০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু মুইজ্জুর তথ্য কমিশনার বাছাই: তথ্যের অধিকার কি রাজনৈতিক প্রভাবের কাছে ঝুঁকছে? লস অ্যাঞ্জেলেস ছাড়তে চেয়েছিলেন স্ত্রী, রাজি ছিলেন না স্বামী—শেষ পর্যন্ত কেন কেনটাকিতেই নতুন জীবন ব্রিটেনের রিজার্ভ বাহিনী কেন আজ অবহেলার প্রতীক আগামী ১০ বছরে সবচেয়ে বেশি বাড়তে পারে যেসব উচ্চ বেতনের চাকরি সন্তানের জন্ম উদযাপন করি, কিন্তু মায়ের মানসিক স্বাস্থ্যের খবর রাখি কি? দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমন মৌসুমে বিএডিসির কর্মবিরতি, সার সরবরাহে বিঘ্নের শঙ্কা জাপানের বন্ডে ৩০ বছরের রেকর্ড, বিশ্বজুড়ে ঋণবাজারে ধস আরও গভীর ফ্ল্যাট ব্যালে জুতার দিন শেষ, শরৎজুড়ে তারকাদের পায়ে এবার হিল

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৬)

  • Sarakhon Report
  • ০২:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • 312

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

চেষ্টা করছি বলার অর্থ কোন কিছু না করারই একটা অজুহাত মাত্র

অনেকে অনেক কিছু করবো বলেন, বাস্তবে সেটা করার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হন না। যারা শুধু বলেন কিছু করছি- তারা প্রকৃতপক্ষে কিছু করেন না। তারা  মুখে করবো করবো বলেন, কিন্তু যে কাজ করতে হবে তা করার জন্যে একের পর এক পথ খোঁজেন না।  তাদের অবস্থা এমন, একজন সকালে বৃষ্টিতে ঘুম থেকে উঠে যদি দেখেন বৃষ্টি হচ্ছে, তিনি তখন বলেন “আমি কাল ব্যায়াম করব। আজ বৃষ্টি হচ্ছে আজ আর বাইরে যাব না। বরং একটু শুয়ে থাকি। যিনি প্রকৃত ব্যায়াম করেন, তিনি অন্য রকম চিন্তা করেন, তিনি বলেন, আজ যখন বৃষ্টি হচ্ছে তখন ব্যায়ামটা ঘরের মধ্যেই সেরে ফেলি।

কাজটা গুরুত্বের সঙ্গে নিনতবে নিজেকে হালকা রাখুন

আজকের নেতাদের হাসির গুরুত্ব শিখতে হবে, না হলে তিনি দলের বা টিমের লোকদেরকে কাজে আনন্দ উপভোগ করার সত্যটা শেখাতে পারবেন না। যতক্ষণ না টিমের লোক কাজে আনন্দ না পাবে, ততক্ষণ প্রকৃত কাজ হবে না। আর নেতাকে এ পথে এগুতে হলে অবশ্যই একজন আনন্দদায়ক মানুষ হতে হবে। অর্থাৎ তাকে হতে হবে হাসির বিলিনিয়র। যেন দলের লোক তাকে দেখলে খুশি হন।

আচরনের পরিবর্তন ছাড়া দুঃখপ্রকাশ করার কোন অর্থ নেই

আপনি যে প্রকৃতপক্ষে দুঃখিত তা প্রমাণ করার একমাত্র উপায় হল আপনার আচরণ পরিবর্তন করা। আপনি যাদের বা দলের এমনকি কাজের যে ক্ষতি করেছেন তা যে আর কখনও করবেন না সেটা বোঝাতেকখনই দুঃখপ্রকাশ করাই যথেষ্ট নয়। আপনি আপনার আচরণ পরিবর্তন করেই প্রমান করুণ আর কখনও এমনটি করবেন না। বাস্তবে আচরণের পরিবর্তনই প্রকৃত দুঃখপ্রকাশ।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৬)

০২:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪