০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
এআই উন্মাদনায় ছোট কোম্পানির উত্থান, কিন্তু সামনে কি কঠিন বাস্তবতা? ইতিহাসের মর্যাদা নয়, আজকের আচরণই আন্তর্জাতিক বৈধতার মাপকাঠি ভোটাধিকার কাগজে থাকলেই কি যথেষ্ট? আদালত, নির্বাচন ও নাগরিক আস্থার সংকট ফিফার অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়, শাকিরা-বার্না বয়ের পাশে নতুন গৌরব এল নিনো ও উষ্ণ সমুদ্রের প্রভাবে জাপানে শক্তিশালী টাইফুনের আশঙ্কা কক্সবাজারে ভয়াবহ লোডশেডিং, গরমে অতিষ্ঠ পর্যটকরা আগেভাগেই ফিরছেন তাপপ্রবাহ অব্যাহত পাঁচ বিভাগে, বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর গাজায় ভোরের হামলায় নিহত ৯, একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু লেবাননে হামলা চলছেই, তবু যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন বাগেরহাটের মাজারের কুমির ফেরত চেয়ে খাদেমদের বিক্ষোভ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ ঘোষণা, সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’, সেরা অভিনেতা আফরান নিশো

দেশের চলচ্চিত্র অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ ঘোষণা করেছে সরকার। এবার ২৮টি বিভাগে মোট ৩২ জন শিল্পী ও কলাকুশলীকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

আজীবন সম্মাননায় চার গুণী ব্যক্তিত্ব

এবারের আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম এবং বিশিষ্ট চলচ্চিত্র সম্পাদক ফজলে হক। পাশাপাশি প্রয়াত নির্মাতা তারেক মাসুদ ও প্রয়াত চিত্রগ্রাহক-পরিচালক আবদুল লতিফ বাচ্চুকেও মরণোত্তর সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

‘সাঁতাও’-এর দাপট

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’। ছবিটি সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা পরিচালকের পুরস্কারও জিতেছে। নির্মাতা কে এম খালিদুজ্জামান, যিনি খন্দকার সুমন নামেও পরিচিত, এ স্বীকৃতি অর্জন করেন।

এবার ওটিটিতে আসছে 'সাঁতাও'

অন্যদিকে ‘মরিয়ম’ সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’ সেরা প্রামাণ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে।

অভিনয় বিভাগে কারা পেলেন পুরস্কার

অভিনয় বিভাগে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য আফরান নিশো সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। ‘সাঁতাও’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য আইনুন নাহার পুতুল নির্বাচিত হয়েছেন সেরা অভিনেত্রী।

‘সুড়ঙ্গ’-এ অভিনয়ের জন্য মনির আহমেদ (শাকিল) সেরা পার্শ্ব অভিনেতা এবং ‘ওরা সাতজন’ চলচ্চিত্রের জন্য নাজিয়া হক অর্ষা সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ অভিনয়ের জন্য আশীষ খন্দকার সেরা খল চরিত্রে অভিনয়শিল্পীর স্বীকৃতি পেয়েছেন। আর ‘সুড়ঙ্গ’-এ অভিনয়ের জন্য শহীদুজ্জামান সেলিম সেরা কৌতুক অভিনেতার পুরস্কার জিতেছেন।

শিশুশিল্পী ও সংগীত বিভাগে বিজয়ীরা

‘আম কাঁঠালের ছুটি’ চলচ্চিত্রের জন্য মোহাম্মদ লিয়ন সেরা শিশুশিল্পী নির্বাচিত হয়েছেন। একই চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরিফ হাসান ও আনাইরা খান বিশেষ শিশুশিল্পী পুরস্কার পেয়েছেন।

৩ বছর পর নিশো!

সংগীত বিভাগে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর জন্য ইমন চৌধুরী সেরা সংগীত পরিচালক নির্বাচিত হন। ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ও প্রিয়তমা’ গানের জন্য বালাম সেরা পুরুষ কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন। ‘সুড়ঙ্গ’-এর ‘গা ছুঁয়ে বলো’ গানের জন্য অবন্তী দেব সিথি সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন।

কারিগরি বিভাগেও স্বীকৃতি

‘লাল শাড়ি’ চলচ্চিত্রের জন্য হাবিবুর রহমান হাবিব সেরা নৃত্য পরিচালক নির্বাচিত হয়েছেন। ‘প্রিয়তমা’র জন্য সোমেশ্বর অলী সেরা গীতিকার, প্রিন্স মাহমুদ সেরা সুরকার এবং ফারুক হোসেন সেরা কাহিনিকার হিসেবে পুরস্কার পাচ্ছেন।

‘রক্তজবা’র জন্য মো. তাসনিমুল হাসান সেরা চিত্রনাট্যকার নির্বাচিত হয়েছেন। ‘ওরা সাতজন’-এর জন্য মোহাম্মদ সালাহ উদ্দিন আহমেদ বাবু সেরা সম্পাদক এবং ‘সুড়ঙ্গ’-এর জন্য রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা যৌথভাবে সেরা সংলাপ রচয়িতার পুরস্কার অর্জন করেছেন।

এছাড়া ‘সুড়ঙ্গ’-এর জন্য শহিদুল ইসলাম সেরা শিল্প নির্দেশক এবং সুমন কুমার সরকার সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন। ‘সাঁতাও’-এর জন্য সুজন মাহমুদ সেরা শব্দগ্রাহক নির্বাচিত হয়েছেন। ‘সুড়ঙ্গ’-এর জন্য বিথী আফরিন সেরা পোশাক ও মঞ্চসজ্জা পরিকল্পনাকারী এবং ‘প্রিয়তমা’র জন্য সবুজ সেরা রূপসজ্জাশিল্পীর পুরস্কার অর্জন করেছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেশের চলচ্চিত্র শিল্পে সৃজনশীলতা, নান্দনিকতা ও অবদানের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। এবারের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্গনের বহু গুণী শিল্পী ও কলাকুশলীর কাজ নতুন করে আলোচনায় এসেছে।

জনপ্রিয় সংবাদ

এআই উন্মাদনায় ছোট কোম্পানির উত্থান, কিন্তু সামনে কি কঠিন বাস্তবতা?

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ ঘোষণা, সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’, সেরা অভিনেতা আফরান নিশো

০২:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬