০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
পাবনায় সেপটিক ট্যাংকে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য খতিয়ে দেখছে পুলিশ এনসিপির বহরে আবারও হামলার অভিযোগ, এবার সিলেটের গোলাপগঞ্জে ইট নিক্ষেপে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি হাঙ্গুতে জঙ্গি হামলা: ডিএসপিসহ ১১ পুলিশ নিহত, পাল্টা অভিযানে ১৫ হামলাকারী নিহত সিলেটে এনসিপির কর্মসূচি ঘিরে ৫ উপজেলায় বিজিবি মোতায়েন লাহোরে বাড়ির ছাদ ধসে নিহত ৯, ফয়সালাবাদেও বৃষ্টিতে প্রাণ গেল দুই শিশুর রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে ধরে ফলাফলকে ‘অগ্রহণযোগ্য’ বললেন জিএম কাদের কুর্দি নারীদের লড়াই: মধ্যপ্রাচ্যের গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী পরীক্ষাক্ষেত্র ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের প্রথম বাংলাদেশ সফর শুরু বোর্দোর আঙুরখেতে দাবানলের ছায়া: জলবায়ু সংকট, বাজারের মন্দা আর শুল্কের চাপে অস্তিত্বের লড়াই চিকিৎসাবিজ্ঞানের ‘বাইবেল’-এর আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডে বাংলাদেশের অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ একটি চিঠি পাঠিয়েছেন। শনিবার রাতে বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে।

উদ্বেগ প্রকাশ করে শেহবাজ শরীফ চিঠিতে জানান, খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবর তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। পাকিস্তানের জনগণ, দেশটির সরকার এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক শুভকামনা ও প্রার্থনা জানান তিনি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় খালেদা জিয়ার অবদান সর্বজনস্বীকৃত। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকা পাকিস্তান সরকার বিশেষভাবে মূল্যায়ন করে।

খালেদা জিয়ার আরোগ্য কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, তিনি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছেন যাতে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং তাঁর দলসহ দেশের মানুষের জন্য দিকনির্দেশনা ও সাহসের উৎস হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন। শেষে তিনি খালেদা জিয়ার প্রতি নিজের সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা জানান।

জনপ্রিয় সংবাদ

পাবনায় সেপটিক ট্যাংকে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য খতিয়ে দেখছে পুলিশ

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

১২:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫