০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভারত থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে উগান্ডা—যেভাবে সুধীর রুপারেলিয়া গড়লেন ১.৩ বিলিয়ন ডলারের সাম্রাজ্য গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে নিহত অন্তত ২০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ গ্যাস-বিদ্যুৎ সংকটে নিটওয়্যার শিল্প, মধ্যপ্রাচ্যের জ্বালানি ঝুঁকি বাড়ালে সামনে কী স্মার্ট চশমার জনপ্রিয়তা বাড়ছে, বাড়ছে গোপনে ভিডিও ধারণের ভয় রাশিয়ার হয়ে যুদ্ধে বিদেশি যোদ্ধারা, সামনে ভয়াবহ মৃত্যুর গল্প ছুটির দিনেও পাসপোর্ট সেবা, স্বস্তি মালয়েশিয়ার প্রবাসীদের চীনের বিরুদ্ধে ইরানকে সহায়তার অভিযোগ উড়িয়ে দিলেন ট্রাম্প ব্রিকস নৈশভোজে শুধু নিরামিষ খাবার, ভারতে রাজনৈতিক বিতর্ক ট্রাম্পের দাবি, এআই নিয়ে ভয় দেখাচ্ছে ‘নেতিবাচক শক্তি’ আয়ারল্যান্ড এক হওয়ার পক্ষে আবারও ট্রাম্প, স্কটল্যান্ড নিয়ে এখনই কথা নয়

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৭৬)

  • নাঈম হক
  • ০৯:০০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • 151

১৯৪৫ সালের আগস্ট মাসের ছয় ও নয় তারিখে জাপানের দুই শহর হিরোশিমা ও নাগাসাকিতে একটি করে দুই ধরনের পারমাণবিক বোমা ফেলেছিলো…..

১৯৪৪ সালের জুন মাসে মাও জে দুং ঘোষণা করেন যে জাপানের বিরুছে যুদ্ধে চীনের কমিউনিস্টরা জাতীয়তাবাদী সরকারকে সমর্থন করবে। কিন্তু চিয়া কাইশেক বেঁকে বসেন, চীনা কমিউনিস্টদেরকে মার্কিন সাপ্লাই ও গোলাবারুদ প্রদানে প্রবল আপত্তি তোলেন। এমনকি ১৯৪৪ সালের নভেম্বর মাসেও চীনের কমিউনিস্টদের মার্কিন সাপ্লাই ও গোলাবারুদ সরবরাহ-তে চিয়াং কাইশের তাঁর বিরোধিতা অব্যাহত রাখেন।

অ্যান্থনি সিলভা দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন সময়ে ১৩৪৫তম এয়ার পরিবহণ কমান্ডের গ্রাউন্ড এয়ারক্র্যাফট মেকানিক ও ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেনের কাজ করেন। তাঁর ইউনিট সরাসরি যুদ্ধে অংশ নেয়নি, অর্থাৎ ছিলো কমব্যান্ট” ইউনিট যার প্রধান কাজই ছিলো চীনের “কুনমিং” নামক শহরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিশতম (২০) বিমানবাহিনীকে জ্বালানি, ‘অ্যাভিয়েশন জ্বালানি (বিমানের ইনজিনের জ্বালানি)’ এবং অন্যান্য সাপ্লাই পরিবহণ করা।

তেজগাঁও বিমানঘাঁটিতে বিমান রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার।

যুক্তরাষ্ট্রের বিশতম (২০) বিমানবাহিনী এবং “ফ্লাইং টাইগারস”- উভয়েই সাপ্লাই নিয়ে ভারত থেকে, হিমালয়ের সম্প্রসারিত উঁচু নিচু কুজো বাঁকানো পাহাড় মালার উপর দিয়ে যাকে “হাম্প” বলা হতো, উড়ে চীনে পৌছে দিয়ে আসত। কিন্তু কখনোই একত্রে এক সঙ্গে করত না; কারণ, প্রথম দিকে সাপ্লাই-য়ের ভাগ নিয়ে এদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকত। ফলে, ঝগড়াঝাটি এড়াতে তাদের মাধ্যমে ভারত থেকে পৃথক পৃথকভাবে সাপ্লাই পাঠানো শুরু হয়।

১৯৪৪ সালের এপ্রিল মাসে ২০তম বিমানবহর সৃষ্টির লক্ষ্যই ছিল জাপানে স্ট্র্যাটেজিক বোমাবর্ষণ করা। শুরুতে, এর ঘাঁটি ছিলো ভারতবর্ষে, পরে চীনে স্থানান্তরিত হয়। এই বিশতম ইউনিটের অধীনস্থ ‘গ্রুপ’গুলোরই একটি ‘গ্রুপ’ মহাযুদ্ধ অবসানের প্রায় শেষের দিকে ১৯৪৫ সালের আগস্ট মাসের ছয় ও নয় তারিখে জাপানের দুই শহর হিরোশিমা ও নাগাসাকিতে একটি করে দুই ধরনের পারমাণবিক বোমা ফেলেছিলো।

স্মৃতিচারণের সময় অ্যান্থনি সিলভা আমাকে বলেন যে তেজগাঁও ঘাঁটির সার্বক্ষণিক পাহারাদারি করত গুর্খাবাহিনী এবং অ্যান্টি-এয়ারক্র্যাফট গান নিয়ে। অতন্দ্র প্রহরাতে ছিলো ব্রিটিশ-ভারত সেনাবাহিনীর সেনারা।

মাস ছয়েক তেজগাঁও ঘাঁটিতে ডিউটি পালনের পরে অ্যান্থনি’কে কুর্মিটোলা ঘাঁটিতে বদলি করা হয়।

(চলবে)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৭৫)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৭৫)

জনপ্রিয় সংবাদ

ভারত থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে উগান্ডা—যেভাবে সুধীর রুপারেলিয়া গড়লেন ১.৩ বিলিয়ন ডলারের সাম্রাজ্য

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৭৬)

০৯:০০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫