০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত, বাড়ল তেলের দাম; মিশ্র এশিয়ার শেয়ারবাজার স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ: ট্রাম্পের নীতিতে ভুলের পর ভুল বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, স্থগিতাদেশ সেপ্টেম্বরের পরও বহাল প্রিমিয়াম ক্রীড়াপোশাকের বাজারে নতুন অস্ট্রেলীয় ব্র্যান্ডের চ্যালেঞ্জ পিরোজপুরে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, এক দিনে ৩৬ ভর্তি ও নারীর মৃত্যু সুন্দরবনে ৩ মাস পর পর্যটক ও জেলেদের প্রবেশ, জীববৈচিত্র্যে মিলেছে স্বস্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক সাময়িক বরখাস্ত, ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল দেড় শতকের পথে দানাং বন্দর, ১২৫ বছরে স্মার্ট সামুদ্রিক বাণিজ্যকেন্দ্রে রূপান্তর ইনফ্লুয়েন্সার বাছাইয়ে বদলে যাচ্ছে ব্র্যান্ডের কৌশল

খনিজ সম্পদে নতুন রেকর্ড চীনে

  • Sarakhon Report
  • ০৪:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • 144
ডিসেম্বর ৩১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের খনিজ সম্পদ উৎপাদন এই বছর নতুন রেকর্ড স্থাপন করেছে। চায়না মাইনিং অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, প্রথম ১১ মাসে ১০টি প্রধান অলৌহ ধাতুর উৎপাদন ৭ কোটি ২২ লাখ ৮৮ হাজার মেট্রিক টনে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৪.৪ শতাংশ বেশি। এর মধ্যে কপার এবং অ্যালুমিনিয়ামের মতো ধাতুর উৎপাদন ছিল উল্লেখযোগ্য।
লোহার আকরিক উৎপাদনেও উন্নতি হয়েছে চীনে। প্রথম ১১ মাসে এ খনিজের উৎপাদন ১.৯ শতাংশ বেড়ে ৯৫ কোটি ২০ লাখ টনে পৌঁছেছে এবং বছর শেষে ১০০ কোটি ৮০ লাখ টন ছাড়াবে বলে আশা করা হচ্ছে।
হুনান প্রদেশে এ বছর ৪০টির বেশি স্বর্ণের আকরিক আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে একটি এলাকায় স্বর্ণের সর্বোচ্চ ঘনত্ব প্রতি টনে ১৩৮ গ্রাম এবং মূল অনুসন্ধান এলাকায় মোট স্বর্ণের মজুদ ৩০০ টনের কিছু বেশি।
চীনের খনিজ শিল্প দেশীয় অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক খনিজ বিনিয়োগ ও ব্যবসায় উল্লেখযোগ্য প্রভাব রাখছে বলে জানিয়েছেন চায়না মাইনিং অ্যাসোসিয়েশনের মহাসচিব ছে ছাংবো।
সম্প্রতি একটি প্রতিবেদনে দেখা গেছে, বাজার মূলধনের দিক থেকে বিশ্বের শীর্ষ ৪০টি খনিজ কোম্পানির মধ্যে আটটিই চীনের।
ফয়সল/শান্তা
জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত, বাড়ল তেলের দাম; মিশ্র এশিয়ার শেয়ারবাজার

খনিজ সম্পদে নতুন রেকর্ড চীনে

০৪:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪