০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ত্রের মুখে বিকাশকর্মীর ৩ লাখ টাকা ছিনতাই, পালাল ৬ দুর্বৃত্ত নেপালে বন্যার তাণ্ডব: ‘নিখোঁজদের দেয়ালে’ স্বজন খুঁজছেন হাজারো মানুষ ভারতের ৭.৮% জিডিপি প্রবৃদ্ধি নিয়ে কেন উঠছে প্রশ্ন? নেপালের বন্যাবিধ্বস্ত উপত্যকায় ধ্বংসস্তূপ ছাড়া কিছুই নেই ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ নয়, প্রকৃত তথ্য জানাল পুলিশ সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মিশেল কোগান: মিশেলিন তারকা পাওয়া রাঁধুনি, যাঁর পাই এখন নিউইয়র্কে সবচেয়ে কাঙ্ক্ষিত সন্তান দেখাশোনায় আত্মীয়কেই কাজে নিলেন মা, মিলছে সাহায্য ও পারিবারিক বন্ধন সুপ্রিম কোর্টের বড় রায়: আইন শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার ক্ষমতা নেই বার কাউন্সিলের ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি খোলা যাবে না

তামিলনাড়ু বিধানসভায় উত্তাপ, ডিএমকেকে বিজয়ের চ্যালেঞ্জ: ‘সোমবার কেউ উঠে চলে যাবেন না’

তামিলনাড়ু বিধানসভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন টিভিকে সরকার ও বিরোধী ডিএমকের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। বৃহস্পতিবার অধিবেশনে বিরোধীদের একের পর এক অভিযোগের পর মুখ্যমন্ত্রী বিজয় আসন ছেড়ে দাঁড়িয়ে আগামী সোমবার সব প্রশ্নের বিস্তারিত জবাব দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তাঁর বক্তব্যের সময় ডিএমকের সদস্যদের অধিবেশনকক্ষে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

বিজয়ের চ্যালেঞ্জ

বিরোধী দলের নেতা উদয়নিধি স্টালিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টিভিকে সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। আগের ডিএমকে সরকারের সময়ে মাদক বিস্তার নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে টিভিকে নেতৃত্বের নিয়মিত সমালোচনার প্রসঙ্গও তিনি তুলে ধরেন।

স্টালিনের প্রশ্ন, আগের সরকারের সময় একই বিভাগে দায়িত্ব পালন করা দুই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বর্তমান সরকার যদি পদোন্নতি দিয়ে থাকে, তাহলে সেই কর্মকর্তাদের অধীনে আগের সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে কীভাবে ব্যর্থ বলা হচ্ছে?

এর পাশাপাশি তামিলনাড়ুতে শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধসংক্রান্ত পকসো মামলার পাশাপাশি সামগ্রিক অপরাধ বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন স্টালিন। তাঁর দাবি, ডিএমকে সরকার ভুক্তভোগীদের সহায়তা এবং দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ কমিটি ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি চালু করেছিল।

সোমবার জবাব দেবেন মুখ্যমন্ত্রী

বিরোধীদের বক্তব্য শোনার পর বিজয় স্পিকারের উদ্দেশে বলেন, উত্থাপিত প্রতিটি প্রশ্নের পরিষ্কার ব্যাখ্যা তিনি সোমবার দেবেন। এমনকি তিনি অধিবেশনে উপস্থিত না থাকলেও কে কোন প্রশ্ন করেছেন, সে বিষয়ে তথ্য নিয়ে জবাব দেওয়ার কথা জানান।

এ সময় ডিএমকের সদস্যদের উদ্দেশে তাঁর বার্তা ছিল, তাঁর বক্তব্যের সময় যেন কেউ উঠে অধিবেশন থেকে চলে না যান। স্পিকারের মাধ্যমে তিনি সদস্যদের আসনে থাকার অনুরোধ করেন।

প্রতিবাদে উত্তপ্ত অধিবেশন

স্টালিন অভিযোগ করেন, গণতান্ত্রিক প্রতিবাদ ও ছাত্র আন্দোলনের ক্ষেত্রে বর্তমান সরকার দমনমূলক আচরণ করছে। মারিনা বিচে অ্যান্টি-নিট আন্দোলনসহ বিভিন্ন প্রতিবাদ দমনের অভিযোগও তোলেন তিনি। পাশাপাশি রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগও করেন বিরোধী নেতা।

স্টালিন বলেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে তাৎক্ষণিক জবাব আশা করা হলেও বিজয় সোমবার জবাব দেওয়ার কথা বলে বিধানসভা থেকে বেরিয়ে যান।

এরপর পাবলিক ওয়ার্কস দপ্তরের মন্ত্রী আধব অর্জুনা অপরাধসংক্রান্ত তথ্য, বিশেষ করে ২০২০ ও ২০২১ সালের হত্যাকাণ্ডের পরিসংখ্যান নিয়ে আগের ডিএমকে সরকারের সমালোচনা করেন। এ নিয়ে বিরোধী সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করলে বিধানসভার পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে।

জনপ্রিয় সংবাদ

অস্ত্রের মুখে বিকাশকর্মীর ৩ লাখ টাকা ছিনতাই, পালাল ৬ দুর্বৃত্ত

তামিলনাড়ু বিধানসভায় উত্তাপ, ডিএমকেকে বিজয়ের চ্যালেঞ্জ: ‘সোমবার কেউ উঠে চলে যাবেন না’

০৮:০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬