০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
আমেরিকার নতুন কৌশল, আসিয়ানের কঠিন ভারসাম্য সাগরে ৩৬ দিন ধরে ভেসে থাকা শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা মারধরের পর ছাত্রলীগ পরিচয়ে কারাগারে, যা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ব্যাংকে অবরুদ্ধ পাটওয়ারী ও সারজিস সন্তানহীন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বড় শহর, কমছে শিশুর সংখ্যা যুক্তরাষ্ট্রে ডাকযোগে ভোটে বিধিনিষেধ, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইল ট্রাম্প প্রশাসন হংকংয়ের সাবেক বিরোধী নেতা উ চি-ওয়াইকে যুক্তরাজ্যে ছয় মাস থাকার অনুমতি ২১ বছর বয়সেই সাহিত্যজগতে ঝড় তুলেছিলেন ব্রেট ইস্টন এলিস, ‘লেস দ্যান জিরো’ নিয়ে মুখ খুললেন ত্বকের যত্নে নতুন চমক, একসঙ্গে আর্দ্রতা ও উজ্জ্বলতা দেবে টোনার প্যাড এইডস প্রতিরোধে অর্থসংকট, বিশ্বজুড়ে আবারও এইচআইভি সংক্রমণ বাড়ার শঙ্কা

মহাখালীর ক্যানসার হাসপাতালে টেন্ডার বিরোধ: উপ-পরিচালককে ছুরিকাঘাত, আটক ৫

রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার হাসপাতালে টেন্ডারকে কেন্দ্র করে বিরোধের জেরে উপ-পরিচালক ডা. আহমদ হোসেনের ওপর হামলার ঘটনায় পাঁচ ভাড়াটে হামলাকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শরিফুল আলম ওরফে করিম, আমিনুল ইসলাম ওরফে কালু, সাজ্জাদ ওরফে বদি, সালাউদ্দিন ও আরিফুজ্জামান।

হামলার পেছনে টেন্ডার বিরোধ
র‍্যাবের ভাষ্য অনুযায়ী, হাসপাতালের একটি টেন্ডার নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধের জেরে চিকিৎসককে ভয় দেখানোর উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

র‍্যাবের তদন্তে উঠে এসেছে, ‘রুবেলের ইএম ট্রেডার্স’ এবং ‘মনায়েম গ্রুপ’—এই দুই পক্ষের দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত রুবেল হামলার নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে। তার সহযোগীরা দেশে থেকে পরিকল্পনা বাস্তবায়ন করে।

টেন্ডার নিয়ে দ্বন্দ্বে ভয় দেখাতে চিকিৎসককের ওপর ভাড়াটে সন্ত্রাসী দিয়ে  হামলা

হামলার ঘটনা ও চিকিৎসা
র‍্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে জানানো হয়, ধারালো অস্ত্র দিয়ে হামলার ফলে ডা. আহমদ হোসেনের হাত ও পিঠে আঘাত লাগে। প্রথমে তাকে জাতীয় ক্যানসার হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

টেন্ডার দ্বন্দ্বে চিকিৎসককে ভয় দেখাতে সন্ত্রাসী হামলা: র‍্যাব

মামলা ও অভিযান
ঘটনার পর হাসপাতালের এক প্রশাসনিক কর্মকর্তা বনানী থানায় অজ্ঞাত ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হামলাকারীদের ভাড়া করা হয়েছিল এবং পুরো ঘটনাটি ঘটানো হয় মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে। তদন্তকারীদের ধারণা, হামলার উদ্দেশ্য ছিল ভয় দেখানো, হত্যার চেষ্টা নয়।

তদন্তের অগ্রগতি
র‍্যাব জানায়, আহত চিকিৎসকের সঙ্গে কথা বলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়, যা দ্রুত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তা করে। এদিকে বিদেশে অবস্থানরত মূল পরিকল্পনাকারীকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

আমেরিকার নতুন কৌশল, আসিয়ানের কঠিন ভারসাম্য

মহাখালীর ক্যানসার হাসপাতালে টেন্ডার বিরোধ: উপ-পরিচালককে ছুরিকাঘাত, আটক ৫

০৮:২৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬