০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকার বাস টার্মিনাল এখনই সরছে না, বাইরে থাকবে ডিপো—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী জাবিতে মাদককাণ্ড: দুই ছাত্রীকে দুই বছরের জন্য বহিষ্কার, একজনের বিরুদ্ধে মামলার সুপারিশ চীনের ইভি যুদ্ধে নতুন অস্ত্র: নিজস্ব স্মার্ট-ড্রাইভিং চিপে ঝুঁকছে গাড়ি নির্মাতারা নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের ১৬ মাস পর মুখোমুখি, জি৭ সম্মেলনে পাশাপাশি আসন জি৭ সম্মেলনে রাশিয়ার ওপর আরও চাপের সিদ্ধান্ত, ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে ইউক্রেন ইস্যুতে নতুন বার্তা উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’, প্রতিটি উপজেলায় বরাদ্দ ৬ লাখ টাকা চীনের সমর্থন পুনর্ব্যক্ত, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক মুহাররমের চাঁদ দেখা যায়নি, পাকিস্তানে ২৬ জুন পালিত হবে আশুরা রয়টার্স এর প্রতিবেদনঃ বাংলাদেশ ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘জিজ্ঞাসাবাদ’ করার প্রতিবাদ জানিয়েছে লালমনিরহাটে শিশু হত্যাকাণ্ড ঘিরে সংঘর্ষ: এসপি-ওসিসহ আহত ২০, আটক প্রধান সন্দেহভাজন

পুরোদমে কাজে ফেরার আগের শেষ শুক্রবার

  • Sarakhon Report
  • ০৮:০০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
  • 138

ফয়সাল আহমেদ

এ শুক্রবারের একদিকে যেমন গরম হাওয়ায় উত্তপ্ত হচ্ছে শহর অন্যদিকে দূর পাল্লার বাসে ভরে ঢাকায় ফিরছে মানুষ।

গরম চারপাশে উত্তপ্ত এই শহরে গাড়ি ঘোড়ার ভিড় এখনও অনেকটাই কম। তবে লোকাল বাসে মানুষের ভিড় অনেক। রাস্তাঘাটে শুধু লোকাল বাস এবং প্রাইভেটকারই বেশি চলাচল করছে। দূরপাল্লার বড় বাসগুলো খুবই কম। মানুষ এখনো ঢাকায় ফিরছে।

ঢাকার আশেপাশে জেলাগুলোর বাস যাত্রী ভরে ভরে ঢাকা আসলেও যাওয়ার সময় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এখনো অনেক মানুষ ঢাকা মুখি হচ্ছে, ঢাকায় ফিরছে। তাই বাসগুলো ঢাকায় আসার যাত্রী পেলেও যাওয়ার সময় গাড়িগুলো যাত্রীছাড়াই  বাসস্ট্যান্ড ছেড়ে যাচ্ছে। পরবর্তীতে লোকাল বাসের মতো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী তুলছে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

যানজট বলতে যা বোঝায় ,  ঢাকার ভিতরে তেমন যানজটের ভোগান্তিতে  পড়তে হয়নি এদিন মানুষকে । ঢাকার বাইরে বিভিন্ন বড় বড় রাস্তায় যানজট দেখাচ্ছে যাচ্ছে। আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট বেধেছিলো।

শহরে যানজট না থাকলেও অত্যন্ত গরমের কারণে বাসের ভিতর অনেক মানুষ ভোগান্তিতে পড়ে।  কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে।

এত কিছুর ভেতরে স্বস্তির কথা হচ্ছে  মানুষ সময় মত নির্দিষ্ট গন্তব্য পৌঁছাতে পারছে। যা আর কিছুদিন পর হয়তো সম্ভব হবে না। কারণ আগের মত আবারো যানজটের কারণে সামান্য দূরত্বের পথ অতিক্রম করতে লেগে যাবে অনেক সময়।

গরম থাকায় লোকাল বাসে যাত্রী কম থাকলেও  পানি, পেয়ারা, শসা ইত্যাদি খাবার বিক্রি করা হচ্ছে। যা আগেও করা হতো। তবে বর্তমানে গরমের কারণে পানি ও শসা ব্যাপক পরিমাণে বিক্রি হচ্ছে। যা অন্যান্য সময় তুলনা অনেক বেশি।

আর এই শেষ শুক্রবারে জেলা শহর থেকে মানুষের ঢাকায় ফেরা এটাই ঈংগিত দেয়- গরম,বায়ু দূষণ, শব্দ দূষণ, মানুষের ভিড়, ধীরে ধীরে যানজটের বৃদ্ধি সব মিলিয়ে ঢাকা আবার তার আগের রূপে ফিরে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকার বাস টার্মিনাল এখনই সরছে না, বাইরে থাকবে ডিপো—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

পুরোদমে কাজে ফেরার আগের শেষ শুক্রবার

০৮:০০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪