১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ, সক্ষমতা আরও জোরালো করল পাকিস্তান সেনাবাহিনী বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, বুকসমান পানিতে অচল সড়ক—দুর্ভোগে নগরবাসী যুদ্ধের ধাক্কায় বিশ্ববাজারে পণ্যমূল্য ঊর্ধ্বমুখী, ২০২৬ সালে বাড়তে পারে ১৬% চট্টগ্রামে চার সামাজিক সংগঠনের হাতে ৫ লাখ ৪০ হাজার টাকার অনুদান, তৃণমূলে উন্নয়নে জোর নেগেরি সেম্বিলানে ক্ষমতার টানাপোড়েন, আনোয়ার জোটে নতুন সংকট ‘দেশে জঙ্গি নেই’—এই বক্তব্য ভুল, পরিস্থিতি নিয়ন্ত্রণে: তথ্য উপদেষ্টা খালি পেটে ৪ ঘরোয়া পানীয়, ক্যানসারের ঝুঁকি কমাতে সহজ অভ্যাস স্বামীর ছুরিকাঘাতে সিলেটে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২০২৬ সালের সেরা বইগুলো: ‘কিন’, ‘লন্ডন ফলিং’সহ আরও কিছু আলোচিত বই অ্যানজ্যাক ডেতে একাই হাজির কেট মিডলটন, নজর কাড়ল বিরল রাজকীয় গয়নার গল্প

এপিইউবি এবং এউএপি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • Sarakhon Report
  • ০১:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • 145

সারাক্ষণ ডেস্ক

চীন এর বেইজিং-এ অনুষ্ঠিত ২০তম আইএইউপি ত্রিবার্ষিক সম্মেলন ২০২৪-এ বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এউএপি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যা উচ্চশিক্ষার ক্ষেত্রে একাডেমিক সহযোগিতা, নেতৃত্ব বিকাশ এবং বৈশ্বিক অংশগ্রহণকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সমঝোতা স্মারকটি একাডেমিক উন্নয়ন, শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা এবং উচ্চশিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আন্তঃসীমান্ত উদ্যোগগুলোকে উৎসাহিত করার জন্য একটি সহযোগিতামূলক কাঠামো প্রস্তাব করে, যা এশিয়া-প্যাসিফিক অঞ্চল এবং এর বাইরেও প্রভাব বিস্তার করবে।

চুক্তিতে এউএপি-এর মহাসচিব ড. অনুপ স্বরূপ এবং এপিইউবি সচিবালয়ের পরিচালক বেলাল আহমেদ স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান ড. মো. সবুর খান এবং এপিইউবি ও এইউএপি-এর সদস্য, ড. গোলাম রহমান (চেয়ারম্যান, আহসানুল্লাহ ইউনিভার্সিটি), ড. তারিকুল ইসলাম (চেয়ারম্যান, সিসিএনএ ইউনিভার্সিটি, কুমিল্লা), ফারিদ হাবিব (চেয়ারম্যান, স্কলার্স ইউনিভার্সিটি), ড. কামরুল আহসান (ভিসি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক), সুপাপোম চুয়াংচাইল্ড (এক্সিকিউটিভ সেক্রেটারি, এইউএপি), ইফতেখারুল ইসলাম (সিসিএনএ ইউনিভার্সিটি) এবং কাজী মেসবাহ উর রহমান (চেয়ারম্যানের বিশেষ সহকারী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এপিইউবি গুরুত্বপূর্ণ সহযোগিতার সূচনার প্রতীক হিসেবে এইউএপি-কে শুভেচ্ছা স্মারক প্রদান করে।

যৌথ অংশীদারিত্ব এপিইউবি-এর বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির এবং বাংলাদেশের বেসরকারি খাতে উচ্চশিক্ষার মান উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সমিতি এই ধরনের ফলপ্রসূ সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক বিস্তৃত করতে এবং একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।

ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ, সক্ষমতা আরও জোরালো করল পাকিস্তান সেনাবাহিনী

এপিইউবি এবং এউএপি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

০১:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪