০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
ঢাকা-যশোর রুটে আবার ইউএস-বাংলার ফ্লাইট, ৯ সেপ্টেম্বর থেকে প্রতিদিন দুই ট্রিপ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন, মূলধন শক্তিশালী হবে প্রিন্স হ্যারি–মেগানের নতুন ব্রিটেনযাত্রা, পেছনে পড়ে থাকবে আর্চির প্রিয় ‘মুরগির বাড়ি’ বিভক্তির ক্ষত ও হারানো ভালোবাসার গল্পে ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ রোহিঙ্গা সংকটে ৮৮ শতাংশ অর্থ জাতিসংঘের হাতে, স্থানীয় এনজিও পায় মাত্র ২.৫ শতাংশ ৪৮তম বিসিএস বিশেষে আরও ১৮৪ চিকিৎসক নিয়োগ, যোগদান ৭ সেপ্টেম্বর হরমুজ প্রণালী এড়িয়ে তেল আনার পাইপলাইন নির্মাণে মধ্যপ্রাচ্যকে সহায়তা দেবে জাপান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে হুমায়ুন কবিরের পাল্টা প্রশ্নকে ‘শুট দ্য মেসেঞ্জার’ বলল টিআইবি হাম বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু; দেশে মৃতের সংখ্যা ৯৪৩

স্যাচুরেটেড চর্বি নিয়ে বিতর্ক: স্বাস্থ্যঝুঁকি নাকি ভুল বোঝাবুঝি

দীর্ঘ কয়েক দশক ধরে স্যাচুরেটেড চর্বিকে হৃদরোগের প্রধান ঝুঁকি হিসেবে দেখা হয়েছে। লাল মাংস, মাখন, পূর্ণ চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার ও ভাজাভুজি কম খাওয়ার পরামর্শই ছিল পুষ্টিবিদ ও স্বাস্থ্য সংস্থা গুলোর মূল বার্তা। তবে সাম্প্রতিক সময়ে সেই প্রচলিত ধারণা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্তাদের বক্তব্য ও রাজনৈতিক বিতর্কের জেরে স্যাচুরেটেড চর্বি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। পুষ্টিবিদরা বলছেন, বৈজ্ঞানিক প্রমাণ এখনো স্পষ্টভাবে সতর্কতার পক্ষে কথা বলে।

স্যাচুরেটেড চর্বি আসলে কী

চর্বির গঠন অনুযায়ী মূলত দুই ধরনের চর্বি রয়েছে। স্যাচুরেটেড চর্বি সাধারণত ঘরের তাপমাত্রায় জমাট থাকে এবং প্রাণিজ উৎসে বেশি পাওয়া যায়। মাখন, পনির, গরু ও শূকরের মাংসের পাশাপাশি নারকেল ও পাম তেল ও চর্বি থাকে। অন্যদিকে আনস্যাচুরেটেড চর্বি তরল প্রকৃতির হয় এবং মাছ, অ্যাভোকাডো, বাদাম, বীজ ও উদ্ভিজ্জ তেলে বেশি থাকে।

গবেষণা কী বলছে

পঞ্চাশ ও ষাটের দশক থেকেই গবেষণায় দেখা গেছে, খাদ্যতালিকায় স্যাচুরেটেড চর্বি কমালে রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমে। একাধিক ক্লিনিক্যাল গবেষণায় প্রমাণ মিলেছে, স্যাচুরেটেড চর্বির বদলে আনস্যাচুরেটেড চর্বি গ্রহণ করলে হৃদরোগের ঝুঁকি কমে। এই তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সরকারি খাদ্যনির্দেশিকায় স্যাচুরেটেড চর্বি সীমিত রাখার সুপারিশ করা হয়েছে। পরবর্তী কয়েক দশকের গবেষণাও মূলত একই দিকেই ইঙ্গিত করেছে।

কেন আবার প্রশ্ন উঠছে

সম্প্রতি কিছু প্রভাবশালী মহল দাবি তুলেছে, মানব সভ্যতার প্রাচীন খাদ্যাভ্যাসে স্যাচুরেটেড চর্বি ছিল, তাই এটি ক্ষতিকর নয়। তাদের মতে, উদ্ভিজ্জ তেল স্বাস্থ্যের অবনতি ঘটিয়েছে। তবে পুষ্টিবিদরা বলছেন, এই দাবির পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং স্যাচুরেটেড চর্বি কমিয়ে আন স্যাচুরেটেড চর্বি বাড়ানোর ফলেই গত কয়েক দশকে হৃদরোগে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

New study on saturated fats leads to collision of politics, science | STAT

সব স্যাচুরেটেড চর্বি কি সমান ক্ষতিকর

এখানেই কিছু সূক্ষ্ম পার্থক্যের কথা বলছেন বিশেষজ্ঞরা। গবেষণায় দেখা যায়, দই বা পনিরের মতো কিছু পূর্ণ চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার সব সময় সরাসরি ক্ষতির সঙ্গে যুক্ত নয়। কিন্তু প্রক্রিয়াজাত মাংস ও অতি প্রক্রিয়াজাত খাবার, যেগুলো স্যাচুরেটেড চর্বি বেশি, সেগুলো স্পষ্টভাবে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তবু সামগ্রিকভাবে স্যাচুরেটেড চর্বি বেশি খাওয়ার কোনো স্বাস্থ্যগত লাভ নেই বলে মত বিশেষজ্ঞদের।

আপনার জন্য এর মানে কী

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, খাদ্যনির্দেশিকায় যদি স্যাচুরেটেড চর্বি বাড়ানোর বার্তা যায়, তবে দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। হৃদরোগের ঝুঁকি কমাতে আনস্যাচুরেটেড চর্বিকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ এখনো সবচেয়ে নিরাপদ পথ। ফলমূল, শাকসবজি, শস্য, মাছ ও উদ্ভিজ্জ তেলভিত্তিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে স্বাভাবিকভাবেই স্যাচুরেটেড চর্বি কমে আসে এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে।

Do saturated fats increase risk of heart disease? | No Money No Time

জনপ্রিয় সংবাদ

ঢাকা-যশোর রুটে আবার ইউএস-বাংলার ফ্লাইট, ৯ সেপ্টেম্বর থেকে প্রতিদিন দুই ট্রিপ

স্যাচুরেটেড চর্বি নিয়ে বিতর্ক: স্বাস্থ্যঝুঁকি নাকি ভুল বোঝাবুঝি

০১:০০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫