০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই মিয়ানমারের গণতান্ত্রিক বিপ্লবের সবচেয়ে কঠিন পরীক্ষা চীনা ব্যবসায়ীর ১ কোটি টাকা নিয়ে চালক উধাও, মেসেজে লিখলেন ‘আমি বিশ্বাস ভঙ্গ করেছি’ কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি, ফেরার অপেক্ষায় আরও ১,৮০০ অস্ত্রের মুখে বিকাশকর্মীর ৩ লাখ টাকা ছিনতাই, পালাল ৬ দুর্বৃত্ত নেপালে বন্যার তাণ্ডব: ‘নিখোঁজদের দেয়ালে’ স্বজন খুঁজছেন হাজারো মানুষ ভারতের ৭.৮% জিডিপি প্রবৃদ্ধি নিয়ে কেন উঠছে প্রশ্ন? নেপালের বন্যাবিধ্বস্ত উপত্যকায় ধ্বংসস্তূপ ছাড়া কিছুই নেই ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ নয়, প্রকৃত তথ্য জানাল পুলিশ সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মিশেল কোগান: মিশেলিন তারকা পাওয়া রাঁধুনি, যাঁর পাই এখন নিউইয়র্কে সবচেয়ে কাঙ্ক্ষিত

শরৎ বাধা পেল, বসন্ত কি আসতে পারবে?

  • Sarakhon Report
  • ০৮:২৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 321

এবার শরৎ এমনি ভেজা। তারপরেও আকাশ ও বাতাস জুড়ে আছে গুমোট আবহাওয়া। এর ভেতরও “তবু আনন্দ জাগে।” হাজার হোক মানুষ তো- তার ওপর বাঙালি, যার জন্ম হয়েছে ভাটিয়ালি, ভাওইয়া, ফসল কাটার গান, ফসল তোলার নাচের সঙ্গে। মনের ভেতর যার একজন করে বাউল মাঝে মাঝেই উঁকি দেয়। সে কি পারে একেবারে নিরস এক জীবন, গুমোট আবহাওয়ায় নিজেকে আটকে রাখতে?

তাই শরতের হালকা মেঘ না এলেও কচি পাতা আর শিউলির কুঁড়ি দেখে সে হয়তো চারুকলা আর গেন্ডারিয়ায় গিয়েছিল শারদ উৎসব করতে। যার উৎসব ফসলের সঙ্গে, যার গান ছাদ পেটানোর সঙ্গে, যারা কোদাল দিয়ে মাটি কাটার সঙ্গে গান গায়, সে কি উৎসব ছাড়া থাকতে পারে!

কিন্তু হলো না। যারা এখন শক্তিমান তারা বন্ধ করে দিল উৎসব। চিড়িয়াখানার জীবের আবার উৎসব কি, এমন একটা ভাব। যাহোক, এখন তো তৃপ্তি মিত্র আর শম্ভূ মিত্রের বিখ্যাত সেই নাটকের ডায়ালগের যুগ চলছে। অর্থাৎ সেই ডায়ালগ, অটল ম্যানেজার হয়েছে, এখন তো শুধু তাদের কথা শোনারই সময় চলছে।

যাহোক, অটল ম্যানেজারের কথা মঞ্চের দর্শকরা সবাই শুনতে থাকুক। ভালো নাটকে এমন দৃশ্য থাকে। কিন্তু আমাদের এই শরৎ উৎসব বন্ধের পরের দৃশ্য কি? বসন্ত কি পথ খুঁজে পাবে এই ভূমিতে ঢোকার? নাকি বসন্ত ছাড়াই এখন থেকে তারুণ্য কাটবে তরুণরা, যারা কিছুদিন আগেও রাজপথে- আসছে ফাগুনে দ্বিগুণ হতে চেয়েছিল।

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের প্রত্যাবাসনই মিয়ানমারের গণতান্ত্রিক বিপ্লবের সবচেয়ে কঠিন পরীক্ষা

শরৎ বাধা পেল, বসন্ত কি আসতে পারবে?

০৮:২৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫