১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
ভোটের আগে মুর্শিদাবাদে বিতর্ক: ‘মীর জাফরের বংশধর’ দাবি করা ৩৪৬ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ খ্রিস্টানদের ইস্টার সানডেতে সরকারি ছুটির দাবিতে রাজধানীতে মানববন্ধন জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ, আরও ১৪ জেলায় দায়িত্ব বণ্টন জ্বালানির দাম অপরিবর্তিত: আন্তর্জাতিক বাজারে চাপের মধ্যেও এপ্রিলজুড়ে স্থিতিশীলতা চাঁদপুরে হাম আতঙ্ক: তিন শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে দ্রুত ঝিনাইদহে তেল মজুত করে বিক্রি বন্ধ, চার পাম্পে জরিমানা—ভোক্তাদের স্বস্তি ফেরাতে কঠোর অভিযান ঝিনাইদহে স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতন, ভিডিও ছড়িয়ে আতঙ্ক—অভিযুক্তরা এখনো পলাতক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ, সংসদে তুমুল আলোচনা ‘পাঁচ থেকে ছয়টি টিকার ঘাটতি’ – কী বলছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়? অনলাইন শিক্ষার নতুন যুগ: সংকটেও স্বস্তি, আগের বিশৃঙ্খলা এখন নিয়ন্ত্রিত বাস্তবতা

এআই চাপে চিপ সংকট তীব্র, স্মার্টফোন ও কম্পিউটার বাজারে ধাক্কার আশঙ্কা

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো তৈরির দৌড়ে স্মার্টফোন ও কম্পিউটার নির্মাতারা বড় ধরনের চিপ সংকটে পড়তে যাচ্ছেন। বিশ্বের শীর্ষ দুই মেমোরি চিপ প্রস্তুতকারী স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্স সতর্ক করে বলেছে, লাভজনক এআই সার্ভারের জন্য ব্যবহৃত বিশেষ মেমোরির চাহিদা বাড়ায় সাধারণ ডিআরএমএম চিপের সরবরাহ আরও সংকুচিত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়বে ভোক্তা ইলেকট্রনিক্স শিল্পে।

ডিআরএমএম সংকটে ভোক্তা প্রযুক্তি শিল্প

স্যামসাং ও এসকে হাইনিক্স মিলিয়ে বৈশ্বিক ডিআরএমএম বাজারের প্রায় দুই-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করে। অ্যাপলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও এদের গ্রাহক। কোম্পানি দুটির ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার সার্ভারের জন্য উচ্চ ব্যান্ডউইথ মেমোরির উৎপাদন বাড়াতে গিয়ে প্রচলিত ডিআরএএম চিপে চাপ সৃষ্টি হয়েছে। ফলে ব্যক্তিগত কম্পিউটার ও স্মার্টফোন নির্মাতারা প্রয়োজনীয় মেমোরি সংগ্রহে সমস্যায় পড়ছেন।

এসকে হাই নিক্সের ডিআরএমএম বিপণন বিভাগের প্রধান পার্ক জুন ডুক বিশ্লেষকদের জানান, সার্ভার পণ্য সংশ্লিষ্ট শক্তিশালী চাহিদা ও সরবরাহ সীমাবদ্ধতার কারণে কম্পিউটার ও মোবাইল গ্রাহকরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Apple warns memory costs are starting to bite as Samsung, SK Hynix  prioritise AI chips - The Economic Times

উৎপাদন বাড়ানোতে সংযম, সংকট দীর্ঘায়িত

দুই হাজার সতেরোর চিপ সুপারসাইকেলের পর অতিরিক্ত উৎপাদন বাড়ানোর অভিজ্ঞতায় শিক্ষা নিয়ে চিপ নির্মাতারা সাম্প্রতিক বছরগুলোতে নতুন উৎপাদন লাইন স্থাপনে সতর্ক অবস্থান নিয়েছে। স্যামসাং জানিয়েছে, দুই হাজার ছাব্বিশ ও দুই হাজার সাতাশ সালেও উৎপাদন সম্প্রসারণ সীমিত থাকবে। এই সিদ্ধান্তই বর্তমান সংকটকে আরও দীর্ঘস্থায়ী করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

মেমোরি চিপের দাম দ্রুত বাড়ায় অনেক নির্মাতা ইতিমধ্যে পণ্যের নকশা ও কেনার পরিকল্পনায় পরিবর্তন আনছে। এসকে হাইনিক্স জানিয়েছে, মূল্য সংবেদনশীল পণ্যে মেমোরির মান বা পরিমাণ কমানোর বিষয়টি বিবেচনায় নিচ্ছেন কিছু গ্রাহক।

Apple warns memory costs are starting to bite as Samsung, SK Hynix  prioritise AI chips - The Economic Times | Medial

বাজারে মন্দার পূর্বাভাস

গবেষণা প্রতিষ্ঠানগুলোর হিসাব অনুযায়ী, চলতি বছরে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি অন্তত দুই শতাংশ কমতে পারে। এর আগে যেখানে প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল, সেখানে এখন মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। ব্যক্তিগত কম্পিউটার বাজার ও দুই হাজার ছাব্বিশ সালে প্রায় পাঁচ শতাংশ সংকুচিত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা স্যামসাং ইতিমধ্যেই চাপ অনুভব করছে। গত বছরের শেষ প্রান্তিকে তাদের মোবাইল ব্যবসার মুনাফা প্রায় দশ শতাংশ কমেছে। স্যামসাংয়ের মোবাইল বিভাগের এক শীর্ষ কর্মকর্তা দুই হাজার ছাব্বিশ সালকে চ্যালেঞ্জিং বছর হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, স্মার্টফোন সরবরাহ স্থবির থাকতে পারে এবং মেমোরির দাম বাড়লে তা আরও কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।

Apple Warns Rising Memory Costs Bite As Samsung, SK Hynix Focus On AI Chips

এআই অগ্রাধিকার ও প্রতিযোগিতা তীব্র

চতুর্থ প্রান্তিকে স্যামসাং সার্ভার গ্রাহকদের অগ্রাধিকার দিয়েছে এবং এআই সংশ্লিষ্ট পণ্যের অংশ আরও বাড়ানোর পরিকল্পনা করছে। এর ফলে প্রচলিত মেমোরি চিপের সরবরাহে বাড়তি চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে লাভজনক এআই মেমোরি বাজারে এসকে হাইনিক্সের সঙ্গে ব্যবধান কমাতে আগ্রাসী কৌশল নিচ্ছে স্যামসাং।

এআই চিপসেটে ব্যবহৃত উচ্চ ব্যান্ডউইথ মেমোরির বাজারের এসকে হাইনিক্স বর্তমানে শীর্ষ অবস্থানে। আগামী প্রজন্মের এইচ বি এম চার চিপেও নিজেদের প্রভাবশালী অবস্থান ধরে রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।

জনপ্রিয় সংবাদ

ভোটের আগে মুর্শিদাবাদে বিতর্ক: ‘মীর জাফরের বংশধর’ দাবি করা ৩৪৬ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ

এআই চাপে চিপ সংকট তীব্র, স্মার্টফোন ও কম্পিউটার বাজারে ধাক্কার আশঙ্কা

০৪:০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬