০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
কক্সবাজারের পাঁচতারা হোটেল থেকে সুপ্রা, সিভিক ও মিয়াটা জব্দ, আমদানির পথ খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা কারাগারে ইমরান খানকে হত্যা করা হচ্ছে—বাবার জীবন নিয়ে চরম শঙ্কায় দুই ছেলে ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্র দুর্বল, ইউক্রেনে বড় পদক্ষেপের সুযোগ দেখছে পুতিন: গোয়েন্দা রিপোর্ট বেসরকারি শিক্ষকদের অধিকার ও সুশাসনে নতুন উদ্যোগ, গঠিত হলো শিক্ষক অ্যালায়েন্স ভারতে প্যাকেটজাত খাবারে লাল সতর্কতা লেবেল, জনরোষের পর অবস্থান বদল সরকারের জলাশয়ের নাম বদলে ট্রাম্পের উদ্যোগে ধাক্কা, মার্কিনদের আগ্রহ নেই: সিএনএনের তথ্য বিশ্লেষক পেনসিলভানিয়ায় ভয়াবহ হাম ছড়িয়ে পড়ছে, ঝুঁকিতে টিকাদান-অযোগ্য শিশুরা নেপালে বন্যার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা:আগাম সতর্কতার সীমাবদ্ধতা ইরান ছয় মাস পরও অটুট, যুদ্ধের লক্ষ্য পূরণে ব্যর্থ যুক্তরাষ্ট্র জিন কেটে চিরতরে উচ্চ কোলেস্টেরল দূর করার আশায় বিজ্ঞানীরা

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় ওমানের ভূমিকায় সংযুক্ত আরব আমিরাতের প্রশংসা, আঞ্চলিক শান্তির আশা জোরদার

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানে শুরু হওয়া আলোচনা ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি বলছে, সংলাপ জোরদার করা, উত্তেজনা কমানো এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনই বর্তমান সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর পথ।

সংলাপের পরিবেশ গঠনে ওমানের উদ্যোগ

এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনার অনুকূল পরিবেশ তৈরিতে ওমানের ভূমিকা প্রশংসনীয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা শক্তিশালী করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক উপায়ে মতভেদ সমাধানের প্রতিশ্রুতি ও পুনর্ব্যক্ত করেছে আমিরাত।

ইতিবাচক ফলাফলের প্রত্যাশা

আমিরাত আশা প্রকাশ করেছে, চলমান এই পরামর্শ প্রক্রিয়া উত্তেজনা প্রশমিত করবে, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করবে এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে। সংলাপ ভিত্তিক সমাধানই দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার পথ বলে মনে করছে দেশটি।

‌‌ট্রাম্প ইরান ও আমেরিকান জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন'

ইরানের অবস্থান ও নতুন দফা আলোচনার ইঙ্গিত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে নতুন দফা আলোচনা শিগগিরই হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, পারমাণবিক সমৃদ্ধকরণ তেহরানের অবিচ্ছেদ্য অধিকার এবং তা অব্যাহত থাকবে। একই সঙ্গে আস্থা গড়ে তুলতে সময় লাগবে বলে ও উল্লেখ করেন তিনি। তার মতে, ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব।

বিশ্বাসের সংকট ও সামরিক উত্তেজনা

মাসকাটে সাম্প্রতিক আলোচনা ইতিবাচক সূচনা হলেও পারস্পরিক আস্থা তৈরির পথ এখনও দীর্ঘ বলে মন্তব্য করেন আরাঘচি। যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে আঘাত হানলে অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটি গুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে ও সতর্ক করেন তিনি। আলোচনাগুলো ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে হয়েছে এবং পরবর্তী বৈঠকের সময় এখনও নির্ধারিত হয়নি।

সমঝোতার সীমা ও অমীমাংসিত প্রশ্ন

মার্কিন হুমকির জবাবে যা বললেন ইরানের সেনাপ্রধান

ইরান স্পষ্ট করেছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরক্ষার সঙ্গে জড়িত হওয়ায় তা আলোচনার বিষয় নয়। একইভাবে পারমাণবিক ইস্যুর বাইরে আলোচনার পরিধি বাড়ানোর প্রস্তাবও বারবার প্রত্যাখ্যান করেছে তেহরান।

মার্কিন পদক্ষেপ ও নতুন নিষেধাজ্ঞা

আলোচনাকে ইতিবাচক বললেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইরানের তেল রপ্তানি সীমিত করতে বিভিন্ন জাহাজ ও পরিবহন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞাও ঘোষণা করেছে ওয়াশিংটন।

আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইরাক, ইয়েমেন ও লেবাননে সংঘাতে জড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলোকে।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের পাঁচতারা হোটেল থেকে সুপ্রা, সিভিক ও মিয়াটা জব্দ, আমদানির পথ খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় ওমানের ভূমিকায় সংযুক্ত আরব আমিরাতের প্রশংসা, আঞ্চলিক শান্তির আশা জোরদার

০৩:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬