০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও চীনে ভক্সওয়াগেনের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় নতুন শঙ্কা, কমছে বিক্রি ডানপন্থী উত্থানে এশিয়ায় অস্ট্রেলিয়ার অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাইল্যান্ডে অস্ত্র নিয়ন্ত্রণের নতুন উদ্যোগ, তবু বড় প্রশ্নে অবৈধ অস্ত্রের সহজলভ্যতা রেকিয়াভিকে ‘যুদ্ধের দ্বারপ্রান্তে’: পারমাণবিক অস্ত্র বিলোপের স্বপ্নে রিগ্যান-গর্বাচেভ গ্যাস সংকটে হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক কুষ্টিয়ায় বালুবাহী যান পদ্মায়, নিখোঁজ ৮ বছরের শিশু ১৫ আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ ইউনিট নেপালের নতুন রাজনৈতিক তারকার আলো কেন ম্লান হয়ে আসছে সেন্ট্রাল পার্কে শেক্সপিয়রের ‘শীতের কাহিনি’, পুরোনো আবহে নতুন মুগ্ধতা

রণক্ষেত্রে (পর্ব-৫৬)

  • Sarakhon Report
  • ০৮:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • 246

আর্কাদি গাইদার

ষষ্ঠ পরিচ্ছেদ

‘ওটারে আর তুমি দেখতি পাবে না,’ দাঁত বের করে হেসে ভাস্কা বলল। ছোট্ট নদীটা থেকে হেলমেটে করে জল তুলতে-তুলতে আরও বলল, ‘মগটাও চলে গ্যাচে, খট্টাশও গ্যাচে তার সঙ্গে।’

‘খুন হয়েছে?’

‘খুন হয়ে মারা পড়েছে,’ কী কারণে জানি না, দাঁত বের করে হাসতে-হাসতে ভাস্কা বলল। ‘প্রাইভেট খট্টাশ লাল সৈনিকের মৃত্যু বরণ করেচে।’

বললুম, ‘সব ব্যাপারেই তোমার হাসি আসে, ভাস্কা! খট্রাশের জন্যে তোমার কি একটুও দুঃখ হচ্ছে না?’

‘কার? আমার?’ ভাস্কা নাক সিটকোল, তারপর নোংরা হাতে ওর ভিজে ঠোঁট দুটো মুছল। ‘লিচ্চয় দুঃখু হচ্চে। খট্রাশের জন্যি, নিকিশিনের জন্যি, সের্গেইয়ের জন্যি, এমন কি আমার লিজের জন্যিও দুঃখু হচ্চে। শালারা নিপাত যাক, দ্যাখো-না আমার হাতটার কী দশাখান করেচে!’

কাঁধটায় একটু ঝাঁকি দিল ও। আর আমি লক্ষ্য করলুম, ওর বাঁ-হাতটা এক টুকরো ছাইরঙের কাপড় দিয়ে পটিবাঁধা।

‘মাংসর ঘা, এই এটু ছড়ে গ্যাচে আর কি। তবে জলতে নেগেচে খুব’ ও বলল। ফের নাকটা সি’টকে এবার বেশ হাসিখুশিভাবে বলল ভাসকা: ‘তা কথাটা ভাবলি দেখা যায়, আমাদের দুঃখু করার আছে কী? আমাদের কেউ যে জোর করে যুদ্ধে পাঠিয়েচে এমন তো নয়। কী জন্যি লড়াই করতে আসচি ভালোই জানতাম আমরা, জানতাম না? তবে? এখন শুধু শুধু দুঃখ করে লাভ কী!’

এই লড়াইয়ের মুহূর্তগুলো আমার স্মৃতিতে আলাদা-আলাদাভাবে আঁকা হয়ে আছে, আমি কেবল সেই মুহূর্তগুলোকে একটা সুসংবদ্ধ পরম্পরায় বাঁধতে পারি নি। এখনও মনে পড়ে, এক সময়ে আমি এক হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে একজন জার্মানের সঙ্গে বহুক্ষণ ধরে গুলিবিনিময় করেছিলুম। অথচ লোকটা আমার কাছ থেকে দু-শো পায়ের চেয়ে বেশি দূরে ছিল না। পাছে আমি গুলি ছোড়ার আগেই ও আমাকে গুলি করে বসে এই ভয়ে তাড়াহুড়ো করে নিশানা ঠিক করে ট্রিগার টানলুম। কিন্তু গুলিটা লক্ষ্যভ্রষ্ট হল। আমার মনে হয় ও-লোকটারও মনোভাব আমার মতই ছিল, তাই তাড়াহুড়ো করতে গিয়ে ওর গুলিও আমার গায়ে লাগল না।

আরও মনে পড়ে, কাছাকাছি শত্রুর কামানের গোলা ফাটায় আমাদের মেশিনগানটা ছিটকে উলটে পড়েছিল। সঙ্গে সঙ্গে মেশিনগানটা টেনে অন্য জায়গায় নিয়ে যাওয়া হল।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও

রণক্ষেত্রে (পর্ব-৫৬)

০৮:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫