০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
তীব্র শীতে নাটোরে রেললাইন ফাটল ৪৬ হাজারের বেশি নমুনায় অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগজনক চিত্র দেশে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: রিট খারিজ করল হাইকোর্ট এক ব্যক্তি এক ভোট: উপমহাদেশে সর্বজনীন ভোটাধিকারের সংগ্রামী ইতিহাস বেগম জিয়ার বিদেশযাত্রা কি আর ভাবছে না বিএনপি ও পরিবার? ছাত্রদল কি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে? ফেমি ওটেডোলার শক্তি বিপ্লব: নাইজেরিয়ার বিদ্যুৎ ঘাটতি দূর করতে জ্বালানি সম্রাটের নতুন দৌড় দক্ষিণ কোরিয়ার রিয়েলিটি শো দখলে নেটফ্লিক্স–ডিজনি প্লাস এর দৌড় শুরু গাজীপুর-১ বিএনপি মনোনয়ন নিয়ে সংঘর্ষে আহত ১০ শরীরে ব্লাড সুগার নিয়ন্ত্রণে পিনাট বাটার কি সত্যিই কার্যকর? বিশেষজ্ঞদের সতর্কবার্তা ও উপকারিতা

নজর কাড়ল সেই ‘মানব-পুতুল’

  • Sarakhon Report
  • ০৭:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • 176

সারাক্ষণ ডেস্ক

বিলুপ্তির পথে পুতুলনাচ।  তবে ব্রাহ্মণবাড়িয়ার একটি স্কুলের একঝাঁক শিশু শিক্ষার্থী ‘মানব-পুতুল’ সেজে নাচ পরিবেশন করে বেশ তাক লাগিয়ে দেয় কিছুদিন আগে।

তা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেও ছিলো। এর ঠিক এক মাস পর এবার সেই শিশুরা দেশাত্মবোধক গানের সঙ্গে নাচ পরিবেশন করেছে।

গানের তালে তালে ‘মানব-পুতুল’এর নাচ। ছবি: ভিডিও থেকে নেওয়া

আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক ডিসপ্লেতে অংশ নেয় তারা।

এসময় ক্ষুদে শিক্ষার্থীরা ‘মানব-পুতুল’ সেজে নাচ প্রদর্শন করে ‘দে তালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখালি’ গানের সঙ্গে।

ছবি: ভিডিও থেকে নেওয়া

সংখ্যায় তারা ৪৯ জন। সকাল পৌনে ১০টায় বধূ সাজে স্টেডিয়ামে নামে একদল মানব-পুতুল।

তাদের নাচ দেখতে আগে থেকেই হাজারো দর্শকের উপস্থিতি ছিল। ডিসপ্লে চলাকালে দর্শকদের মধ্যেও ছিল বেশ উচ্ছ্বাস।

মুহুর্মুহু করতালি দিয়ে মানব-পুতুলদের স্বাগত জানান তারা। পুতুল নাচের ব্যতিক্রমী এই ডিসপ্লে জেলাজুড়ে বেশ আলোচনার জন্ম দেয়। পরে অবশ্য তারা ক্রেস্ট জিতে নেয়।

গত ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সূর্যমুখী কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মানব-পুতুল সেজে ‘এই যে দুনিয়া, কিসের লাগিয়া’ গানের সঙ্গে এইসব শিশু শিক্ষার্থীর নাচের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশ হয়।

দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দেওয়া এই নাচের নেপথ্য কারিগর হলেন ওই স্কুলের শিক্ষক ও নৃত্য প্রশিক্ষক মো. আল সাইফুল আমিন জিয়া।

জনপ্রিয় সংবাদ

তীব্র শীতে নাটোরে রেললাইন ফাটল

নজর কাড়ল সেই ‘মানব-পুতুল’

০৭:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪