০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
মোদির পদত্যাগের ভাইরাল চিঠি সঠিক নয়, স্পষ্ট করল ভারতের সরকার দিল্লিতে নীট আন্দোলনের মামলায় বড় সিদ্ধান্ত: অপরাধমূলক অতীত না থাকলে আইনি পদক্ষেপ নয় গ্যাস সংকট আরও দীর্ঘায়িত: তিতাসের গ্রাহকদের নিম্নচাপ অব্যাহত, এলএনজি টার্মিনালের ত্রুটিতে সরবরাহ কমেছে ৫৫০ এমএমসিএফডি হামে আরও ৪ শিশুর মৃত্যু, দেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে প্রাণহানি বেড়ে ৮৩৫ পাবনায় সেপটিক ট্যাংকে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য খতিয়ে দেখছে পুলিশ এনসিপির বহরে আবারও হামলার অভিযোগ, এবার সিলেটের গোলাপগঞ্জে ইট নিক্ষেপে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি হাঙ্গুতে জঙ্গি হামলা: ডিএসপিসহ ১১ পুলিশ নিহত, পাল্টা অভিযানে ১৫ হামলাকারী নিহত সিলেটে এনসিপির কর্মসূচি ঘিরে ৫ উপজেলায় বিজিবি মোতায়েন লাহোরে বাড়ির ছাদ ধসে নিহত ৯, ফয়সালাবাদেও বৃষ্টিতে প্রাণ গেল দুই শিশুর রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে ধরে ফলাফলকে ‘অগ্রহণযোগ্য’ বললেন জিএম কাদের

পশ্চিমবঙ্গ সীমান্তে হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ, বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রাক আটকে উত্তেজনা

পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী একাধিক এলাকায় ভারতের একটি হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা, শিলিগুড়ির ফুলবাড়ী এবং মালদহের ঘুচিয়া আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশে যাওয়ার পথে বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাক আটকে দেওয়া হয়।

ঘোজাডাঙ্গা সীমান্তে বিক্ষোভ
বুধবার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে জড়ো হন সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের সদস্যরা। তারা ট্রাক টার্মিনালে অবস্থান নিয়ে বাংলাদেশবিরোধী স্লোগান দিতে থাকেন। বাংলাদেশমুখী কোনো পণ্যবাহী ট্রাক দেখলেই তা আটকে দেওয়া হয়। এ সময় ট্রাকচালকদের সঙ্গে বিক্ষোভকারীদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।

অন্য সীমান্তেও একই চিত্র
একই ধরনের পরিস্থিতি দেখা যায় শিলিগুড়ির ফুলবাড়ী এবং মালদহের ঘুচিয়া আন্তর্জাতিক সীমান্তেও। বিক্ষোভকারীরা ভারতের দিক থেকে বাংলাদেশে চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাঠানো বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

পুলিশের হস্তক্ষেপ ও ট্রাক চলাচল বন্ধ
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা কিছুটা কমলেও বিক্ষোভের কারণে সীমান্ত দিয়ে বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রাক চলাচল কিছু সময়ের জন্য পুরোপুরি বন্ধ থাকে।

বিক্ষোভকারীদের বক্তব্য
ঘোজাডাঙ্গা সীমান্তে রাজেন্দ্র সাহা নামে এক বিক্ষোভকারী বলেন, বাংলাদেশের নেতারা ভারতবিদ্বেষী মন্তব্য করছেন। এর প্রতিবাদেই তারা বাংলাদেশে কোনো পণ্য যেতে দেবেন না বলে দাবি করেন।

জনপ্রিয় সংবাদ

মোদির পদত্যাগের ভাইরাল চিঠি সঠিক নয়, স্পষ্ট করল ভারতের সরকার

পশ্চিমবঙ্গ সীমান্তে হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ, বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রাক আটকে উত্তেজনা

০২:০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫