০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
ইরান যুদ্ধের ভিডিও শেয়ার ঠেকাতে উপসাগরীয় দেশগুলোর কঠোর অভিযান, শতাধিক গ্রেপ্তার ইউরোপে প্রথম বাণিজ্যিক রোবোট্যাক্সি সার্ভিস: উবার, পনি.এআই ও ক্রোয়েশিয়ান স্টার্টআপ ভার্নের অংশীদারিত্ব ৩৫ বছর পর প্রথম নিজস্ব চিপ বানাল আর্ম, এআই ডেটা সেন্টারের জন্য মেটা-ওপেনএআই প্রথম গ্রাহক মেক্সিকোয় মোনার্ক প্রজাপতির সংখ্যা ৬৪ শতাংশ বেড়েছে, তবু দীর্ঘমেয়াদি হুমকি কাটেনি আইওএস ২৭-এ প্রতিযোগী এআই সেবা যুক্ত করবে সিরি, নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন মূল্য বাড়ল আজ নেটফ্লিক্সে বিটিএসের ডকুমেন্টারি মুক্তি, কোরিয়ান গোয়েন্দা চলচ্চিত্র ‘হিউমিন্ট’ আসছে ৩১ মার্চ ইরান যুদ্ধের মোড়ে ট্রাম্প: এগোবেন না কি পিছু হটবেন—চাপে আমেরিকা, দোলাচলে বিশ্ব ট্রাম্পের দ্বিধা-দ্বন্দ্বে ইরান যুদ্ধ: বিভ্রান্ত বার্তা, বিশ্বজুড়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান যুদ্ধের পরও মধ্যপ্রাচ্যে বদল আসবে না, সতর্ক বিশ্লেষণ মন্দা পেরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব শিল্পবাজার, নিউইয়র্কের নিলামেই জোয়ার

সমুদ্রের ওপার থেকে নতুন স্বপ্ন: তাইওয়ান তরুণদের ফুচিয়ানে নতুন জীবনগাঁথা

  • Sarakhon Report
  • ০৭:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • 127

সমুদ্র কখনও বাধা নয়, বরং এক নির্মল সেতু—সংস্কৃতি, স্বপ্ন আর সম্ভাবনার। তাইওয়ানের সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষক ইয়াং ইউ-শুয়ান তেমনই এক সেতুবন্ধনের গল্প লিখছেন চীনের ফুচিয়ান প্রদেশে।

তাইপেইয়ের আলো-ঝলমলে জীবন থেকে ফুচিয়ানের গ্রামীণ জনপদে এসে নিজের প্রতিষ্ঠিত উদ্যোগের মাধ্যমে এক অন্যরকম জীবন বুনে চলেছেন ইয়াং। তার প্রতিষ্ঠানের নাম—ফুচিয়ান শিয়ানশিয়ান কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ। লক্ষ্য একটাই—গ্রামের সৌন্দর্য, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন।

‘আমি আমার ছাত্রছাত্রীদের বলতাম—মেইনল্যান্ড চীন ঘুরে দেখো, শেখো ও বোঝো। তারপর একদিন নিজেই ভাবলাম, শুধু বলা কেন, আমিও যাই!’—বললেন ইয়াং।

ক্লাসিক্যাল সাহিত্য, নকশার নান্দনিকতা ও সাংস্কৃতিক যোগাযোগে ডক্টরেট করা এই নারী ২০১৯ সালে সপরিবারে চলে আসেন ফুচিয়ানের শিয়ামেনে। গ্রামকে ঘিরে তার ভাবনা নিছক কোনো ‘প্রকল্প’ নয়—এ এক প্রণয়!

তিনি শুধু একটি কোম্পানি চালান না, বরং গ্রামবাসীদের পাশে থেকে তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়কে টিকিয়ে রাখতে এবং নতুন করে গড়ে তুলতে সহায়তা করেন। তার দল তৈরি করেছে সৃজনশীল হোমস্টে, গ্রামীণ ক্যাফে, প্রবীণদের জন্য উন্মুক্ত পার্ক—সবই ঐতিহ্যের রঙে রাঙানো।

ইতিমধ্যে চাংচৌ ও লংইয়ান শহরেও ছড়িয়ে পড়েছে তার উদ্যোগ। ২০২৫ সালের ‘স্ট্রেইটস ইয়ুথ ফোরাম’-এ ইয়াংয়ের কোম্পানি ‘সেরা তাইওয়ান উদ্যোগ’ হিসেবে পুরস্কৃত হয়েছে। ফুচিয়ান প্রদেশের পক্ষ থেকে তরুণ উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তার অংশ এটি।

এমনকি প্রতিমাসে ২,০০০ ইউয়ান হাউজিং ভাতা ও অফিস ভাড়ায় ৫০% ছাড় পাচ্ছেন তিনি। নতুন কর্মী নিয়োগের জন্য বার্ষিক ১২ হাজার ইউয়ান পর্যন্ত প্রণোদনাও ঘোষণা করা হয়েছে। এই সহায়তার ফলে সম্প্রতি শিয়ামেনে একটি ফ্ল্যাট কিনে ফেলেছেন ইয়াং।

‘নিজের বাসা কেনার পর যেন বুঝলাম—এবার আমি সত্যিই এখানে বসতি গেড়ে ফেলেছি,’ বলেন তিনি।

দুই সন্তানের মা ইয়াং এখন আর শুধু শিক্ষিকা নন—একজন মায়ের মতোই গ্রামের মানুষদের দেখভাল করছেন। তার ছেলে-মেয়েরা স্থানীয় স্কুলেই পড়ছে, মূল ভূখণ্ডের শিশুদের সঙ্গে তাল মিলিয়ে।

তার প্রতিষ্ঠানে তাইওয়ান থেকে আগত এক ডজনের বেশি কর্মী কাজ করছেন। তিনি বলেন, ‘আমরা দুই পাড়ের তরুণদের সমান হারে নিয়োগ দিই। এতে অফিসে এক ধরনের ভারসাম্যপূর্ণ সংস্কৃতি তৈরি হয়েছে।’

তাইওয়ানের আরও তরুণদের তিনি আহ্বান জানান, যেন তারা সাহস করে এগিয়ে আসে। ‘নীতিগত সহায়তা আমাদের কাঁধের বোঝা হালকা করে দিয়েছে। এখন আমরা মন দিয়ে সেই কাজগুলো করতে পারছি, যা সত্যিই করতে চাই।’

সমুদ্রের ওপার থেকে আসা স্বপ্ন এখন ফুচিয়ানের মাটিতে ঘর বাঁধছে। নতুন প্রজন্মের হাতে তৈরি হচ্ছে চিরন্তন বন্ধনের এক নিরবচ্ছিন্ন গল্প—যেখানে সংস্কৃতি শুধু সেতু নয়, হয়ে উঠেছে হৃদয়ের ঠিকানা।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের ভিডিও শেয়ার ঠেকাতে উপসাগরীয় দেশগুলোর কঠোর অভিযান, শতাধিক গ্রেপ্তার

সমুদ্রের ওপার থেকে নতুন স্বপ্ন: তাইওয়ান তরুণদের ফুচিয়ানে নতুন জীবনগাঁথা

০৭:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫