০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
হাইলাইট: দুর্নীতির অভিযোগ জমা পড়ছে প্রতিদিন, তবে বন্ধ অনুসন্ধান–মামলা সপ্তাহের শুরুতেই সোনার গহনার দাম ভরিতে কমলো ২২১৬ টাকা   শিকারি-সংগ্রাহকদের মধ্যেও ছিল প্লেগ! ৫,৫০০ বছর আগের মহামারির চাঞ্চল্যকর প্রমাণ এল নিনোর নতুন হুমকি: ইতিহাসের সবচেয়ে শক্তিশালী জলবায়ু ঘটনা কি সামনে? গাছেরও আছে ‘গোপন শ্রবণশক্তি’, প্রতিবেশীর খবর শুনেই বদলায় বেড়ে ওঠার কৌশল নেটফ্লিক্সে হারলান কোবেন ঝড়: রহস্য আর পারিবারিক নাটকের জাদুতে বিশ্বজয় বড়দের নতুন ছুটি: গ্রীষ্মকালীন ক্যাম্পে ফিরছে প্রাপ্তবয়স্করা অনলাইনের প্রেমে প্রতারণা: একাকীত্বকে পুঁজি করে বাড়ছে ‘লাভ স্ক্যাম’ চক্র অগ্ন্যাশয় ক্যান্সারে নতুন আশা, জীবন বাড়াতে পারে যুগান্তকারী ওষুধ চকলেটের মিষ্টি রহস্য: কোকো ফলনে ভরসা রক্তচোষা ক্ষুদে পোকা

ফের চিরচেনা রূপে ফিরছে আর্লিং হলান্ডের-একাই করেছে ৪ গোল

  • Sarakhon Report
  • ০৭:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • 130

সারাক্ষণ ডেস্ক

সময়টা ভালো যাচ্ছিল না তাঁর। পড়তে হয়েছে কঠোর সমালোচনার মুখে। তবে এবার আগের রুপে ফিরে এসেছেন তিনি। বলছি আর্লিং হলান্ডের এর কথা – উলভসের বিপক্ষে ম্যাচটিতে সিটি ৫–১ গোলে জয় লাভ করেছে। ম্যাচটিতে হলান্ড একাই করেছে ৪ গোল। অবশ্য তিনি নিজের দারুণ এই পারফরম্যান্সের কৃতিত্ব দিয়েছেন কোচ এবং সতীর্থদের।

তিনি বলেছেন, ‘আমি দারুণ এক কোচ পেয়েছি যে আমাকে সব সময় ধাক্কা দেয়। আমার আশপাশে খেলোয়াড়গুলোর দিকে তাকান, তাদের ছাড়া এটা সম্ভব ছিল না। এখন আমরা সামনে তাকাচ্ছি। আমাদের সামনে মৌসুমের চারটি ফাইনাল ম্যাচ বাকি আছে। ম্যাচ শেষে হলান্ডকে প্রশংসায় ভাসান কোচ গার্দিওলা। হলান্ডের গোলে মুগ্ধতা প্রকাশ করে স্প্যানিশ এ কোচ বলেছেন, ‘আর্লিং তার আসল রূপে ফিরে এসেছে। পেনাল্টি গোলগুলো নিশ্চিত ছিল, কিন্তু হেডে করা দ্বিতীয় গোল এবং বাঁকানো শটে করা চতুর্থ গোল ছিল অবিশ্বাস্য। নিজের সেরা ছন্দে ফিরতে ওর সময় দরকার।

ম্যাচের ৮৩ মিনিটে হলান্ডকে তুলে নেন গার্দিওলা। সে সময় তাঁকে হতাশা প্রকাশ করতেও দেখা যায়। বিষয়টি জানতে চাইলে গার্দিওলা বলেন, সে কিছুটা হতাশ ছিল, আমি তা বুঝতে পারি। সে রেফারির ওপর হতাশ ছিল। লং বলে অনেক সময় তারা ওকে ধাক্কা দিচ্ছিল এবং টেনে ধরছিল। তবে ওর পারফরম্যান্স এবং অসাধারণ গোল নিয়ে আনন্দিত।

জনপ্রিয় সংবাদ

হাইলাইট: দুর্নীতির অভিযোগ জমা পড়ছে প্রতিদিন, তবে বন্ধ অনুসন্ধান–মামলা

ফের চিরচেনা রূপে ফিরছে আর্লিং হলান্ডের-একাই করেছে ৪ গোল

০৭:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪