০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
হরমুজ ঘিরে ছয় মাসে ৬৮ হামলা, নিহত ২০ নাবিক ও বন্দরকর্মী সাইবার নিরাপত্তা সেবার লাইসেন্স জটিলতার অবসান, সমঝোতায় ইওয়াই ঘানা ইরানের সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞার হুমকি, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের ইরান যুদ্ধে সমর্থন কমছে, ট্রাম্পের জনপ্রিয়তা ৩৩ শতাংশেই আটকে রুপির দর আরও শক্তিশালী, ডলারের বিপরীতে সামান্য ঊর্ধ্বগতি সৌদি আরব-ফ্রান্সের প্রতিরক্ষা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে নতুন চুক্তি সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল যুক্তরাষ্ট্র রাষ্ট্র পাশে আছে—কিন্তু কার পাশে? রাশিয়ার জ্বালানি সংকট কি ইউক্রেন যুদ্ধের অবসান ত্বরান্বিত করতে পারে? সনি এক্সপেরিয়া ১০ অষ্টমী: পিক্সেল ১০এ-কে যে হার্ডওয়্যার শিক্ষা দিল

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১২৯)

  • Sarakhon Report
  • ০৩:০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • 346

প্রদীপ কুমার মজুমদার

মহম্মদ ইবন আবদাল্লা, আবু নাশর এবং অল কাওয়াদনী প্রমুখেরা কিতাব অল ফি’ল হিসাব অল হিন্দি নামে গ্রন্থ প্রণয়ন করেন। হারানের অধিবাসী এবং প্রখ্যাত গণিতবিদ অল ফতে “ইলম হিসাব অল তকত” নামে একটি গ্রন্থ প্রণয়ন করেন। অল রজি “কিতাব অল তকত” নামক গ্রন্থের গ্রন্থকার হিসাবে আমাদের নিকট সুপরিচিত।

একটু লক্ষ্য করলে স্পষ্টই বোঝা যায় অল মুজতবার আগেও “কিতাব অল তকত” লেখা হয়েছে এবং এ থেকে ধারণা করা যেতে পারে অল মুজতবার পূর্বে কিতাব অল তকত জনপ্রিয় ছিল। কয়েকটি গ্রন্থ পড়ে মনে হয় এ্যাবাকাস এবং তকত শব্দ দুটি সমার্থক।

বিশেষ করে আমীন অল দীন এবং অল অভরী কর্তৃক লিখিত “কাফির ফি হিসাব অল তকত ওয়াল মীল” এবং আবু আবদাল্লা লিখিত” জওয়ামী অল হিসাব বিল তকত, ওয়াল তুরাব” গ্রন্থগুলি পড়লে এ ধারণাকেই সুদৃঢ় করে। তাছাড়া হাজী খলিকা এক স্থানে লিখেছেন, এরিথমেটিকের বিভিন্ন ভাগ আছে।

তার মধ্যে ফলকের উপর এরিথমেটিক (arithmetic on board) একটি বিভাগ। এটিকে অল তকত ওয়াল মিল নামে অভিহিত করা হয়। এটির মধ্যে এরিথমেটিকের এক প্রভৃতি সংখ্যার বিভিন্ন নিয়ম লিপিবদ্ধ আছে। সমস্ত প্রতীক চিহ্ন হিন্দুদের দান।

এ ধরণের এরিথমেটিককে “অল তকত ওয়াল তুরাব” বলা হয়। এ থেকে স্পষ্টই বলা যায় ধূলি এবং ফলকের সাহায্যে স্থানীয় মান সহকারে হিন্দু সংখ্যা গণনা করা হোত।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১২৮)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১২৮)

জনপ্রিয় সংবাদ

হরমুজ ঘিরে ছয় মাসে ৬৮ হামলা, নিহত ২০ নাবিক ও বন্দরকর্মী

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১২৯)

০৩:০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫