ভগবান প্রতিদিন তো তোমার সঙ্গে দেখা হয়না।
দৈবত দেখা হয়।
যেমন কিশোর বেলায় একদিন দেখা হয়েছিলো
অরুণা সেনের সঙ্গে দোলখোলা মোড়ে-
গভীর কালো চোখে তাকিয়ে
বলেছিলো- ৬ নাম্বার বাস কখন আসবে বলতে পারো?
বলতে পারেনি।
তেমনি যেদিন গভীর সমুদ্র চড়ায় গাঢ় অন্ধকারে
একটি নিশি ভেদ শব্দ শুনে
মনে হয়েছিলো-
হয়তো ভগবান তুমি এমনি স্বরে কাছে এসে দাঁড়াও।
স্বরটি মিলিয়ে গিয়েছিলো সাগরের অজস্র গর্জন মাঝে।
আজ সারারাত কেটে গেছে নিঃঘুমে
অথচ অদ্ভূত এক ঝরঝরে শরীর ও মন।
মনে হচ্ছে, ভগবান তুমি এসেছো
কোথাও না কোথাও-
তোমাকে দেখার জন্য চোখ দুটো মুদে এলো।
মুদে আসা চোখের সামনে
আবছা অন্ধকারে ভেসে উঠলো- একটি মুখ-
যে দাঁড়িয়ে আছে রেল স্টেশনে।
ট্রেনটি ছেড়ে দেবে এখনই।
ট্রেনের যাত্রীটি জানে না
আর কোনদিন ফেরা হবে কিনা এই স্টেশনে।
আজও ফেরা হয়নি।
আর ওই মুখ, হারিয়ে গেছে পৃথিবী থেকে।
সাহিত্য
ভগবান ও ৬ নাম্বার বাস
ভগবান প্রতিদিন তো তোমার সঙ্গে দেখা হয়না। দৈবত দেখা হয়। যেমন কিশোর বেলায় একদিন দেখা হয়েছিলো অরুণা সেনের সঙ্গে দোলখোলা মোড়ে- গভীর কালো চোখে তাকিয়ে বলেছিলো- ৬ নাম্বার বাস কখন আসবে বলতে পারো? বলতে পারেনি।
Facebook
WhatsApp
X
আরও পড়ুন
সর্বশেষ খবর
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য চুরির দাবি, এখন কী করবেন
অনলাইনে হয়রানির শিকার কিশোরীদের বিষণ্নতার ঝুঁকি প্রায় চার গুণ, বলছে গবেষণা
মূল্যস্ফীতির ধাক্কা: সবজিওয়ালার পুঁজি থেকে করপোরেট অর্থনীতি
দিল্লিতে যুব বিক্ষোভ দমনে ধরপাকড়, নির্বাচন কমিশনপ্রধানের পদত্যাগ দাবি
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মেশিনের দাপটেও টিকে আছে টাঙ্গাইলের তাঁতশিল্প, বিদেশে হাতে বোনা শাড়ির সম্ভাবনাসর্বাধিক পঠিত
আরও পড়ুন
সর্বশেষ
দৈনিক নিউজলেটার
প্রতিদিন সকালে সেরা ৫টি খবর আপনার ইনবক্সে
বিনামূল্যে সাবস্ক্রাইব করুন · যেকোনো সময় বাতিল করুন
প্রকাশনা
সম্পাদক ও প্রকাশক: স্বদেশ রায়
নিবন্ধন নম্বর: ১৭১
সম্পাদকীয় কার্যালয়
প্রথম তলা, ক্যাপিটা লেক ফ্রন্ট, ব্লক জে, বাড়ি ৬৬,
বনানী রোড ১৮ এক্সটেনশন, ঢাকা ১২১৩
ইমেইল: contact@sarakhon.com / news@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
বাণিজ্যিক অফিস
এ-১৩, ১০/এ সেগুনবাগিচা, ঢাকা ১০০০
বিজ্ঞাপন ও প্রশাসনিক যোগাযোগ
admin@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
আরও বিভাগ
সম্পাদকীয়
সেবাসমূহ
© ২০২৬ সারাক্ষণ। সর্বস্বত্ব সংরক্ষিত।





