০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবী জানাচ্ছে ব্লাস্ট

  • Sarakhon Report
  • ০৬:৫৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • 175

সারাক্ষণ ডেস্ক

 যশোরের পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় ব্লাস্ট সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, বিচার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবী জানাচ্ছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে এ ধরণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করার জন্য মানবাধিকার কমিশনের কাছে চিঠি দিয়েছে ব্লাস্ট।

যশোর জেলার অভয়নগর উপজেলায় নওয়াপাড়া গ্রামের আবদুল জলিল মোল্যার স্ত্রী আফরোজা বেগমকে (৪০) গত শনিবার ০১ জুন ২০২৪ তারিখে রাত দেড়টার দিকে পুলিশ আটক করে। জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আফরোজা বেগমকে গ্রেপ্তারের পর থানা হেফাজতে রাখা হয়।

রবিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে আফরোজা বেগম থানা হাজতে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য দ্রুত তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ বোধ করলে তাঁকে থানায় ফিরিয়ে আনা হয়। সকাল পৌনে ১০টার দিকে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর আবার তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সন্দেহজনকভাবে রাতে আটক ও জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে প্রচলিত আইন ও উচ্চ আদালতের নির্দেশনা লঙ্ঘিত হয়েছে। তাছাড়া সংবিধানের ৩৫ (৫) অনুচ্ছেদ এবং নির্যাতন বিরোধী জাতিসংঘের সনদের লঙ্ঘনও ঘটেছে। ব্লাস্ট নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর প্রয়োগসহ এ ঘটনার দ্রুত তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার নিশ্চিত করা এবং নিহত ব্যক্তির পরিবারের নিরাপত্তা ও যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জোর দাবী জানাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবী জানাচ্ছে ব্লাস্ট

০৬:৫৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪