০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
জিও নিউজের সম্প্রচার আবার শুরু, ১৫ দিনের স্থগিতাদেশ বহাল রাখল পেমরা তামিলনাড়ুতে প্রতিদ্বন্দ্বী, দিল্লিতে একজোট? বিজয়ের টিভিকে নিয়ে ডিএমকের আপত্তিতে নতুন জটিলতা ইন্ডিয়া জোটে বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’ অব্যাহত, নিহত আরও ৭; মোট নিহত ৭১ সন্ত্রাসী ভারতে সেন্সর কাট, যুক্তরাজ্যে আনকাট মুক্তি পাচ্ছে বিজয়ের ‘জন নায়াগন’ বন্যায় ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, মাথাপিছু বরাদ্দ মাত্র ৩.২ কেজি চাল ও ২৮ টাকা বন্যা ও পাহাড়ি ঢলে মৃত বেড়ে ৫১, সাত জেলায় খুলেছে ১,০৪৯ আশ্রয়কেন্দ্র রাজধানীর বাজারে হাঁটুসমান পানি, দোকান ডুবে ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষতির শঙ্কা লিন্ডসে গ্রাহামের মৃত্যুর আগে ইরানের হুমকি নিয়ে তার দৃঢ় মন্তব্য বন্যার ক্ষতি কাটিয়ে ৫ দিন পর আবার চালু ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল রংপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা সুপার নিহত, ক্ষুব্ধ জনতার বিক্ষোভে বাসে আগুন

পটুয়াখালীতে শাকিল মৃধা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

পটুয়াখালীর বাউফলে নৃশংসভাবে নিহত শাকিল মৃধার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেলে আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর সড়কে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নিহতের স্বজন, প্রতিবেশী ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মিলঘর এলাকায় গিয়ে শেষ হয়।

পটুয়াখালীতে সাকিল মৃধার হত্যাকারীদের বিচারের দাবি...

ঘটনাকে পরিকল্পিত ও নৃশংস হত্যা দাবি

মানববন্ধনে বক্তারা শাকিল মৃধার হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত ও জঘন্য অপরাধ হিসেবে আখ্যা দেন। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আরও কঠোর আন্দোলনে নামবেন এলাকাবাসী।

পুকুর থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

পুলিশ জানায়, সোমবার বিকেলে মিলঘর এলাকার একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ২৫ বছর বয়সী শাকিল মৃধার মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত করা হয়। তিনি ঢাকা-গামী মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনা করতেন। তার বাড়ি মহাশ্রদ্ধি গ্রামে এবং তিনি মৃত সোবহান মৃধার ছেলে।

মামলা দায়ের, একজন আটক

নিহতের বড় ভাই অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

জনপ্রিয় সংবাদ

জিও নিউজের সম্প্রচার আবার শুরু, ১৫ দিনের স্থগিতাদেশ বহাল রাখল পেমরা

পটুয়াখালীতে শাকিল মৃধা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

১১:২০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬