১০:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
যখন ঢাকা ঘুমায়: অস্থির পৃথিবীর মাঝে এক বিরল বিরতি আমাদের খাবারের পেছনের নৈতিক প্রশ্ন ঈদের চামড়ায় ধস: বিক্রি না হওয়ায় মাটিচাপা, নদীতে ভাসানোর আশঙ্কা ডিম-পাথর-জুতা নিক্ষেপ: পশ্চিমবঙ্গের সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ ইসলামী রাষ্ট্রের আসল পরীক্ষা: স্লোগান নয়, মানুষের জীবন নতুন যুদ্ধের মুখ: ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা আর অচলাবস্থার যুগে বিশ্ব সংঘাতের নতুন বাস্তবতা ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ঘিরে তেহরানে রক্ষণশীলদের চাপ গিলগিট-বালতিস্তানে নির্বাচনী প্রচারে গিয়ে পিটিআই নেতাদের বহিষ্কার, বিতর্কে নির্বাচনী পরিবেশ ঈদের উৎসব নয়, হাসপাতালের শয্যায় লড়াই হামে উদ্বেগ বাড়ছে: ছুটির মধ্যেও দিনে আক্রান্ত ১,০০০-এর বেশি, ২৪ ঘণ্টায় মৃত্যু ৮ শিশুর

নির্বাচনের আগে আরও হত্যাকাণ্ড চালাতে পারে আওয়ামী লীগ: হাফিজ

নির্বাচন ঘিরে নতুন আশঙ্কা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে নির্বাচনের আগে আওয়ামী লীগ আরও হত্যাকাণ্ড চালাতে সচেষ্ট থাকতে পারে। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডে প্রতিবেশী একটি রাষ্ট্র থেকে সহায়তা দেওয়া হচ্ছে।

মনোনয়ন যাচাই শেষে বক্তব্য
শনিবার ভোলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হত্যাকাণ্ডে নেতৃত্বদানকারী স্বৈরশাসক শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠাতে হবে।

ভারতে পালিয়ে যাওয়ার অভিযোগ
হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশের নাগরিকদের হত্যা করে এবং গণতন্ত্রকামী মানুষের জীবন বিনষ্ট করে সংশ্লিষ্টরা কোনো বাধা ছাড়াই ভারতে প্রবেশ করছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি আশা প্রকাশ করেন, যারা এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

ভোটাধিকার ও রাজনৈতিক বাস্তবতা
বিএনপির এই নেতা বলেন, ১৬ বছর আগে যারা ভোটার হয়েছেন, তারা বিগত নির্বাচনে স্বৈরশাসনের কারণে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। বর্তমানে মাফিয়া সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলেও তিনি মন্তব্য করেন।

উপস্থিত নেতৃবৃন্দ
এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছত, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

যখন ঢাকা ঘুমায়: অস্থির পৃথিবীর মাঝে এক বিরল বিরতি

নির্বাচনের আগে আরও হত্যাকাণ্ড চালাতে পারে আওয়ামী লীগ: হাফিজ

০৯:৩৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬