১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
জীবাণু অস্ত্রের নিষেধাজ্ঞা যথেষ্ট নয়, নতুন হুমকি বায়োসন্ত্রাস কোরিয়ার ছোঁয়ায় নতুন স্বাদের ইনারি-সুশি: ভুট্টা, টোফু আর ঝাল মাখনের অনন্য মেলবন্ধন উত্তর কোরিয়া-রাশিয়ার সামরিক জোটে বদলে যাচ্ছে ইউরোপ ও ইন্দো-প্যাসিফিকের নিরাপত্তা সমীকরণ টানা পঞ্চম মাসে টয়োটার বৈশ্বিক বিক্রি কমল, চাপ বাড়ছে গাড়ি শিল্পে ইরানকে থামাতে পারবে কি চীন? উপসাগরীয় দেশগুলোর নতুন কূটনৈতিক পরীক্ষা বিমসটেককে অগ্রাধিকার দিচ্ছে নেপাল, আঞ্চলিক সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ ভূমিকম্পের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে কুমামোতো, ফিরছে পরিবহন ও শিল্প কার্যক্রম পরীক্ষায় নিয়ন্ত্রণ হারিয়ে তিন প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়ল অ্যানথ্রপিকের এআই মডেল বিমসটেককে অগ্রাধিকার দিচ্ছে নেপাল, আঞ্চলিক সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ গাড়িতে ধূমপানের ভুলে বদলে গেল জীবন, পুলিশে জানানো সেই চালককেই এখন ধন্যবাদ সাবেক আসক্তের

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮৩)

  • নাঈম হক
  • ০৯:০০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 203

চীনে মার্কিন কমান্ডার থাকাকালে জেনারেল স্টিলওয়েলের সঙ্গে তিনি অবিরাম কলহ দ্বন্দ্বে নিয়োজিত থাকেন….

“বার্মা-চায়না-ইন্ডিয়া” থিয়েটারে “ফ্লাইং টাইগারস” নামক ভলান্টারি বৈমানিক বাহিনীর সৃষ্টি ও নেতৃত্বের জন্য এবং চিয়াং কাই-শেকের বিমান বাহিনীর একমেবাদ্বিতীয়ম ব্যক্তিত্ব হিসেবে ব্যাপকভাবে পরিচিতি ও খ্যাতি অর্জন করতে সমর্থ হন। ১৯৪২ সালে মার্কিন সেনাবাহিনীর বিমানবহর ইউনিট সৃষ্টি হলে চেনল্ট সেটিরও নেতৃত্ব পালন করেন।

চীনে মার্কিন কমান্ডার থাকাকালে জেনারেল স্টিলওয়েলের সঙ্গে তিনি অবিরাম কলহ দ্বন্দ্বে নিয়োজিত থাকেন। চেনল্টের বড়ো সুবিধা ছিল যে তিনি মাদাম কাই-শেকের প্রিয়ভাজন ছিলেন এবং মাদাম কাই-শেকের গুণাবলীর তালিকার মধ্যে ছিল: ব্যক্তিগত জীবনে ছিলেন সুন ইয়াত-সেনের নিকট আত্মীয়, চীনের ধনিদের মধ্যে একজন এবং তুখোড় ইংরেজি বলতে পারতেন, চিয়াং কাই-শেক যা পারতেন না; পারিবারিক সূত্র ধরে স্বয়ং প্রেসিডেন্ট রুজভেল্টের সঙ্গে মাদামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ফলস্বরূপ, মাদাম কাই-শেকের সুবাদে চেনল্ট এমনকি জেনারেল স্টিলওয়েলকে ডিঙিয়ে সরাসরি রুজভেল্টের সঙ্গে কথা বলার সুযোগ করে নিতে সক্ষম হন। ফলে, ১৯৪৪ সালে তিনি চিয়াং কাই-শেকের মাধ্যমে প্রেসিডেন্ট রুজভেল্ট কর্তৃক- জেনারেল স্টিলওয়েলকে অপসারণের সফল ব্যবস্থা করেন।

চেনল্ট দুইটি বিবাহ করেন এবং মোট সন্তানের সংখ্যা ছিল দশ। প্রথম স্ত্রীর সঙ্গে আট সন্তান, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দুই সন্তান। তাঁর দ্বিতীয় স্ত্রী ছিলেন চীন বংশোদ্ভূত। চেনল্ট লুইজিয়ানা অঙ্গরাজ্যের মনরো নামক শহরের বাসিন্দা ছিলেন বটে কিন্তু সেসময়ে লুইজিয়ানা অঙ্গরাজ্যের আইন ছিল যে ‘হোয়াইট’ কোনো ‘হোয়াইট’ নয়-কে (‘নন-হায়াইট’) বিয়ে করতে পারবে না। তাই তাঁরা ওয়াশিংটন ডিসি-তে বিবাহাবদ্ধ হয়েছিলেন। তাঁর দ্বিতীয় স্ত্রীর নাম “চেং শিয়াংমেই (Chen Xiangmei)”, আনা চেনল্ট নামেও পরিচিত।

(চলবে)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮২)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮২)

জনপ্রিয় সংবাদ

জীবাণু অস্ত্রের নিষেধাজ্ঞা যথেষ্ট নয়, নতুন হুমকি বায়োসন্ত্রাস

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮৩)

০৯:০০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬