০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
‘মক্কা চুক্তি’: যুক্তরাষ্ট্রনির্ভর নিরাপত্তার বাইরে নতুন মুসলিম শক্তির সমীকরণ ইসরায়েলে নির্বাচন সামনে, অথচ অকার্যকর রাষ্ট্রীয় তদারকি: গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত পাচার করা অর্থ ফেরত আনা কি সম্ভব? মধ্যম শ্রেণির শিক্ষার্থীদের দৌড়েও অবিশ্বাস্য গতি, রেকর্ড ভাঙল একের পর এক স্বাধীন ভারতের প্রথম জাতিভিত্তিক জনগণনায় নেতৃত্ব দেবে লাদাখ বিহারের ধাক্কার পর উত্তরপ্রদেশে উচ্চবর্ণের ক্ষোভ কি চাপে ফেলবে বিজেপিকে? দিল্লির অভিজাতদের স্বপ্নের বাড়ি দেখিয়ে ২০০ কোটি টাকার প্রতারণা! সন্তানদের ভবিষ্যৎ বোঝার ক্ষমতা অভিভাবকদের চেয়েও এগিয়ে অর্থনৈতিক সংকটে বদলে যাচ্ছে প্রেমের হিসাব, ‘রেড ফ্ল্যাগ’ও কি শ্রেণির পরিচয়? কৃষ্ণসাগরের বন্দর ঘিরে রাশিয়ার নতুন চাপ, শস্য রপ্তানি থমকে গেলে বিশ্বজুড়ে বাড়বে খাদ্যঝুঁকি

খনন

কাল সারাদিন তোমার ফোন বন্ধ ছিল—
তিনটে ইমেলেরও কোনো উত্তর আসেনি
অথচ কালও আমার শুষ্ক শহরে অনেকগুলো
রক্তজবা ফুটেছিল।
ফুটপাতে মারা গিয়েছিল বেশ কয়েকটি
কঙ্কালসার শরীর— যাদের আমি
কয়েকদিন ধরে মরে যাবে বলেই ধরে নিয়েছিলাম।

মানুষের এমন স্বাভাবিক মৃত্যু আর জবাফুল ফোটা
কখনও একই সারিতে এসে দাঁড়ায়—
আর ঠিক সেই সময়ে তোমরা ফোনগুলো বন্ধ করে দাও।
অথচ তোমার সঙ্গে আমি আলাপ করতে চেয়েছিলাম—
আমার নতুন পড়া একটা উপন্যাস নিয়ে—
এখানে নায়িকার এক অদ্ভূত চরিত্র
সে ডলফিনের সঙ্গে হাঙ্গরের পাশাপাশি সাঁতার কাটে—
আবার অস্ত্র চোরাচালানির মুখে চুমু খায়—
সাগরের এই ব্ল্যাক রুটে তার কী ভয়ংকর যাতায়াত।
অথচ তার প্রেমিক তাকে দেখলে
পৃথিবীর সব ব্যথা ভুলে যায়—
তার জন্য সারাদিন রাত খোলা রাখে তার সেলফোন।

ভালোবাসাগুলো মাঝে মাঝে এত ভয়ংকর হয় কেন?
নাকি ভালোবাসার নরম রূপ শুধু এক মায়াবি
চাঁদের মতো কল্পনা!
সেলফোনের মতো ভালোবাসারও কিছু চিপস আছে
যা দ্রুত জেনারেশন বদল করে—
আর নতুন জেনারেশন স্মার্ট ফোন, ট্যাব সবই
দ্রুত পুরোনো হবার জন্যে জায়গা করে নেয়।

অথচ শহরগুলো বুড়িয়ে যায়—
ফুটপাতে মৃত্যু থেকে মাতালের ভিড় বেড়ে যায়—

তখন কেউ বলে টেক ব্যাক হুইস্কি,
কেউ বলে টেক ব্যাক নিউ কল।

জনপ্রিয় সংবাদ

‘মক্কা চুক্তি’: যুক্তরাষ্ট্রনির্ভর নিরাপত্তার বাইরে নতুন মুসলিম শক্তির সমীকরণ

খনন

০৫:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

কাল সারাদিন তোমার ফোন বন্ধ ছিল—
তিনটে ইমেলেরও কোনো উত্তর আসেনি
অথচ কালও আমার শুষ্ক শহরে অনেকগুলো
রক্তজবা ফুটেছিল।
ফুটপাতে মারা গিয়েছিল বেশ কয়েকটি
কঙ্কালসার শরীর— যাদের আমি
কয়েকদিন ধরে মরে যাবে বলেই ধরে নিয়েছিলাম।

মানুষের এমন স্বাভাবিক মৃত্যু আর জবাফুল ফোটা
কখনও একই সারিতে এসে দাঁড়ায়—
আর ঠিক সেই সময়ে তোমরা ফোনগুলো বন্ধ করে দাও।
অথচ তোমার সঙ্গে আমি আলাপ করতে চেয়েছিলাম—
আমার নতুন পড়া একটা উপন্যাস নিয়ে—
এখানে নায়িকার এক অদ্ভূত চরিত্র
সে ডলফিনের সঙ্গে হাঙ্গরের পাশাপাশি সাঁতার কাটে—
আবার অস্ত্র চোরাচালানির মুখে চুমু খায়—
সাগরের এই ব্ল্যাক রুটে তার কী ভয়ংকর যাতায়াত।
অথচ তার প্রেমিক তাকে দেখলে
পৃথিবীর সব ব্যথা ভুলে যায়—
তার জন্য সারাদিন রাত খোলা রাখে তার সেলফোন।

ভালোবাসাগুলো মাঝে মাঝে এত ভয়ংকর হয় কেন?
নাকি ভালোবাসার নরম রূপ শুধু এক মায়াবি
চাঁদের মতো কল্পনা!
সেলফোনের মতো ভালোবাসারও কিছু চিপস আছে
যা দ্রুত জেনারেশন বদল করে—
আর নতুন জেনারেশন স্মার্ট ফোন, ট্যাব সবই
দ্রুত পুরোনো হবার জন্যে জায়গা করে নেয়।

অথচ শহরগুলো বুড়িয়ে যায়—
ফুটপাতে মৃত্যু থেকে মাতালের ভিড় বেড়ে যায়—

তখন কেউ বলে টেক ব্যাক হুইস্কি,
কেউ বলে টেক ব্যাক নিউ কল।