০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
কেন্দুয়ায় পানির নিচে ৩৭৫ হেক্টর ধান, ক্ষতিগ্রস্ত ৩১০০ কৃষক ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম যখন অর্থ ফুরিয়ে যায়, ভবিষ্যৎ গড়ে কে? টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলা, সাউন্ড গ্রেনেড ব্যবহার; আটক ২৮ কুড়িগ্রামে দারিদ্র্য ৭০% ছাড়িয়েছে, নদীভাঙনে বন্দি লাখো মানুষ ইরান অচলাবস্থায় তেলের দামে নতুন রেকর্ড, ব্যারেল ১২৩ ডলার ছুঁলো হরমুজ প্রণালীতে দম্ভের সংঘর্ষ: ভুল হিসাব, দীর্ঘ যুদ্ধ আর বিশ্ব অর্থনীতির ঝুঁকি কোহিনূর ফেরত দিন—রাজাকে সরাসরি বার্তা নিউইয়র্ক মেয়রের গণতন্ত্রের মানচিত্রে নতুন রেখা: আদালত না রাজনীতি? ইরান যুদ্ধের খরচ ২৫ বিলিয়ন ডলার, কংগ্রেসে তীব্র বিতর্কে প্রতিরক্ষামন্ত্রীর মুখোমুখি প্রশ্ন

ভারত–পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে আইসিসির জরুরি বৈঠক, নিষেধাজ্ঞার মুখে পিসিবি

বিশ্ব ক্রিকেটে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যকার বহুল আলোচিত ম্যাচ ঘিরে। এই প্রেক্ষাপটে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসতে পারে, এমনকি চলমান বিশ্বকাপ থেকে সাময়িক বরখাস্তের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্তে সংকট

পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে দল অংশ নিলেও পনেরো ফেব্রুয়ারির ভারত ম্যাচে তারা মাঠে নামবে না। এই সিদ্ধান্তের জেরে আন্তর্জাতিক ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও সরকারের অনুমোদন থাকায় পাকিস্তান দল সাত ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্টের অন্য ম্যাচগুলো খেলছে, তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

বাংলাদেশ ইস্যুতে সংহতি ও রাজনৈতিক প্রতিবাদ

এই বয়কটের পেছনে রয়েছে রাজনৈতিক প্রতিবাদের বিষয়টি। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ তাদের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করেছিল, যা আইসিসি গ্রহণ না করায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে সরিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে পাকিস্তান সংহতি জানিয়ে এমন অবস্থান নেয়। আইসিসি ইতোমধ্যে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে এবং সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে।

আইসিসির আর্থিক ও ক্রীড়া গত উদ্বেগ

ভারত–পাকিস্তান ম্যাচ যে কোনো আইসিসি টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচিত। এই একটি ম্যাচ থেকেই বিপুল সম্প্রচার ও বিজ্ঞাপন আয় হয়। ম্যাচটি না হলে সম্প্রচারকারী সংস্থার বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। নিয়ম অনুযায়ী পাকিস্তান মাঠে না নামলে ভারত পূর্ণ পয়েন্ট পাবে, তবে সেই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আর্থিক জরিমানার মুখোমুখি হতে হতে পারে।

ওয়াকওভার ও শাস্তির সম্ভাবনা

নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ দল টসের জন্য মাঠে উপস্থিত থাকলে এবং অন্য দল না এলে ম্যাচ রেফারি ওয়াকওভার ঘোষণা করবেন। ভারত দল টসের জন্য মাঠে নামবে বলে জানা গেছে। পাকিস্তান অধিনায়ক উপস্থিত না থাকলে ভারত দুই পয়েন্ট পাবে। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কাটা, র‌্যাঙ্কিংয়ে প্রভাব, বড় দলগুলোর পাকিস্তান সফরে অনীহা এবং ঘরোয়া লিগে খেলোয়াড়দের অংশগ্রহণ সীমিত করার মতো কঠোর সিদ্ধান্ত ও আলোচনায় রয়েছে।

কেন্দুয়ায় পানির নিচে ৩৭৫ হেক্টর ধান, ক্ষতিগ্রস্ত ৩১০০ কৃষক

ভারত–পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে আইসিসির জরুরি বৈঠক, নিষেধাজ্ঞার মুখে পিসিবি

০৪:২৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬