০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
বৈশ্বিক অর্থনীতির ‘মহাভুল’: সংকটের সমাধান মুদ্রার দরে নয় জাতীয় নিরাপত্তার  ওডিসিউস তীব্র লোডশেডিংয়ে রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে বাড়তি নিরাপত্তা, ঘাটতি ২৫ শতাংশ বন্যার সঙ্গে সহাবস্থান, নদীকে বুঝে বাঁচার শিক্ষা আসামের বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি এডিবি বিনিয়োগ পাইপলাইন, সংস্কারে জোর বাংলাদেশকে ব্যবহার করে এশিয়ায় ঘাঁটি গড়ার চেষ্টা আল-কায়েদার পানির নিরাপত্তার ভবিষ্যৎ গড়বে নতুন প্রজন্ম হত্যার আশঙ্কায় তুরস্ক থেকে ট্রাম্পের বিমান বদল, গোপনে ছোট সামরিক বিমানে সরানো হয়েছিল প্রেসিডেন্টকে তুরস্কে ইরানি হামলার আশঙ্কা, গোপনে বিমান বদলেছিলেন ট্রাম্প রাষ্ট্রপতি প্রার্থী হতেই বিএনপির গুরুত্বপূর্ণ পদ ছাড়লেন মির্জা ফখরুল

দানবের শৃঙ্খল

তবুও পৃথিবীতে মাঝে মাঝে
ছিঁড়ে যায় দানবের শৃঙ্খল-
জীবধাত্রী অসহায় হয় তখন।
ধ্যান নয়, ভালোবাসা নয়-
তখন পুড়িয়ে দিতে হয় নিজের
সকল পালানোর পথ।
পালানোর পথ পেলে মানুষ
প্রেম থেকেও পালায়-
হাত তুলে নেয় সব থেকে বিশ্বস্ত হাত থেকে-
আবার মানুষ স্রোতের ধারার মতো চলে
যেমন পিঁপড়ে চলে চিনির খোঁজে-
সেখানে কোনো ভালোবাসা নেই।
ওইসব মানুষ হারিয়ে যায় বিপুল
চিনির গুদামে পিঁপড়ের মতো।

সাহসী দুটোই হাত হোক না মাত্র
যদি হাত রাখে
একে অপরের-
সে হাত ফুলের কুঁড়ি
থেকে শুধু পাপড়ি ছড়ায় না-
তখন হাতেরও কণ্ঠ হয়।

অনেক পথ হেঁটে যুবক দেখেছে
সেই গ্রীস থেকে গান্ধারের পথে
কতবার কত হাত কণ্ঠ হয়েছে
কত কণ্ঠ হয়েছে হাত
আর গভীর কালো চুল হয়েছে সমুদ্র বিশাল।

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক অর্থনীতির ‘মহাভুল’: সংকটের সমাধান মুদ্রার দরে নয়

দানবের শৃঙ্খল

১০:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

তবুও পৃথিবীতে মাঝে মাঝে
ছিঁড়ে যায় দানবের শৃঙ্খল-
জীবধাত্রী অসহায় হয় তখন।
ধ্যান নয়, ভালোবাসা নয়-
তখন পুড়িয়ে দিতে হয় নিজের
সকল পালানোর পথ।
পালানোর পথ পেলে মানুষ
প্রেম থেকেও পালায়-
হাত তুলে নেয় সব থেকে বিশ্বস্ত হাত থেকে-
আবার মানুষ স্রোতের ধারার মতো চলে
যেমন পিঁপড়ে চলে চিনির খোঁজে-
সেখানে কোনো ভালোবাসা নেই।
ওইসব মানুষ হারিয়ে যায় বিপুল
চিনির গুদামে পিঁপড়ের মতো।

সাহসী দুটোই হাত হোক না মাত্র
যদি হাত রাখে
একে অপরের-
সে হাত ফুলের কুঁড়ি
থেকে শুধু পাপড়ি ছড়ায় না-
তখন হাতেরও কণ্ঠ হয়।

অনেক পথ হেঁটে যুবক দেখেছে
সেই গ্রীস থেকে গান্ধারের পথে
কতবার কত হাত কণ্ঠ হয়েছে
কত কণ্ঠ হয়েছে হাত
আর গভীর কালো চুল হয়েছে সমুদ্র বিশাল।