০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
কক্সবাজারের পাঁচতারা হোটেল থেকে সুপ্রা, সিভিক ও মিয়াটা জব্দ, আমদানির পথ খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা কারাগারে ইমরান খানকে হত্যা করা হচ্ছে—বাবার জীবন নিয়ে চরম শঙ্কায় দুই ছেলে ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্র দুর্বল, ইউক্রেনে বড় পদক্ষেপের সুযোগ দেখছে পুতিন: গোয়েন্দা রিপোর্ট বেসরকারি শিক্ষকদের অধিকার ও সুশাসনে নতুন উদ্যোগ, গঠিত হলো শিক্ষক অ্যালায়েন্স ভারতে প্যাকেটজাত খাবারে লাল সতর্কতা লেবেল, জনরোষের পর অবস্থান বদল সরকারের জলাশয়ের নাম বদলে ট্রাম্পের উদ্যোগে ধাক্কা, মার্কিনদের আগ্রহ নেই: সিএনএনের তথ্য বিশ্লেষক পেনসিলভানিয়ায় ভয়াবহ হাম ছড়িয়ে পড়ছে, ঝুঁকিতে টিকাদান-অযোগ্য শিশুরা নেপালে বন্যার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা:আগাম সতর্কতার সীমাবদ্ধতা ইরান ছয় মাস পরও অটুট, যুদ্ধের লক্ষ্য পূরণে ব্যর্থ যুক্তরাষ্ট্র জিন কেটে চিরতরে উচ্চ কোলেস্টেরল দূর করার আশায় বিজ্ঞানীরা

কুমিল্লায় এক মাসে অপরাধ বেড়েছে ৬৭টি, হত্যা-ধর্ষণ-ছিনতাইয়ে বাড়ছে জনশঙ্কা

কুমিল্লায় গত এপ্রিল মাসে হত্যা, ধর্ষণ, চুরি ও নারী নির্যাতনের মতো অপরাধ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চের তুলনায় এপ্রিল মাসে জেলায় ৬৭টি বেশি মামলা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রেজা হাসান।

আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি

প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসে বিভিন্ন অপরাধে মোট ৫১৭টি মামলা হয়েছিল। এপ্রিল মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৮৪টিতে। এক মাসের ব্যবধানে এমন বৃদ্ধি প্রশাসন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

বেড়েছে ছিনতাই, সবচেয়ে বেশি ঢাকার মোহাম্মদপুরে | The Daily Star

সবচেয়ে বেশি মামলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। এ ধরনের মোট ২০৫টি মামলা হয়েছে এপ্রিল মাসে। এছাড়া হত্যা, ডাকাতি, ছিনতাই, চুরি ও শারীরিক হামলার ঘটনাও বেড়েছে বলে জানানো হয়।

ধর্ষণ ও নারী নির্যাতন বাড়ছে

এপ্রিল মাসে জেলায় ১০টি হত্যা মামলা এবং ২০টি ধর্ষণের মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ২৮টি। এছাড়া চুরির ঘটনা নিয়ে ৪১টি মামলা এবং অস্বাভাবিক মৃত্যুর ৬০টি ঘটনা রেকর্ড করা হয়েছে।

বিশেষ করে শহর এলাকা ও বিভিন্ন উপজেলায় চুরি, ছিনতাই ও ধর্ষণের ঘটনা বাড়ায় প্রশাসনের দুশ্চিন্তা বেড়েছে।

জনমনে বাড়ছে অনিরাপত্তা

জুনে বেড়েছে ধর্ষণ-গণপিটুনিতে হত্যা

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি বদিউল আলম সুজন বলেন, মামলার সংখ্যা বৃদ্ধি মানেই অপরাধও বাড়ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিরাপত্তা তৈরি করছে।

তার মতে, মানুষ এখন নিজেদের নিরাপত্তা নিয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছে এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

ঈদ সামনে রেখে বাড়তি সতর্কতা

জেলা প্রশাসক মো. রেজা হাসান বলেন, মামলার সংখ্যা বৃদ্ধির পেছনে ভুক্তভোগীদের আইনি সহায়তা নিতে আগ্রহ বাড়াও একটি কারণ হতে পারে।

তিনি জানান, ঈদুল আজহা সামনে রেখে অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পশুবাহী গাড়ির নিরাপত্তা, জাল টাকা প্রতিরোধ এবং পশুর হাট ও বিপণিবিতানে চুরি-ছিনতাই ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের পাঁচতারা হোটেল থেকে সুপ্রা, সিভিক ও মিয়াটা জব্দ, আমদানির পথ খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা

কুমিল্লায় এক মাসে অপরাধ বেড়েছে ৬৭টি, হত্যা-ধর্ষণ-ছিনতাইয়ে বাড়ছে জনশঙ্কা

১০:৪২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬