০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি রাশিয়ায় মার্কিন গোয়েন্দাপ্রধান, মস্কোয় গোপন বৈঠক ঘিরে জল্পনা যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক কানাডার, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, উত্তর আমেরিকায় নতুন কারখানা নিয়ে হোন্ডার সতর্কবার্তা দেশীয় সংগীতের রানী ডলি পার্টন আর নেই, ৮০ বছর বয়সে শেষ হলো কিংবদন্তির পথচলা ডলি পার্টন: কিংবদন্তি গায়িকার সাত দশকের বর্ণিল জীবন ইসলামাবাদে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে আগুন, ১৪ শিশুর মৃত্যু কুমিল্লায় পারিবারিক বিরোধে বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ভাইয়ের বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

কিংবদন্তী চিত্রনায়ক রাজ রাজ্জাকের জন্মবার্ষিকী আজ

  • Sarakhon Report
  • ০৩:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • 101

সারাক্ষণ প্রতিবেদক

আমাদের সবারই প্রিয় বাংলাদেশের ‘নায়ক রাজ’ রাজ্জাকের জন্মদিন আজ। ২০১৭ সালের ২১ আগস্ট বাংলাদেশের গর্ব নায়ক রাজ রাজ্জাক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। বেঁচে থাকলে আজ তিনি ৮৩’তে পা দিতেন। তার তিন ছেলের মধ্যে দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট অভিনয়ের সাথে সম্পৃক্ত ছিলেন। আরেক ছেলে বাপ্পী দেশের বাইরেই স্থায়ী হয়েছেন। নায়ক রাজের এই জন্মদিনে বিশেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন টিভি চ্যানেলে নায়ক রাজ’র জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করেছে।

বাংলাদেশের সিনেমায় আজ থেকে ৫৮ বছর আগে অর্থাৎ ১৯৬৬ সালে ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে অভিনয়ে তার যাত্রা শুরু হয়। তবে জহির রায়হানের ‘বেহুলা’ সিনেমায় অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করে  চলচ্চিত্রে  নিজের অবস্থান গড়ে নেন। এরপর থেকে টানা কয়েকদশক প্রধান নায়ক হিসেবেই তিনি অভিনয় করে গেছেন।  তার অভিনীত অনেক উল্লেখযোগ্য সিনেমা রয়েছে।

যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘কাগজের নৌকা’,‘ রংবাজ’,‘ আমার জন্মভূমি’,‘ স্বপ্ন দিয়ে ঘেরা’,‘ স্লোগান’,‘ ‘ঝড়ের পাখি’,‘ স্বরলিপি’,‘ আলোর মিছিল’,‘ ‘বেঈমান’,‘ ‘আবির্ভাব’,‘ মনের মতো বউ’,‘ জীবন থেকে নেয়া’,‘ দর্পচূর্ণ’, ‘যে আগুনে পুড়ি’,‘ টাকা আনা পাই’,‘ নাচের পুতুল’,‘ ওরা ১১ জন’,‘ অবুঝ মন’,‘ অনন্ত প্রেম’,‘ ছুটির ঘন্টা’, ‘আনার কলি’, ‘ রজনীগন্ধা’,‘ বড় ভালো লোক ছিলো’,‘ তওবা’,‘ চাপা ডাঙ্গার বউ’,‘ সন্ধি’। নায়ক রাজের ৭৫’তম জন্মদিনে ওমর ফারুকের লেখা ও বাপ্পা মজুমদারের সুর সঙ্গীতে ‘নায়ক রাজ’ শিরোনামের একটি গান করা হয়েছিলো। গানটির প্রযোজনা করেছিলেন আরশাদ আদনান। গানটি গেয়েছিলেন কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও আঁখি আলমগীর। বহুবার জাতীয়  চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত নায়ক রাজ রাজ্জাক ‘বাংলাদেশ  চলচ্চিত্র শিল্পী সমিতি’র প্রতিষ্ঠাতা সভাপতি।

জনপ্রিয় সংবাদ

কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি

কিংবদন্তী চিত্রনায়ক রাজ রাজ্জাকের জন্মবার্ষিকী আজ

০৩:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫