০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

হিউএনচাঙ (পর্ব-৪৮)

  • Sarakhon Report
  • ০৯:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • 207

সত্যেন্দ্রকুমার বসু

শ্রমণদের কেবল তিন পরিচ্ছদ (সংঘটি, সংকক্ষিকা, নিবাসন)।আকারে সম্প্রদায় অনুসারে অল্প প্রভেদ হয়। হলদে লাল দু রঙেরই আছে। সাধারণ ক্ষত্রিয় আর ব্রাহ্মণরা পরিচ্ছন্ন সভ্য পরিচ্ছদ পরেন আর সাদাসিধে ও মিতব্যয়ীভাবে থাকেন। রাজা আর মহামন্ত্রীরা হাতে গলায় অলংকার পরেন। রত্নখচিত মুকুট পরেন, মাথায় ফুলের মালা পরেন।

স্বর্ণালংকার-ব্যবসায়ী ও অন্য ধনী বণিকরা বেশীর ভাগ নগ্নপদেই থাকেন। কম লোকেই পাদুকা ব্যবহার করেন। এঁদের দাঁতে কালো বা লাল রঙ করা (পানের জন্যে?)। এঁরা চুল বাঁধেন আর কর্ণবেধ করেন, নাকে গহনা পরেন। এঁদের বড় বড় চোখ।

এঁরা শারীরিক পরিচ্ছন্নতার বিষয়ে খুব মনোযোগী। খাবার আগে সকলেই স্নান করেন। ভুক্তাবশেষ খান না। অপরের খাওয়া খাদ্য খান না। মাটি বা কাঠের বাসনে খেলে সেগুলি ভাঙতেই হয়। খাবার পর এরা দাঁতন ক’রে হাত-মুখ ধোন।

এঁটো হাতে কাউকে ছোঁয়া হয় না। শৌচের পর শরীর ধুয়ে চন্দন কাঠ বা হলুদের গন্ধ মাখা হয়।

(চলবে)

হিউএনচাঙ (পর্ব-৪৭)

হিউএনচাঙ (পর্ব-৪৭)

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

হিউএনচাঙ (পর্ব-৪৮)

০৯:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫