০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
খনিজ আছে, ক্ষমতা নেই: বিরল মৃত্তিকা সম্পদের খেলায় কেন পিছিয়ে পড়ছে মিয়ানমার সৌদি-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি: জ্বালানি সহযোগিতার আড়ালে মধ্যপ্রাচ্যের নতুন কৌশলগত সমীকরণ স্বাধীনতা এক দিনের উৎসব নয়, প্রতিদিনের রাষ্ট্রচর্চা ইরানের নতুন সর্বোচ্চ নেতা পরমাণু অস্ত্র তৈরিতে বেশি আগ্রহী: মার্কিন গোয়েন্দা দিল্লিতে বসতে চেয়েছিল পাকিস্তানের গণপরিষদ, আপত্তিতে ভেস্তে যায় জিন্নাহর পরিকল্পনা সিঙ্গাপুরের জাতীয় দিবসের আয়োজনে মাসকটদের দুর্দান্ত নাচ, সামাজিক মাধ্যমে ঝড় সিঙ্গাপুরের ৬০ হাজার তরুণের মতামতে বদলাচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা সুপ্রিম কোর্টের বাধা পেরিয়ে ফিরছে ট্রাম্পের শুল্ক, চাপে মার্কিন অর্থনীতি ও ভোক্তা সৌদি-যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি: ইরান, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে কী প্রভাব পড়তে পারে ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ বাড়ছে মার্কিন ভোটারদের, ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধাক্কার আশঙ্কা

জাতীয় নির্বাচনে তিন দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর, আমদানি-রপ্তানি স্থগিত

লালমনিরহাটের পাটগ্রামে অবস্থিত বুড়িমারী স্থলবন্দর টানা তিন দিন বন্ধ থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

নির্বাচনী প্রস্তুতির কারণে বুধবার ও বৃহস্পতিবার বন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় স্বাভাবিকভাবেই কার্যক্রম স্থগিত থাকবে। ফলে মোট তিন দিন বন্দরটি অচল থাকবে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

নির্বাচনী নির্দেশনায় বিশেষ ছুটি

বুড়িমারী সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ৯ ফেব্রুয়ারি একটি চিঠি জারি করা হয়।

দীপাবলি উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ | বাণিজ্য  | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

চিঠিতে বুড়িমারী কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের চ্যাংড়াবান্ধা কাস্টমস, ভুটানের সংশ্লিষ্ট দপ্তর, বন্দর কর্তৃপক্ষ, সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার, আমদানিকারক-রপ্তানিকারক সমিতি, চালক ও শ্রমিক সংগঠন, ব্যাংক শাখা, পুলিশ, ইমিগ্রেশন অফিস এবং গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব পক্ষকে ১১ ও ১২ ফেব্রুয়ারির বিশেষ ছুটির বিষয়টি জানানো হয়।

ইমিগ্রেশন চলাচলেও সাময়িক নিষেধাজ্ঞা

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আগমন ও বহির্গমন সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরে ৬ দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ

ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক সাইফুর রহমান জানান, নির্বাচন উপলক্ষে মন্ত্রণালয়ের নির্দেশনা তারা পেয়েছেন। বুড়িমারী কাস্টমসের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকেও দুই দিন কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ ছিল। সাপ্তাহিক ছুটিসহ মোট তিন দিন বন্দর কার্যক্রম বন্ধ থাকবে।

সভাপতি ফারুক হোসেন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে, সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিন দিন কার্যক্রম বন্ধ থাকবে। ১৪ ফেব্রুয়ারি থেকে আবারও ব্যবসায়িক কার্যক্রম চালু হবে।

জনপ্রিয় সংবাদ

খনিজ আছে, ক্ষমতা নেই: বিরল মৃত্তিকা সম্পদের খেলায় কেন পিছিয়ে পড়ছে মিয়ানমার

জাতীয় নির্বাচনে তিন দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর, আমদানি-রপ্তানি স্থগিত

১১:১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬