০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
ইসলামে নারীর মর্যাদা: মূল উৎসে ফিরে দেখার সময় টোকিও ট্রায়াল: অসমাপ্ত ন্যায়বিচারের দীর্ঘ ছায়া নতুন ‘কমিক’ নকশায় এয়ার জর্ডান ৪, অনলাইনে কিনতে পারবেন আজই কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড় এত দ্রুত, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় এর নির্মাতারাও সৌদি আরবের পরমাণু চুক্তিতে বিশ্বজুড়ে নতুন অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা নির্বাচনের মুখোশ খুলে ফেললে গণতন্ত্রের সামনে যে ভয়াবহ বিপদ অগ্ন্যাশয়ের ক্যানসারে নতুন আশার আলো, ওষুধ উদ্ভাবনে আমেরিকার মডেল নিয়ে নতুন আলোচনা ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, কূটনৈতিক সমাধানের পথ এখনো অনিশ্চিত বজ্রপাতের পর কানাডায় ভয়াবহ দাবানল, পুড়েছে ২৯ লাখ হেক্টর বন মেয়ের উচ্চতা বাড়াতে মাসে ৬৬ হাজার টাকা খরচ বাবার, চীনে তুমুল বিতর্ক

ভোরে এক পশলা বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ, সারাদেশে কমেছে তাপমাত্রা

  • Sarakhon Report
  • ০৪:১৭:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • 197

সারাক্ষণ ডেস্ক

ভোরে ঘুম ভাঙ্গার আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল।

আর এ বসন্ত বৃষ্টিতে শহরের ধুলো ময়লা কিছুটা ধুয়ে মুছে গেল। আর এই  বৃষ্টিতে  পত্রপল্লব পেয়েছে সবুজের প্রাণ।

সকাল থেকেই ঢাকাসহ সারা দেশে আকাশ ছিল মেঘলা।

আজ সারা দিন এ অবস্থা থাকবে এবং এতে তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে, এটা সাগরে সৃষ্ট কোনো নিম্নচাপ বা এ জাতীয় কিছু নয়, পশ্চিম থেকে আসা মেঘের কারণে এরকম হচ্ছে।

আজ বরিশাল, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও  প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় আজ ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬০ শতাংশ। আবহাওয়া পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং রোদের দেখা মিলতে পারেআগামীকাল মঙ্গলবার (৫ মার্চ) ।

আজকের মত আগামীকাল মঙ্গলবারও আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

জনপ্রিয় সংবাদ

ইসলামে নারীর মর্যাদা: মূল উৎসে ফিরে দেখার সময়

ভোরে এক পশলা বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ, সারাদেশে কমেছে তাপমাত্রা

০৪:১৭:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪