১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সাফল্যের দৌড়ে সততা কেন হারিয়ে যাচ্ছে উপসাগরের অমিল: ইরান যুদ্ধ দেখিয়ে দিল আরব ঐক্যের সীমাবদ্ধতা  নিকোলাস ওতামেন্দি: এক বিদায়, যা আর্জেন্টিনার রক্ষণভাগের একটি যুগের সমাপ্তি ব্রাইটন অধিনায়ক মেইসি সিমন্ডসের সঙ্গে নতুন চুক্তি নর্ডিক ওয়াকিং: হাঁটলেই মিলবে শরীরের প্রায় সব পেশির ব্যায়াম থাইল্যান্ডে ইতালীয় শিক্ষার্থীদের অসদাচরণে তীব্র ক্ষোভ, প্রকাশ্যে ক্ষমা চাইল ইতালির দূতাবাস ৯ ঘণ্টার মধ্যে খাবার খেলে ডিমেনশিয়ার ঝুঁকি কমতে পারে, বলছে নতুন গবেষণা প্যারিসে তিন নারীকে ছুরিকাঘাত, ‘আল্লাহ আমাকে পাঠিয়েছেন’ দাবি; তবু সন্ত্রাসবাদ হিসেবে দেখছে না ফ্রান্স প্রবীণদের ভুলে যাচ্ছে সমাজ, বাড়ছে স্মৃতিভ্রংশের ভয়াবহ বোঝা খাবার নিয়ে ‘খেলা’! মৃত মাছকে আঘাত করে টুকরো টুকরো করছে ঘাতক তিমি

ফ্যাসিবাদের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে চায়: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি সকলকে আলোচনাসভা ও দোয়ার মাধ্যমে দিবসটি উদযাপনের জন্য উৎসাহিত করেছেন।

জামায়াত আমির বলেন, এই বছর দেশের মানুষের সামনে ভাষা দিবস পালন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন বিএনপির নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তিনি সতর্ক করেন যে পতিত ফ্যাসিবাদের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে জনগণকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

ডা. শফিক বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের গৌরবময় দিবস। ১৯৫২ সালে দেশের ছাত্র ও যুবসমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে তত্কালীন রাষ্ট্রীয় বাহিনী নির্বিচারে গুলি চালায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বহু শহিদ হন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাদের এই আত্মত্যাগ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় থাকবে। তিনি মহান আল্লাহর কাছে শহিদদের রূহের মাগফিরাত কামনা করেন।

জামায়াত আমির আরও বলেন, ২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বৈশ্বিক স্বীকৃতি পেয়েছে। বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের প্রতিটি স্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ ও সম্প্রসারণে সচেষ্ট হতে হবে। এভাবেই ভাষা আন্দোলনের শহিদদের স্বপ্ন বাস্তবায়িত হবে।

ডা. শফিক আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। জনগণ যেন নিরাপদে চলাফেরা করতে পারে, তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। বিবৃতিতে তিনি জামায়াতে ইসলামীর সকল শাখা ও দেশবাসীকে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

সাফল্যের দৌড়ে সততা কেন হারিয়ে যাচ্ছে

ফ্যাসিবাদের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে চায়: জামায়াত আমির

০৪:০০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬