০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
স্বাস্থ্যকর খাদ্য কেন এখনও নাগালের বাইরে? যুক্তরাষ্ট্রে আফগান অভিবাসীদের তথ্য সংগ্রহ ঘিরে নতুন উদ্বেগ, জোরালো হচ্ছে বিতর্ক যুক্তরাষ্ট্রে কমছে সহিংস অপরাধ, স্বস্তি ফিরছে শহরগুলোতে সাবেক রাষ্ট্রপতি হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটের সামনে গাড়িচাপায় ৮২ বছরের নারী নিহত, বিচারের দাবিতে পরিবার ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ৪৩ সিলেটে গাছ থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত মুম্বাইয়ের গল্পে গুলজারের ৭৬ বছর: যে শহর এক কিশোর অভিবাসীকে কবি বানিয়েছে পাঁচ বইয়ে পাঁচ ভুবনের যাত্রা, ইতিহাস থেকে ভবিষ্যৎ—পাঠকের জন্য নতুন পাঁচ ঠিকানা সৌদি আরবকে পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণে ছাড়, দক্ষিণ কোরিয়ার প্রশ্ন—‘আমাদের নয় কেন?’

অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যোগ দেওয়া ন্যায়সঙ্গত নয়: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারের অংশ হওয়া ন্যায়সঙ্গত নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার যদি দেশ ও জনগণের স্বার্থে উদ্যোগ নেয়, তাহলে আমাদের সহযোগিতা পাবে। কিন্তু যদি জনস্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়, আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব।

শপথের পর বক্তব্য

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে জামায়াত আমির বলেন, আমরা জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারিনি। সরকারি দলের অংশ হতে পারার কোন আফসোস নেই। নির্বাচনের ফলাফল প্রকাশের সঙ্গে উৎসব মিশে গেছে। দেশের মানুষ পুরোপুরি তাদের আমানত পালন করতে পারেনি। গভীর রাতে শপথের চিঠি পাঠানো হয়েছে, যা অস্বস্তিকর।

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমরা জুলাইয়ের গণভোটের রায়কে সম্মান দেখিয়েছি। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জন আকাঙ্ক্ষার বিরোধিতা। এটি সংস্কারের বিরোধী একটি পদক্ষেপ। বিএনপি যদি জন-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়, তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। জুলাইকে অসম্মান করে সংসদ গৌরবের আসনে বসা যাবে না।

গণতন্ত্র ও নিরাপত্তা

তিনি আরও বলেন, আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং প্রতিটি নাগরিক নিরাপদে বাঁচুক। কর্মসংস্থান বৃদ্ধি হোক। নির্বাচনের রাত থেকে বিভিন্ন অঞ্চলে আমাদের সমর্থকদের, নারী-পুরুষ উভয়ের ওপর হামলা হচ্ছে। এটি বন্ধ হওয়া উচিত। সরকার ইতিবাচক ভূমিকা নিলে আমাদের সহযোগিতা পাবে।

রাজনৈতিক পরিস্থিতি

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ইতিমধ্যেই টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন।

নির্বাচনের ফলাফল

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো ক্ষমতায় আসা। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াতে ইসলামী।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যকর খাদ্য কেন এখনও নাগালের বাইরে?

অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যোগ দেওয়া ন্যায়সঙ্গত নয়: জামায়াত আমির

০৭:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬