০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘিরে মোদি সরকারকে নিশানা কংগ্রেসের, ভারতের কূটনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকার বাইরে যাচ্ছে তিন প্রধান বাস টার্মিনাল, যানজট কমাতে নতুন পরিকল্পনা হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, শান্তি চুক্তির আগে রয়ে গেছে বড় শর্ত যুদ্ধ শেষের পথে, উপসাগরীয় অঞ্চলের সঙ্গে বাণিজ্য পুনরুজ্জীবনের প্রস্তুতিতে ভারত; সার আমদানি ও চাবাহার বন্দর ব্যবহারে নতুন আশা হলফনামায় ‘মিথ্যা তথ্য’ বিতর্ক: হান্নান মাসউদের এমপি পদ বাতিলের দাবি রাশেদ খাঁনের রূপপুরে কারিগরি ত্রুটি শনাক্ত, সাময়িক বন্ধ পরীক্ষামূলক কার্যক্রম ধর্ম, ভিনগ্রহের প্রাণ ও অজানার বিতর্ক: নতুন করে আলোচনায় বিশ্বাসের প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীর পেছনে ‘কোটি কোটি টাকা’ নিয়ে ঘোরার অভিযোগের প্রমাণ চাইলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে আটকে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ, মন্ত্রীর আনুষ্ঠানিক বিবৃতি দাবি হান্টার বাইডেনের খোলামেলা পোস্টে নতুন জনপ্রিয়তা, রিপাবলিকানদের মধ্যেও বাড়ছে সমর্থন

পেট্রোল ডিজেল অকটেনের দাম কমল

  • Sarakhon Report
  • ০৭:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • 213

নিজস্ব প্রতিবেদক

প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের দাম সমন্বয় করলো সরকার। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু করেছে সরকার।

এর অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের ঘোষিত প্রজ্ঞাপনে জ্বালানি তেলের দাম কমেছে।

এতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য ১০৯ টাকা থেকে কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেন ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৬ টাকা এবং পেট্রোল ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

সে হিসাবে লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা, অকটেনের দাম ৪ টাকা এবং পেট্রোলের দাম ৩ টাকা কমেছে।

আগামী ৮ মার্চ থেকে নতুন এই দাম কার্যকর হবে।

সরকার গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের নির্দেশিকার প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

তারই ধারাবাহিকতায় আজ প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হলো।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘিরে মোদি সরকারকে নিশানা কংগ্রেসের, ভারতের কূটনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন

পেট্রোল ডিজেল অকটেনের দাম কমল

০৭:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪