০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক হিসেবে নতুন দায়িত্বে হৃদয় ভারতে থমকে থাকা মৌসুমী বৃষ্টি, বৃষ্টির ঘাটতি ৩৫ শতাংশ; কৃষিতে সতর্কতা জোরদার রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি নিয়ে তোলপাড়, উচ্চ আদালতের বিচারকের তত্ত্বাবধানে তদন্ত দাবি কংগ্রেসের তৃণমূলে শক্তি প্রদর্শন রিতব্রতের, সমর্থন বেড়ে ৬৫ বিধায়ক দাবি; ফ্লোর টেস্টের চ্যালেঞ্জ তৃণমূলে ভাঙনের জল্পনা, বিদ্রোহী এমপিদের আবেদনে অবস্থান ব্যাখ্যার আহ্বান স্পিকারের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন ঢাকার চিড়িয়াখানায়, বিশ্বজুড়ে ভাইরাল বাংলাদেশের অ্যালবিনো মহিষ বিটিএস-মাডোনা-শাকিরা একসঙ্গে, বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের প্রথম হাফটাইম শো দৃশ্যম ৩ আগামীকাল অ্যামাজন প্রাইমে, ৩৩০ কোটি রুপির ব্লকবাস্টার এবার ঘরে বসেই দেখুন রাইজের নতুন অ্যালবাম ‘II’ প্রথম দিনেই ৯ লাখ কপি বিক্রি, ‘Do Your Dance’ এখন বিশ্বজুড়ে ট্রেন্ডিং চার বছর পর মাঠে বিটিএস, পুসানে দুই রাতে ১,১০,০০০ দর্শক ঝড় তুলল

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮৪)

  • নাঈম হক
  • ০৫:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • 183

প্রয়েড সঙ্গে সঙ্গে সদিচ্ছা প্রকাশ করে উত্তরে লেখেন যে “ওহ! তেজগাঁও ঘাঁটিতে প্রায় বছরখানেক ছিলাম….

বলাইবাহুল্য যে সবকিছু মিলিয়ে চেনল্ট তাইওয়ানে ‘জামাই আদরে’ সম্মানিত হয়েছেন; রাজধানি তাইপেয়ই-তে তাঁর স্ট্যাচু স্থাপিত হয়েছে। লুইজিয়ানার সুসন্তান হিসেবে “লেইক চার্লস”-এ রয়েছে “চেনল্ট আন্তর্জাতিক বিমানবন্দর”।

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক সহজ হওয়ার পরে প্রেসিডেন্ট কার্টার ও চীনের কর্মকর্তারা হুনান প্রদেশের জিযিয়াং কাউন্টিতে চেনল্টের একটি স্ট্যাচু স্থাপন করেন এবং ২০১২ সালের ২০ ডিসেম্বর কুনমিং-এ ‘কুনমিং ফ্লাইং টাইগারস মিউজিয়াম’-এর উদ্বোধনসহ কুনমিং-এ ‘কুনমিং ফ্লাইং টাইগারস’-এর প্রথম কম্ব্যাটের ৭১তম পূর্তি উৎসবের অনুষ্ঠান হয়।

মেজর জেনারেল চেনল্টকে ১৯৫৮ সালের ১৮ জুলাই অবসরোত্তর সম্মানজনক লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয়। ১৯৫৮ সালের ২৭জুলাই ফুসফুসের ক্যান্সারজনিত কারণে তিনি মারা যান। তাঁর মরদেহ। আর্লিংটন জাতীয় কবরস্থানে সমাহিত রয়েছে।

লয়েড, উডি, কেলি ও অন্যান্যরা

চেনল্ট ও দ্বিতীয় স্ত্রী আনা চ্যানল্ট।

দ্বিতীয় মহাযুদ্ধের সময় মার্কিন বিমানচালক লয়েড বেঞ্জামিন ঢাকার তেজগাঁও বিমান ঘাঁটিতে পাইলট হিসেবে কর্মরত ছিলেন। তাই ঢাকায় অবস্থানকালীন সময়ে তাঁর অভিজ্ঞতা সম্বন্ধে বিস্তৃতভাবে জানার জন্য আমি তাঁকে লিখি। প্রয়েড সঙ্গে সঙ্গে সদিচ্ছা প্রকাশ করে উত্তরে লেখেন যে “ওহ! তেজগাঁও ঘাঁটিতে প্রায় বছরখানেক ছিলাম; সেসময়ে ‘হাম্প’ ডিঙিয়ে ৮২টি রাউন্ড ট্রিপ নিয়েছি”। তিনি আরো লেখেন যে আনন্দের সঙ্গে তোমাকে সহযোগিতা করব এবং আমার লোম খাড়া করা ‘জীবনে একবারই ঘটে’ সব অভিজ্ঞতার কাহিনি তোমাকে বলব”।

(হাম্প: দ্বিতীয় মহাযুদ্ধের সময় অ্যাংলো-আমেরিকান মৈত্রীর আওতায় প্রধানত মার্কিন সামরিক বিমানবহরের পাইলটরা ব্রিটিশ ভারতের বিভিন্ন খাঁটি থেকে- যার মধ্যে আধুনিককালের ঢাকাসহ বাংলাদেশও অন্তর্ভুক্ত ছিল, হিমালয় পর্বতমালার শিখরসমূহ ডিঙিয়ে জাপানের বিরুদ্ধে যুদ্ধরত চিয়াং কাই শেকের সেনাবাহিনী ও চীনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বিমানবহরের জন্য রসদ সাপ্লাই দিয়ে আসতেন। “চীন-বার্মা-ইন্ডিয়া থিয়েটার” নামে পরিচিত থিয়েটার ছিল বৃহত্তম থিয়েটারসমূহের মধ্যে একটি।

১৯৪২ সাল থেকে যুক্তরাষ্ট্রের “আর্মি এয়ার ফোর্সের্স বা এএএফ”-য়ের পাইলটরা যে হিমালয় পর্বতমালার শিখরগুলো ডিঙিয়ে ভারত-চীন-ভারত ওড়াউড়ি করতেন, সেই হিমালয় পর্বতমালা ছিল সাক্ষাৎ মৃত্যু ফাঁদ: এই মৃত্যু-ফাঁদকে পরাজিত করার মতো না ছিল নির্ভরযোগ্য চার্ট, না ছিল রেডিও নেভিগেশনের ব্যবস্থা, আরো ছিল ‘গোঁদের উপর বিষ ফোঁড়ের’ মতো হিমালয়ান আবহাওয়ার খামখেয়ালি-পূর্ণ বিশ্বাসঘাতকতা। ফলে, হাম্প-রুটের ডেথ-রুট, স্কাইওয়ে টু হেল, আলুমিনিয়াম ট্রেইল ইত্যাদি হরেক নামের পরিচিতি ছিল। বিমান বহরের পাইলটরা তাই হিমালয়ের শিখরগুলোকে ভয় ও শ্রদ্ধামিশানো আদুরে নামে “হাস্প” সম্বোধন করতেন।)

(চলবে)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮৩)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮৩)

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক হিসেবে নতুন দায়িত্বে হৃদয়

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮৪)

০৫:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬