আকাশে উড়ে বেড়ানো অনেকের কাছেই স্বপ্নের মতো শোনায়। কিন্তু একজন বাণিজ্যিক পাইলটের প্রতিদিনের কাজের বাস্তবতা কেমন? গ্যাটউইকভিত্তিক একটি এয়ারলাইনের সিনিয়র ফার্স্ট অফিসার হান্না ওয়েলস সেই বাস্তবতারই চিত্র তুলে ধরেছেন—যেখানে রোমাঞ্চের সঙ্গে মিশে আছে দায়িত্ব, শৃঙ্খলা আর নিরন্তর মনোযোগ।
শৈশব থেকেই উড়ার প্রতি টান
হান্নার আকাশপ্রীতি শুরু খুব অল্প বয়সেই। মাত্র ১৫ বছর বয়সে প্রথম একা গ্লাইডার চালানোর অভিজ্ঞতা তাকে এই পেশায় আসার প্রেরণা দেয়। সেই প্রথম উড়ানের উত্তেজনা এখনও তার মনে রয়ে গেছে। প্রতিটি টেকঅফ এখনও তার কাছে নতুন অনুভূতি নিয়ে আসে।
দিনের শুরুতে কোনো নির্দিষ্ট সময় নেই
পাইলটদের কাজের সময়সূচি নির্দিষ্ট নয়। কখনো ভোর ৪টা ৩০ মিনিটে, কখনো সন্ধ্যা ৬টায় শুরু হতে পারে দিন। যাত্রীদের মতোই তাদেরও নিরাপত্তা চেক পার হতে হয়—তরল পদার্থ বের করা, ডিভাইস স্ক্যান করা—সবকিছু একই নিয়মে।
ফ্লাইটের আগে ব্যস্ততম সময়
বিমানে ওঠার পরই শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি। পাইলটরা ককপিটে নিরাপত্তা পরীক্ষা করেন, নিশ্চিত হন কোনো অপ্রয়োজনীয় জিনিস নেই। এরপর বিমানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক—হাইড্রোলিক তরল, অক্সিজেনের চাপ, তেল—সবকিছু খুঁটিয়ে দেখা হয়। পাশাপাশি বিমানবন্দর থেকে পাওয়া তথ্যও যাচাই করা হয়, যেমন রানওয়ের আশপাশে কোনো বাধা আছে কি না।
এক দিনে একাধিক ফ্লাইট
একজন পাইলট দিনে একাধিক ‘সেক্টর’ বা ফ্লাইট পরিচালনা করেন। ছোট রুটে দিনে চারটি পর্যন্ত যাত্রা হতে পারে, আবার দীর্ঘ রুটে সংখ্যা কমে দুইয়ে দাঁড়ায়। প্রতিটি ফ্লাইটে একজন পাইলট উড়ান পরিচালনা করেন, অন্যজন নজরদারি করেন—ফিরতি পথে তারা দায়িত্ব বদলান।
৫০০ সুইচের ককপিট
ককপিটে রয়েছে প্রায় ৫০০টি বোতাম ও সুইচ। এর মধ্যে একটি বিশেষ সুইচ সবগুলো আলো জ্বালিয়ে পরীক্ষা করতে ব্যবহৃত হয়। শিশু যাত্রীরা ককপিটে এলে সেটি দেখাতে পছন্দ করেন পাইলটরা—যা তাদের কাছে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে ওঠে।
অটোপাইলট ও বাস্তব দক্ষতা
২৯ হাজার ফুটের ওপরে অটোপাইলট চালু করা বাধ্যতামূলক। এই সময় পাইলটরা বিমানের কার্যক্রম পর্যবেক্ষণ করেন, পাশাপাশি কিছুটা অবসরও পান—খাওয়া, কথা বলা বা বই পড়ার সুযোগ হয়। তবে সবসময় অটোপাইলটের ওপর নির্ভর করা হয় না। জরুরি পরিস্থিতিতে হাতে-কলমে দক্ষতা বজায় রাখা জরুরি, তাই নিয়মিত ম্যানুয়াল ল্যান্ডিংও করা হয়।
প্রতিটি ফ্লাইট আলাদা
একই গন্তব্যে গেলেও কোনো দুটি ফ্লাইট একরকম হয় না। আবহাওয়া, এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ—সবকিছু ভিন্ন হতে পারে। ফলে প্রতিটি মুহূর্তে পাইলটদের দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, মানসিক হিসাব করতে হয়।
নারী পাইলটদের চ্যালেঞ্জ
আজও নারী পাইলট দেখে অনেকেই বিস্মিত হন। এই ধারণা বদলানো জরুরি বলে মনে করেন হান্না। তার মতে, একজন ভালো পাইলটের জন্য শুধু প্রযুক্তিগত জ্ঞান নয়, নেতৃত্ব, দলগত কাজ এবং সমস্যা সমাধানের দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ।
অনিশ্চয়তা ও প্রস্তুতি
প্রতিটি ফ্লাইটেই অনিশ্চয়তা থাকে—হঠাৎ অসুস্থ যাত্রী বা প্রযুক্তিগত সমস্যা যেকোনো সময় পরিকল্পনা বদলে দিতে পারে। তাই সবসময় অতিরিক্ত প্রস্তুতি রাখা হয়, যেমন জরুরি অবস্থার জন্য আলাদা ব্যাগ।
বেতন ও সুবিধা
নতুন ফার্স্ট অফিসারদের বার্ষিক বেতন প্রায় ৩০ হাজার পাউন্ড থেকে শুরু হয়, আর ক্যাপ্টেনদের ক্ষেত্রে তা ৮৫ হাজার পাউন্ড পর্যন্ত পৌঁছায়। পাশাপাশি ইউনিফর্ম, ভ্রমণে ছাড়সহ বিভিন্ন সুবিধাও থাকে।
সারাক্ষণ রিপোর্ট 
















