১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
নেপালের আবহাওয়া বিপর্যয়: ‘স্বাভাবিক’ বৃষ্টির হিসাব কেন ভয়ংকর বিভ্রান্তি তৈরি করছে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে নতুন উত্তেজনা, এআই সতর্কতা ও নিষেধাজ্ঞা—আলোচনায় সাত গুরুত্বপূর্ণ বিষয় পুরোনো দিনের রেশ মুছে আবারও ফ্যাশনের কেন্দ্রে রেশমি স্কার্ফ গ্রীষ্মজুড়ে নজর কেড়েছে রঙিন গ্রাফিক টি-শার্ট, বদলে গেছে ফ্যাশনের ধারা টোকিওর বসন্ত ২০২৭: ইয়োশিওকুবোর পোশাকে নতুন জাপানি নান্দনিকতার ছোঁয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর নিয়ে কী ঘটেছিল, প্রকাশ করলে অবাক হবেন: তামিম আওয়ামী লীগকে সংসদ নির্বাচন থেকে ‘মাইনাস’ করার অভিযোগ আইপিইউতে ‘স্বাস্থ্যকর’ ভাবা জাইলিটলেই হৃদ্‌রোগের ঝুঁকি? গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ভোটেকোশি আকস্মিক বন্যায় মৃত ৯০৩, নিখোঁজ ৪,২৪৭; উদ্ধার ১০,৫৪১ অসুস্থ হওয়ার সামর্থ্যও নেই: চিকিৎসার খরচে আফগান পরিবারের নিঃস্ব হওয়ার গল্প

৪৩তম বিসিএসের নন-ক্যাডার মেধাতালিকা ৬০ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগপ্রত্যাশীদের মেধাভিত্তিক ফলাফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মী রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৪৩তম বিসিএসের ৪৬৫ জন নন-ক্যাডার প্রার্থীর করা রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।

রিটের পটভূমি

রিট আবেদন অনুযায়ী, ২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় মোট ৯ হাজার ৮৪১ জন প্রার্থী উত্তীর্ণ হন।

পরে ২০২৩ সালের ১৪ ডিসেম্বর নন-ক্যাডার পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে পছন্দক্রম আহ্বান করে পিএসসি। এর ধারাবাহিকতায় একই বছরের ২৬ ডিসেম্বর কমিশন ২ হাজার ১৬৩ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ৬৪২ জনকে নন-ক্যাডার পদে সুপারিশ করে।

তবে রিটকারীদের অভিযোগ, নন-ক্যাডার নিয়োগের ক্ষেত্রে মেধাতালিকা প্রকাশ না করেই সুপারিশ করা হয়েছে, যা সংশোধিত নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০১০-এর বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মেধাতালিকা প্রকাশ নিয়ে আপত্তি

রিটে বলা হয়, বিধিমালা অনুযায়ী ক্যাডার পদে শূন্যপদের সীমাবদ্ধতার কারণে নিয়োগ না পাওয়া যোগ্য প্রার্থীদের মেধাক্রম অনুসারে পর্যায়ক্রমে নন-ক্যাডার পদে সুপারিশ করার কথা। এ প্রক্রিয়া পরবর্তী বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকার বিধান রয়েছে।

রিটকারীদের দাবি, পিএসসি পূর্ণাঙ্গ নন-ক্যাডার ফলাফল প্রকাশ না করে সরাসরি প্রার্থীদের পছন্দক্রম গ্রহণ এবং নিয়োগের সুপারিশ করেছে, যা বিদ্যমান নিয়োগবিধির লঙ্ঘন।

আদালতের আগের নির্দেশনা

এ মামলায় ২০২৪ সালের ২৯ জানুয়ারি রিট আবেদন করা হয়। পরে ৫ ফেব্রুয়ারি প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন।

একই সঙ্গে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদ সংরক্ষণের নির্দেশনা চাওয়া হয়। এর ধারাবাহিকতায় গত বছরের ১৫ ডিসেম্বর আদালত ৪৩তম বিসিএসের আওতায় থাকা ৮ হাজার ৫০১টি নন-ক্যাডার পদ সংরক্ষণের নির্দেশ দেন।

প্রার্থীদের ক্ষতির অভিযোগ

শুনানিতে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব আদালতকে জানান, দীর্ঘসূত্রতার কারণে অনেক সফল প্রার্থী ইতোমধ্যে অন্যান্য সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা অতিক্রম করেছেন।

তিনি যুক্তি দেন, পূর্ণাঙ্গ নন-ক্যাডার ফলাফল প্রকাশ না করে নিয়োগের সুপারিশ করা নিয়োগবিধির স্পষ্ট ব্যত্যয়। পাশাপাশি অস্বচ্ছ প্রক্রিয়ার কারণে হাজারো মেধাবী চাকরিপ্রার্থীর আস্থা ক্ষুণ্ন হয়েছে বলেও তিনি আদালতে উল্লেখ করেন।

হাইকোর্টের সর্বশেষ নির্দেশনার ফলে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় মেধাভিত্তিক ফলাফল প্রকাশের পথ আরও সুস্পষ্ট হলো বলে সংশ্লিষ্টদের ধারণা।

৪৩তম বিসিএস নন-ক্যাডার মেধাতালিকা প্রকাশে হাইকোর্টের নির্দেশ

৪৩তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের মেধাতালিকা ৬০ দিনের মধ্যে প্রকাশ করতে পিএসসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জনপ্রিয় সংবাদ

নেপালের আবহাওয়া বিপর্যয়: ‘স্বাভাবিক’ বৃষ্টির হিসাব কেন ভয়ংকর বিভ্রান্তি তৈরি করছে

৪৩তম বিসিএসের নন-ক্যাডার মেধাতালিকা ৬০ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

০৮:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬