান যুগে। এই উৎসবে মৃতশিশু এবং বয়স্কদের আত্মাকে স্মরণ করা হয়। স্প্যানিশ এবং খ্রিস্টধর্মর প্রতাপ বৃদ্ধি পাবার পর এই উৎসব নতুন এক মাত্রা অর্জন করে। এই উৎসব সাধারণত বছরের ১লা এবং ২রা নভেম্বর পালন করা হত। মায়া জনগোষ্ঠীর বর্তমান প্রজন্মও এই অনুষ্ঠান সাড়ম্বরে পালন করে, যদিও এই উৎসব-অনুষ্ঠানের মধ্যে মেক্সিকো ঘরানার মিশ্রণ ঘটেছে।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৬৬)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৬৬)

জনপ্রিয় সংবাদ

চীনের বৈঠকের আগে ‘আমেরিকা প্রথম’ নীতিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্যে যুক্তরাষ্ট্র

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৬৭)

০৬:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪