০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
এবার পিতার লাশ এলো সন্তানের কাছে লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি, সুষ্ঠু নির্বাচন নিয়ে বাড়ছে শঙ্কা নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি, স্পিকার শূন্যতায় সাংবিধানিক পথেই নতুন সংসদের যাত্রা টি-টোয়েন্টি বিশ্বকাপ বিতর্কে বাংলাদেশ-পাকিস্তানের অবস্থানকে সমর্থন নাসের হুসেইনের, ‘রাজনীতি নয়, ক্রিকেটে ফিরুক সবাই’ ওয়াশিংটন পোস্টে বড় ছাঁটাই, শশী থারুরের ছেলে ঈশানসহ শতাধিক সাংবাদিক চাকরিহারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার থামেনি, অন্তর্বর্তী সরকারের মানবাধিকার চিত্র নিয়ে উদ্বেগ নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে: আমির হামজা খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, গুরুতর আহত আরেকজন নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জে ২১ ঘণ্টা তীব্র গ্যাস চাপ সংকট, সতর্কবার্তা তিতাসের পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা, খেলাধুলায় রাজনীতি নয়

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা, খেলাধুলায় রাজনীতি নয়

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, খেলাধুলায় কোনো ধরনের রাজনীতি থাকা উচিত নয়। তিনি ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্য করেন এবং জানান, গভীর চিন্তাভাবনার পর ই সরকার এই অবস্থান নিয়েছে।

বিশ্বকাপে অংশগ্রহণ, তবে ভারতের বিপক্ষে নয়

সরকার ইতোমধ্যে ক্রিকেট দলকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে না খেলার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই অবস্থান নেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সময়ে বাংলাদেশের সরে দাঁড়ানোর ঘটনা ও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

Pakistani forces kill 145 fighters in Balochistan after deadly attacks

বেলুচিস্তানে হামলা ও নিরাপত্তা পরিস্থিতি

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বেলুচিস্তানের সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তোলেন। তিনি জানান, কয়েক দিনের অভিযানে বহু সন্ত্রাসী নিহত হয়েছে, তবে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিকের প্রাণহানির ঘটনা ও ঘটেছে। গোয়াদরে নারী ও শিশুসহ নিরীহ মানুষের মৃত্যু তিনি গভীর বেদনাদায়ক বলে উল্লেখ করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে এবং দেশকে এগিয়ে নেওয়ার পথ রুদ্ধ করতে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

আঞ্চলিক শান্তি ও কাশ্মীর প্রসঙ্গ

ইরানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান সবসময় ভ্রাতৃপ্রতিম ভূমিকা পালনের চেষ্টা করেছে এবং সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আশা করছে। পাশাপাশি কাশ্মীর দিবস উপলক্ষে দেশজুড়ে সংহতি প্রকাশের কথা ও তুলে ধরেন তিনি এবং জানান, জাতির পক্ষ থেকে সংহতির বার্তা পৌঁছে দিতে তিনি আজাদ কাশ্মীরে যাবেন।

Pak PM on India to USA: ফের 'কাঁদতে কাঁদতে' আমেরিকার কাছে ভারত নিয়ে আবেদন পাকিস্তানের, কী বললেন শেহবাজ?

খাইবার পাখতুনখোয়ার উন্নয়ন নিয়ে আলোচনা

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয় ও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দলীয় ভেদাভেদ ভুলে প্রদেশটির উন্নয়ন কেন্দ্র পূর্ণ সহায়তা দেবে। সন্ত্রাসবিরোধী ব্যবস্থা ও নিরাপত্তা জোরদারে বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার এবং অসমাপ্ত নিরাপত্তা প্রকল্প দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সন্ত্রাসমুক্ত ভবিষ্যতের প্রত্যাশা

প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। একদিন এই ত্যাগ সার্থক হবে এবং দেশ থেকে সন্ত্রাসের অভিশাপ দূর হবে—এমন প্রত্যাশা ও ব্যক্ত করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

এবার পিতার লাশ এলো সন্তানের কাছে

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা, খেলাধুলায় রাজনীতি নয়

০২:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬