১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সাফল্যের দৌড়ে সততা কেন হারিয়ে যাচ্ছে উপসাগরের অমিল: ইরান যুদ্ধ দেখিয়ে দিল আরব ঐক্যের সীমাবদ্ধতা  নিকোলাস ওতামেন্দি: এক বিদায়, যা আর্জেন্টিনার রক্ষণভাগের একটি যুগের সমাপ্তি ব্রাইটন অধিনায়ক মেইসি সিমন্ডসের সঙ্গে নতুন চুক্তি নর্ডিক ওয়াকিং: হাঁটলেই মিলবে শরীরের প্রায় সব পেশির ব্যায়াম থাইল্যান্ডে ইতালীয় শিক্ষার্থীদের অসদাচরণে তীব্র ক্ষোভ, প্রকাশ্যে ক্ষমা চাইল ইতালির দূতাবাস ৯ ঘণ্টার মধ্যে খাবার খেলে ডিমেনশিয়ার ঝুঁকি কমতে পারে, বলছে নতুন গবেষণা প্যারিসে তিন নারীকে ছুরিকাঘাত, ‘আল্লাহ আমাকে পাঠিয়েছেন’ দাবি; তবু সন্ত্রাসবাদ হিসেবে দেখছে না ফ্রান্স প্রবীণদের ভুলে যাচ্ছে সমাজ, বাড়ছে স্মৃতিভ্রংশের ভয়াবহ বোঝা খাবার নিয়ে ‘খেলা’! মৃত মাছকে আঘাত করে টুকরো টুকরো করছে ঘাতক তিমি

ঋণেই চলতি ব্যয় মেটাতে হলো নতুন সরকারের: সিটিজেন প্ল্যাটফর্মের সতর্কবার্তা

প্রত্যাশিত রাজস্ব আদায় ব্যর্থ হওয়ায় চলতি ব্যয় মেটাতে ২৩ হাজার ৭৪২ কোটি টাকা ঋণ নিতে হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে। গবেষণা সংস্থা সিটিজেন প্ল্যাটফর্ম, বাংলাদেশ এই তথ্য জানিয়েছে এবং উল্লেখ করেছে, হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের পর দ্বিতীয়বারের মতো কোনো সরকারকে পরিচালন ব্যয় মেটাতে ঋণ নিতে বাধ্য হতে হলো।

রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ‘নতুন সরকারের সূচনাবিন্দু: অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন সিপিডি-এর অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। তিনি জানান, ২০২৫ অর্থবছরে সরকারের পরিচালন ব্যয় দাঁড়িয়েছে ৪ লাখ ৫৯ হাজার ৭৯৬ কোটি টাকায়, যেখানে রাজস্ব আয় হয়েছে ৪ লাখ ৩৬ হাজার কোটি টাকা। ফলে ঘাটতি পূরণে ২৩ হাজার কোটিরও বেশি ঋণ নিতে হয়েছে।

অর্থনীতির তিন চ্যালেঞ্জ মোকাবিলা করলে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি  বাস্তবায়ন সম্ভব: সিপিডি || Bahanno News

অর্থনৈতিক অস্থিতিশীলতা, বিনিয়োগের ঘাটতি এবং রাজস্ব আহরণে দুর্বলতা বর্তমান পরিস্থিতির মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন তৌফিকুল ইসলাম খান। পাশাপাশি তিনি জানিয়েছেন, আগের সরকারের কিছু বকেয়া পরিশোধের চাপও বর্তমান সরকারের ওপর পড়েছে।

সিটিজেন প্ল্যাটফর্মের সতর্কবার্তা, যদি রাজস্ব প্রবৃদ্ধি বাড়ানো এবং ব্যয় ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা না হয়, সামনের দিনে অর্থনীতির ওপর আরও গভীর চাপ তৈরি হতে পারে।

জনপ্রিয় সংবাদ

সাফল্যের দৌড়ে সততা কেন হারিয়ে যাচ্ছে

ঋণেই চলতি ব্যয় মেটাতে হলো নতুন সরকারের: সিটিজেন প্ল্যাটফর্মের সতর্কবার্তা

০৩:২৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬