১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইয়েমেনের হুথি অগ্রযাত্রায় চাপে উপসাগরীয় দেশগুলো, ইরানের সঙ্গে সমঝোতার ভাবনা হুথিদের বিদ্যুৎগতির এগিয়ে চলা ইরান যুদ্ধে কী প্রভাব ফেলবে? ছাদ থেকে সৌর বিদ্যুৎ বাড়ানোর লক্ষ্য সফল হবে কীভাবে? ইনানীতে বিপন্ন মেঘলা চিতাসহ আরও যেসব প্রাণীর দেখা মিললো কানাঘুষোয় শোনা যায়, বিএনপি এসে গেছে ডাকসু আর্কাইভে জিন্নাহর ছবি, প্রতিবাদ ছাত্রদলের জলবায়ু ন্যায়ের সংকটে নেপাল: এলডিসি উত্তরণ ও অর্থনৈতিক স্বনির্ভরতার নতুন পথ জলবায়ু অর্থায়নের বড় অঙ্কে গ্রামীণ নারীর হিসাব কোথায়? নেপালের আবহাওয়া বিপর্যয়: ‘স্বাভাবিক’ বৃষ্টির হিসাব কেন ভয়ংকর বিভ্রান্তি তৈরি করছে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে নতুন উত্তেজনা, এআই সতর্কতা ও নিষেধাজ্ঞা—আলোচনায় সাত গুরুত্বপূর্ণ বিষয়

রামুর বৌদ্ধ বিহার ঘুরে দেখলেন ৩৪ কূটনীতিক

  • Sarakhon Report
  • ০৩:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • 203

জাফর আলম, কক্সবাজার

কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকুট বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন কক্সবাজারে সফরে আসা ৩৪ কূটনীতিক।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাংকুট বৌদ্ধ বিহারে এসে পৌঁছালে কূটনীতিকদের স্বাগত জানান বিহারাধক্ষ্য জ্যোতিসেন মহাথেরো। তিনি জানান, ২ হাজার ৩০০ বছরের পুরোনো মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থান দেখে মুগ্ধ হন অতিথিরা।

সেই সঙ্গে সম্রাট অশোক, চীনা পর্যটক হিউয়েন সেনের আবক্ষ মূর্তিসহ বৌদ্ধ পুরাকীর্তি দেখে অভিভূত হন তারা।

কূটনীতিকরা বিহারের বিভিন্ন দিক ঘুরে দেখেন। তারা বলেন, কক্সবাজারে অঞ্চলের বৌদ্ধ ইতিহাস, স্থাপনা ও সমুদ্র সৈকত সব মিলিয়ে অপার পর্যটন সম্ভাবনাকে তুলে ধরা হবে। পরিদর্শনকালে কূটনীতিকদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ঐতিহ্যবাহী পিঠা পুলি দিয়ে আপ্যায়ন করা হয়।

পরে কূটনীতিকরা সমুদ্র সৈকতের লাবনীর ট্যুরিস্ট মার্কেটে যান। সেখানে তারা ঝিনুকের দোকানসহ অন্যান্য হস্তজাত পণ্যের দোকান পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিক মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রেলে চড়ে কক্সবাজারে আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডরস আউটরিচ প্রোগ্রামের আওতায় যেখানে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন,

আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিসর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিক দুই দিনের চট্টগ্রাম ও কক্সবাজার সফরে আসেন।

বুধবার দিনভর দর্শনীয় স্থান সমূহ পরিদর্শন শেষে বিকালে বিমানে করে কূটনীতিকদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

ইয়েমেনের হুথি অগ্রযাত্রায় চাপে উপসাগরীয় দেশগুলো, ইরানের সঙ্গে সমঝোতার ভাবনা

রামুর বৌদ্ধ বিহার ঘুরে দেখলেন ৩৪ কূটনীতিক

০৩:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪