০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চীন বৈঠক, বেইজিং যাচ্ছেন অজিত ডোভাল বিজেপির ‘জেন জি’ প্রচারে কটাক্ষ, ‘ভাইরাস-ককরোচ’ মন্তব্য টেনে নিশানা সৌরভ দাসের ঝিনাইদহে ২০০ শিশুর চিকিৎসায় হিমশিম হাসপাতাল, লোডশেডিংয়ে দুর্ভোগ চরম ঢাকার কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার, দূতাবাসে অর্থ দাবির ই-মেইল ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ৮২ চুয়াডাঙ্গায় প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব, স্বাক্ষর নিয়েও সার পেলেন না কৃষকরা গ্যাস সংকটে ছয় মাসের জন্য কারখানা বন্ধ করল ফু-ওয়াং ফুডস গ্যাসের তীব্র সংকটে রাজধানীতে গাড়ির দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকেরা ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে বাংলাদেশের খরচ

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৫২)

  • Sarakhon Report
  • ১১:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • 124

শ্রী নিখিলনাথ রায়

এতদ্ব্যতীত মণিবেগম প্রভৃতির সঞ্চিত তহবিলে যে সমস্ত টাকা’ জমিয়াছিল, গবর্ণমেন্ট নবাব নাজিমকে তাহাও প্রদান করিতে অস্বীকৃত হন। লর্ড ডালহৌসির সময় হইতেই নবাব-নাজিমের গৌরবহ্রাসের সূচনা হয়। যিনি দেশীয় রাজন্যবর্গের ক্ষমতাহ্রাসের জন্য সংহারমূর্ত্তিতে ভারতে অবতীর্ণ হইয়াছিলেন, যাঁহার কুটিল কটাক্ষে অযোধ্যা, পঞ্জাব, সেতারা প্রভৃতি প্রদেশ হইতে স্বাধীনতালক্ষ্মী চিরদিনের জন্য অন্তর্হিতা হন, বাঙ্গলার নবাব-নাজিমের যে কিছু গৌরব ও ক্ষমতা ছিল, তাহারও লাঘব করিতে তিনি সঙ্কুচিত হইবেন কেন? তাই তিনি প্রথমে তাহার সূচনা করিয়া যান।

পরে ক্রমে ক্রমে অন্যান্য সবর্ণর জেনারেলও তাঁহারই রীতির অনুসরণ করেন। নবাব-নাজিম এই সমস্ত বিষয়ের জন্য’ ষ্টেট সেক্রেটারী সার্ চার্লস্ উডের নিকট আবেদন করিয়াছিলেন; পরে ‘স্বয়ং ইংলণ্ড যাত্রা করিতে বাধ্য হন। ব্রিটিশ গবর্ণমেন্ট তাঁহাকে ১০ লক্ষ টাকা দিয়া নিরস্ত করেন। ইংলণ্ড হইতে বাঙ্গলায় প্রত্যাগত হইয়া, তিনি বাঙ্গলা, বিহার, উড়িষ্যার নবাব-নাজিম উপাধি চিরদিনের জন্য পরিত্যাগ করেন। তাহার পর হইতে তদ্বংশীয়েরা কেবল মুর্শিদাবাদের নবাব বাহাদুর নামে অভিহিত হইয়া আসিতেছেন।

সমস্ত বাঙ্গলা, বিহার, উড়িষ্যা যাঁহাদের নামের সহিত বিজড়িত ছিল, এক্ষণে কেবল মুর্শিদাবাদ তাহার স্থান অধিকার করিয়াছে! নাজিমের পরিবর্তে বাহাদুর মাত্র নবাবের সহিত যুক্ত হইয়াছে! মনসুর আলি খাঁ ১৮৮৪ খৃঃ অব্দের ৫ই নবেম্বর বেলা ১টা হইতে ২ টার মধ্যে পরলোক গত হন। সেই দিবসই তাঁহার অন্যতম ভাৰ্য্যা মালকা জামানিয়া বেগম স্বামীর পশ্চাদনুসরণ করিয়াছিলেন। মনসুর আলিকে প্রথমে জাফরাগঞ্জের সমাধিভবনে হুমায়ুজার পার্শ্বেই সমাহিত করা হইয়াছিল; পরে তাঁহার মৃতদেহ মক্কায় প্রেরিত হয়।

জনপ্রিয় সংবাদ

এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৫২)

১১:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪