০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অস্থির বিশ্বের কূটনৈতিক কেন্দ্রবিন্দু কেন হয়ে উঠছে চীন শিক্ষকদের আত্মত্যাগে নয়, ন্যায্য মর্যাদায় গড়ে ওঠে শিক্ষাব্যবস্থা প্রাণনাশের আশঙ্কা থাকলেও দেশে ফিরবেন শেখ হাসিনা: এএফপিকে জানালেন সাবেক প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতির নতুন বিপদ: বাণিজ্য নয়, ভারসাম্যহীনতার গভীর সংকট ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫০; হাসপাতালে ভর্তি ১৪,৬৯০ আসামে বন্যায় মৃত বেড়ে ৭৫, ক্ষতিগ্রস্ত ১১ লাখের বেশি মানুষ একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীরা এখন জরুরি প্রয়োজনে তুলতে পারবেন ১০ লাখ টাকা নেপালে বাঘের সংখ্যা বেড়ে ৪২৯, ২০১০ সালের তুলনায় প্রায় চার গুণ কোস্টগার্ডের বিরুদ্ধে গুমের অভিযোগ: মিরাজ শেখকে উদ্ধারে বিচার বিভাগীয় তদন্ত চাইল আসক ক্ষমতার অসুখ: নেতৃত্বের সবচেয়ে বড় বিপদ অহংকার নয়, জবাবদিহির অভাব

গাজীপুরে সিগারেটের অতিরিক্ত দামকে কেন্দ্র করে মেলায় হামলা–ভাঙচুর, আহত ২০

গাজীপুরের শিমুলতলীতে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় সিগারেটের অতিরিক্ত দাম নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হুড়োহুড়িতে অন্তত ২০ জন দর্শনার্থী আহত হয়েছেন।

অতিরিক্ত দাম চাওয়ায় উত্তেজনার সূচনা

গাজীপুর মহানগরীর শিমুলতলীতে চলমান বাণিজ্য-কুটিরশিল্প মেলায় অতিরিক্ত দামে সিগারেট বিক্রি নিয়ে ক্রেতার সঙ্গে দোকানদারের বাকবিতণ্ডা থেকে শুরু হয় পুরো ঘটনার সূত্রপাত। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে এক ক্রেতা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দিতে অস্বীকৃতি জানালে দোকানদার ও মেলা কর্তৃপক্ষের লোকজন তাকে মারধর করে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

 দোকানপাট ভাঙচুর, আতঙ্কে ছুটোছুটি

খবর পেয়ে উত্তেজিত স্থানীয়রা মেলায় ঢুকে দোকানপাট, লটারি প্যান্ডেল, অফিসসহ বেশ কয়েকটি স্থাপনায় ভাঙচুর চালায়। এতে দর্শনার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়িতে অন্তত ২০ জন আহত হন।

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

স্থানীয় কিশোর সুমন ও তানজিল জানান, মারধরের ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী হামলায় অংশ নেয়। মেলার কর্মীরা এ সময় পালিয়ে যায়। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অনুমতি ছাড়া দুই মাস ধরে মেলা, স্থানীয়দের ক্ষোভ

প্রশাসনের অনুমতি ছাড়াই দুই মাস ধরে এই মেলা চালু ছিল বলে জানা গেছে। ঘটনাটির পেছনে দীর্ঘদিনের বিরূপ মনোভাবও ভূমিকা রেখেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

অস্থির বিশ্বের কূটনৈতিক কেন্দ্রবিন্দু কেন হয়ে উঠছে চীন

গাজীপুরে সিগারেটের অতিরিক্ত দামকে কেন্দ্র করে মেলায় হামলা–ভাঙচুর, আহত ২০

১১:৫৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫