০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? ইন্টারমিটেন্ট ফাস্টিং বা অন্তর্বর্তী উপবাসের উপকারিতা কি অতিরঞ্জিত? রাশিয়া-যুক্তরাজ্য কি যুদ্ধের দ্বারপ্রান্তে? কূটনীতি সরে গেলে যে বিপদ বাড়ে বাংলাদেশে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে নতুন দর ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা ব্যক্তিগত আমানতকারীদের টাকা তোলার সীমা তুলে দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক সর্বাত্মক চাপ’ ইরানের বিরুদ্ধে, মিত্র দেশগুলোকেও নিষেধাজ্ঞার হুমকি চালক থেকে রোবোট্যাক্সি কর্মী, কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন কর্মজীবনের চিত্র কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানেই কি আরও গভীর হচ্ছে যুক্তরাষ্ট্রের আর্থিক ঘাটতি? ইরানের সঙ্গে ব্যবসা বন্ধে দেশগুলোকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আপাতত নিষেধাজ্ঞা নয় দীর্ঘমেয়াদি ইয়েনের দুর্বলতায় নতুন কৌশল খুঁজছে জাপানের ব্যবসা প্রতিষ্ঠানগুলো

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-১১)

  • Sarakhon Report
  • ০৭:০০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • 551

সুবীর বন্দ্যোপাধ্যায়

সামাজিক শ্রেণিবিন্যাস

শাসনব্যবস্থা বা সরকার-এর কাঠামো বলতে এখন যা বোঝায় তা আজতেকদের সময় ছিল না। সামাজিক কাঠামোর ওপর সরকার বা শাসনপ্রক্রিয়া নির্ভর করত। সামাজিক শ্রেণিবিন্যাস-এর একটি প্রথা আজতেকদের মধ্যে চালু ছিল। সবচেয়ে প্রথম বা উঁচুতে ছিল পিল্লি (Pilli) বা অভিজাত (Nobilty)।

প্রথমে এই অভিজাতব্যবস্থা বংশনুক্রমিক ছিল না (Hereditary) কিন্তু বাস্তবে উত্তরসূরী হিসাবে ছেলে/সন্তান বা সমাজজীবনের বিভিন্ন ক্ষেত্রে বেশি সুযোগ পেত। এর মধ্যে ছিল সামাজিক সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনযাত্রার অন্যান্য জরুরী কেন্দ্র। জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে এই বৈষম্যমূলক সুযোগ সুবিধা ভোগ করার জন্য এই প্রজন্মের ছেলেরা পিল্লির পদে আসীন হবার সুযোগ পেত।

সামাজিক শ্রেণিবিন্যাসের দ্বিতীয় স্তরটি হল মাসে হুয়াল্লি (Macehulli)। এরা প্রথম দিকে ছিল চাষী। এদুয়ার্দো নোগুয়েরা (Eduardo Noguera) একটি হিসেব করে দেখেছিলেন যে পরবর্তীকালে মাত্র শতকরা কুড়িভাগ মানুষ কৃষি এবং খাদ্য উৎপাদনের সঙ্গে যুক্ত ছিল। জনসংখ্যার বাকি আশি ভাগ ছিল কারিগর, ব্যবসায়ী এবং সৈনিক বা যোদ্ধা।

ঘটনাক্রমে মাসেহুয়ালিসদের বেশিরভাগ হস্তশিল্প বা অন্যান্য শিল্প সংক্রান্ত কাজে বিশেষ মনোযোগী ছিল। এইসব শিল্পীদের কাজ থেকে ভাল আয় করা সম্ভব ছিল এবং শহরের রাজস্বর অনেকটা জোগান দিত এইসব হস্তশিল্পী এবং কারিগর।

(চলবে)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-১০)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-১০)

জনপ্রিয় সংবাদ

প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না?

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-১১)

০৭:০০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫