০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
লাতিন আমেরিকায় শুরু নতুন মহাকাশ দৌড়, নজরে বিষুবরেখার দেশগুলো জামালপুরে মানববন্ধনে হামলা, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাসহ আহত ৫ ভূমিকম্পের ঝুঁকিতে ইন্দোনেশিয়া, তবু কমছে দুর্যোগ মোকাবিলার বাজেট ওষুধের ব্র্যান্ড নামেই প্রেসক্রিপশন, ভুলে শিশুকে খাওয়ানো হলো মৃগীর ওষুধ পেন্টাগনের গোপন নথিতে কড়াকড়ি, ইরান যুদ্ধ নিয়ে শীর্ষ সামরিক কর্মকর্তাদের উদ্বেগের পর অ্যাক্সেস কমানো ময়লা ব্যবস্থাপনায় মিশর-চীন অংশীদারত্ব, কাজে লাগবে আধুনিক প্রযুক্তি পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত দুই ফিলিস্তিনি কিশোর ভারতের ‘সারাং’ হেলিকপ্টার দলের অভিষেক, মিসরের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হচ্ছে গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ পূর্বাঞ্চলীয় তেল শোধনাগার সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের ১ বিলিয়ন ডলার ঋণ

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ট্রাম্প ও নেতানিয়াহুর পাশে বাংলাদেশের নাম

টাইম ম্যাগাজিনের ২০২৬ সালের বিশ্বের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার প্রকাশিত এই তালিকায় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কির স্টার্মার, পোপ লিও চতুর্দশ এবং ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি জায়গা করে নিয়েছেন।

যা লিখেছে টাইম

টাইম ম্যাগাজিন তারেক রহমানের প্রোফাইলে লিখেছে, কয়েক মাস আগেও যিনি দক্ষিণ-পশ্চিম লন্ডনের একটি বাড়িতে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন, ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর তিনি বিরোধী আন্দোলনকর্মী থেকে জাতীয় নেতৃত্বের আসনে উঠে এসেছেন। ১৭ বছর দেশের বাইরে থাকার পর ফেব্রুয়ারিতে বিপুল বিজয়ের মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন।

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

মায়ের মৃত্যুর পরেই ফিরলেন, জিতলেন

পত্রিকাটি আরও লিখেছে, তারেক রহমানের বিজয় তখন এসেছে যখন তাঁর মা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর প্রত্যাবর্তনের মাত্র পাঁচ দিন পর মারা যান। শোকের মাঝেই তিনি দেশকে ঐক্যবদ্ধ করার এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে গতিশীল করার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশের মানুষ, উচ্চ মূল্যস্ফীতি ও তরুণ বেকারত্বের সংকট এবং ভারতের সঙ্গে সম্পর্কের ঐতিহাসিক অবনতি, সবকিছু মিলিয়ে টাইম তাঁকে একটি জটিল বাস্তবতার মুখোমুখি নেতা হিসেবে চিত্রিত করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিক্রিয়া

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন ফেসবুকে লেখেন, গণতন্ত্র যখন হুমকির মুখে ছিল, ভোটের অধিকার হরণ করা হয়েছিল, বাকস্বাধীনতা দমন করা হয়েছিল, তখন তারেক রহমান সাহস ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে এসেছিলেন।

টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর স্থান পাওয়া বাংলাদেশের জন্য গৌরবের : মাহদী  আমিন

জনপ্রিয় সংবাদ

লাতিন আমেরিকায় শুরু নতুন মহাকাশ দৌড়, নজরে বিষুবরেখার দেশগুলো

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ট্রাম্প ও নেতানিয়াহুর পাশে বাংলাদেশের নাম

০৩:০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬