১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ চলছে, ব্যর্থ হলে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের বিক্রি বাড়ায় ছয় মাসে বাটা শুর ৮৬ শতাংশ মুনাফা বৃদ্ধি এডিপির এক লাখ কোটি টাকার বেশি উন্নয়ন ব্যয় অব্যবহৃত, শ্লথ হচ্ছে প্রবৃদ্ধি খুলনা বেতার এখনো পূর্ণাঙ্গ চালু নয়: দুই বছরেও ঘুরে দাঁড়ায়নি, অনিশ্চয়তায় ২,৩০০ শিল্পী-কলাকুশলী মডেল মসজিদে ফের চুরি: দুই দফায় ট্যাপ-ঝরনাসহ সরঞ্জাম উধাও, নিরাপত্তা জোরদারের দাবি একরামুল হত্যা মামলা: ব্রিগেডিয়ার মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে, আইনি প্রক্রিয়া শুরু বাংলাদেশে দেশীয় ভাইরাসে তৈরি হাঁসের প্লেগের স্বল্পমূল্যের টিকা, খামারিদের জন্য নতুন আশার দিগন্ত সিলেটে কাজীবাজার সেতুতে ছুরিকাঘাতে যুবক নিহত তামার নিচে লুকানো সম্পদ, ওপরে জমে থাকা দ্বন্দ্ব: উন্নয়ন, প্রকৃতি ও রাষ্ট্রের কঠিন সমীকরণ ক্ষুধার বিরুদ্ধে দক্ষিণ আমেরিকার জয়: শুধু ভর্তুকি নয়, অর্থনৈতিক শৃঙ্খলাই বদলে দিয়েছে বাস্তবতা

শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার ১৯ জানুয়ারি দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দীর্ঘ ২৮ বছর পর এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার ভোটগ্রহণের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঠিক সেই সময়েই আদালতের আদেশে নির্বাচন স্থগিত হওয়ায় উত্তর-পূর্বাঞ্চলের এই শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রিট আবেদনে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আয়োজন আইনসঙ্গত নয়। অথচ আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছিল।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানিতে অংশ নেন।

এই আদেশের ফলে দীর্ঘদিন পর ছাত্র সংসদ গঠনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা আপাতত স্থগিত হয়ে গেল। চার সপ্তাহ পর পরিস্থিতি ও আইনগত অবস্থান বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ চলছে, ব্যর্থ হলে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত

০৭:২৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬