০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬
ইরান যুদ্ধের চাপে ট্রাম্প কোণঠাসা, ২৫ বিলিয়ন ডলারের বোঝা, জনসমর্থন তলানিতে ময়মনসিংহে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত ইসরায়েলের হামলায় লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ, ভস্মীভূত গ্রাম আর লাখো মুসলিম ঘরছাড়া মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের, সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি লভ্যাংশ শূন্য, শেয়ারবাজারে চাপ: ১১ ব্যাংক সংকটে, ১০টি নামল ‘জেড’ ক্যাটাগরিতে রংপুরে হাম-সদৃশ উপসর্গে শিশুমৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪৯ রোগী কুমিল্লায় হাম-সদৃশ উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, জেলায় মোট মৃত্যু ছয় হাম ও উপসর্গে আরও ১০ মৃত্যু, আক্রান্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছেই স্বর্ণের দোকানে ডাকাতি, বাধা দেওয়ায় নৈশপ্রহরীকে অপহরণ করে হত্যা

তারেক রহমান ও জামায়াত আমিরের চেয়েও বেশি নাহিদ ইসলামের বার্ষিক আয়

বার্ষিক আয়ের হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের চেয়ে এগিয়ে আছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনে জমা দেওয়া সর্বশেষ নির্বাচনী হলফনামা পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে।

হলফনামা অনুযায়ী, নাহিদ ইসলামের বার্ষিক আয় ১৬ লাখ টাকা। একই নথিতে দেখা যায়, তারেক রহমানের বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা এবং ডা. শফিকুর রহমানের বার্ষিক আয় ৩ লাখ ৬০ হাজার টাকা। আয়ের দিক থেকে নাহিদ ইসলাম এগিয়ে থাকলেও মোট সম্পদের হিসাবে শীর্ষে রয়েছেন তারেক রহমান, তার পরেই অবস্থান ডা. শফিকুর রহমানের।

নাহিদ ইসলামের আয় ও সম্পদের বিবরণ
নাহিদ ইসলামের হলফনামা থেকে জানা যায়, তিনি শিক্ষকতা ও পরামর্শক পেশা থেকে বছরে ১৬ লাখ টাকা আয় করেন। তার নামে কোনো দেনার তথ্য উল্লেখ না থাকলেও ব্যাংক ঋণের একটি তথ্য নথিভুক্ত রয়েছে। নগদ অর্থ হিসেবে তার কাছে আছে ১৯ লাখ ৫০ হাজার টাকা এবং তার স্ত্রীর কাছে রয়েছে ২ লাখ টাকা। ব্যাংকে জমা রয়েছে ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা ৫৭ পয়সা।

অলংকার হিসেবে নাহিদ ইসলামের গহনার মূল্য প্রায় পৌনে ৮ লাখ টাকা এবং তার স্ত্রীর গহনার মূল্য ১০ লাখ টাকা। এ ছাড়া ইলেকট্রনিক সামগ্রী আছে ১ লাখ টাকার এবং আসবাবপত্রের মূল্য ধরা হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকা। আগের বছরে তার আয় দেখানো হয়েছিল ১৩ লাখ ৫ হাজার ১৫৮ টাকা।

তারেক রহমানের সম্পদের হিসাব
তারেক রহমানের হলফনামা অনুযায়ী, তার কাছে নগদ অর্থ রয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। শেয়ার ও সঞ্চয়পত্রে তার বিনিয়োগ ৫ লাখ টাকা। বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্য দেখানো হয়েছে ৪৫ লাখ টাকা এবং কোম্পানিতে বিনিয়োগ রয়েছে ১৮ লাখ ৫০ হাজার টাকা।

ব্যাংকে তার এফডিআরের পরিমাণ ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা। পাশাপাশি সঞ্চয়ী হিসাবে রয়েছে ২০ হাজার টাকা এবং অন্যান্য আমানত ১ লাখ টাকা। তার গহনার মূল্য ২ হাজার ৯৫০ টাকা এবং আসবাবপত্রের মূল্য ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। তার নামে রয়েছে ২ দশমিক ০১ একর ও ১ দশমিক ৪ শতাংশ অকৃষি জমি, যার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার টাকা। আরও রয়েছে ২ দশমিক ৯ শতাংশ জমির ওপর একটি ভবন, যা উপহার হিসেবে পাওয়া হওয়ায় এর মূল্য নির্ধারণ করা হয়নি। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা।

ডা. শফিকুর রহমানের সম্পদ ও আয়
ডা. শফিকুর রহমানের হলফনামা অনুযায়ী, তার মালিকানায় ১১ দশমিক ৭৭ শতক জমির ওপর একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা। পেশা হিসেবে তিনি চিকিৎসক উল্লেখ করেছেন। তার কাছে থাকা ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ২ লাখ টাকা।

এ ছাড়া ঋণপত্র ও শেয়ারবাজারে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানিতে তার বিনিয়োগের পরিমাণ ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা। তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি বলে হলফনামায় উল্লেখ রয়েছে। তার নামে রয়েছে ২ একর ১৭ শতক কৃষিজমি, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৪৭ লাখ ২৫ হাজার ৮৩৪ টাকা। কৃষিখাত থেকে তার বার্ষিক আয় ৩ লাখ টাকা বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের চাপে ট্রাম্প কোণঠাসা, ২৫ বিলিয়ন ডলারের বোঝা, জনসমর্থন তলানিতে

তারেক রহমান ও জামায়াত আমিরের চেয়েও বেশি নাহিদ ইসলামের বার্ষিক আয়

০৮:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫